পি. ভি. নরসিমা রাও
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পি ভি নরসিমা রাও থেকে ঘুরে এসেছে)
পামুলাপর্তি ভেঙ্কট নরসিমা রাও (তেলুগু: పాములపర్తి వెంకట నరసింహారావు) (২৮ জুন, ১৯২১ – ২৩ ডিসেম্বর, ২০০৪) (সাধারণভাবে পি ভি নরসিমা রাও নামে পরিচিত) ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের দ্বাদশ প্রধানমন্ত্রী। আধুনিক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রশাসনের এই নেতা আর্থিক সংস্কার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেন। আর্থিক ও রাজনৈতিক চরম দুরবস্থার মধ্য দিয়ে সংসদে একটি সংখ্যালঘু সরকারকে সফলভাবে পরিচালনা করার জন্য তাঁকে আধুনিক ভারতের চাণক্য আখ্যা দেওয়া হয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |