ইওসিফ স্তালিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইওসিফ স্তালিন
იოსებ სტალინი
Иосиф Сталин
ইওসিফ স্তালিন

জোসেফ স্তালিন


In office
এপ্রিল ৩ ১৯২২ – মার্চ ৫ ১৯৫৩
Preceded by None (position created in 1922)
Succeeded by নিকিতা ক্রুশ্চেভ

In office
May 6 1941 – March 5 ১৯৫৩
Preceded by Vyacheslav Molotov
Succeeded by গিওর্গি মালেনকভ

Born ডিসেম্বর ১৮, ১৮৭৮
Gori, Georgia, Russian Empire
Died মার্চ ৫, ১৯৫৩ (৭৪ বছর)
মস্কো, Russian SFSR, USSR
Nationality জর্জীয়
Political party Communist Party
of the Soviet Union

ইওসিফ স্তালিন বা জোসেফ স্টালিন (ডিসেম্বর ১৮, ১৮৭৮ – মার্চ ৫, ১৯৫৩) (রুশ: Иосиф Сталин; জর্জীয় ভাষায়: იოსებ სტალინი) একজন রুশ সাম্যবাদী রাজনীতিবিদ, এবং ১৯২২ থেকে ১৯৫৩ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কমিউনিস্ট দলের সাধারণ সচিব ছিলেন।

সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের এই সময়ে স্তালিনের নেতৃত্বে প্রচলিত রাজনৈতিক মতবাদ "স্তালিনবাদ" নামে পরিচিত। শুরুতে কেন্দ্রীয় কমিটির অন্যতম সচিব হিসাবে স্তালিনের ক্ষমতা সীমিত ছিলো। ধীরে ধীরে স্তালিন ক্ষমতা কেন্দ্রীভূত করে নেন, এবং পার্টির নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের শাসনক্ষমতা কুক্ষিগত করেন।

স্তালিন সোভিয়েত ইউনিয়নে কেন্দ্রীয় অর্থনীতি ব্যবস্থার প্রচলন করেন। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের প্রায় সবটুকুই অর্থনৈতিকভাবে অনগ্রসর ছিলো। স্তালিনের দ্রুত শিল্পায়ন ও কৃষিকার্যের কেন্দ্রীকরণের মাধ্যমে পুরো দেশটি অল্প সময়ের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হয়। কিন্তু একই সময়ে অর্থনৈতিক উত্থানপতনের দরুন কোটি কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যায়। ১৯৩০-এর দশকে স্তালিন নিজের ক্ষমতা শক্ত করার জন্য নিপীড়ন শুরু করেন, যার ফলে কমিউনিস্ট পার্টির শত্রু সন্দেহে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়, অথবা সাইবেরিয়া ও কেন্দ্রীয় এশিয়ার নির্যাতনকেন্দ্রে নির্বাসিত করা হয়। রাশিয়ার অনেক জাতিগোষ্ঠীকে তাদের বসতবাড়ি থেকে উৎখাত করে অন্যত্র সরিয়ে দেয়া হয়।

স্তালিনের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন ২য় বিশ্বযুদ্ধে অংশ নেয়, এবং নাৎসি জার্মানির পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন ২য় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়, যা ৪০ বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে।


বহিঃসংযোগ [সম্পাদনা]

সামরিক অফিস
পূর্বসূরী
Rank established
Generalissimo of the Soviet Union
1945–1953


উত্তরসূরী
Rank absolished
পূর্বসূরী
Post Created
previous party leader Vladimir Lenin
General Secretary of the Communist Party of the Soviet Union
1922–1953


উত্তরসূরী
Nikita Khrushchev
পূর্বসূরী
Vyacheslav Molotov
Premier of the Soviet Union
1941–1953


উত্তরসূরী
Georgy Malenkov

টেমপ্লেট:Leaders of CPSU টেমপ্লেট:RussianPMs টেমপ্লেট:Marshals of the Soviet Union