পল বার্গ
অবয়ব
পল বার্গ | |
|---|---|
পল বার্গ ১৯৮০ | |
| জন্ম | ৩০ জুন ১৯২৬ |
| মৃত্যু | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | মার্কিন |
| মাতৃশিক্ষায়তন | কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি |
| পরিচিতির কারণ | রিকম্বিনেন্ট ডিএনএ |
| দাম্পত্য সঙ্গী | মিলড্রেড লেভি (বিয়ে ১৯৪৭; ১ সন্তান)[১] |
| পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৮০) |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
| প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ওয়াশিন্টন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস |

পল বার্গ (জন্ম: জুন ৩০, ১৯২৬) একজন মার্কিন প্রাণরসায়নবিদ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তিনি ১৯৮০ সালে ওয়াল্টার গিলবার্ট ও ফ্রেডরিক স্যাঙ্গার এর সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী
[সম্পাদনা]পল বার্গ য়াব্রাহাম লিঙ্কন হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৪৮ সালে প্রাণরসায়নে বিএসসি এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ওয়াশিন্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে কর্মরত ছিলেন। ১৯৫৯ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়র প্রাণরসায়ন বিভাগে যোগদান করেন এবং ২০০০ সাল পর্যন্ত তিনি এখানেই কর্মরত ছিলেন।
সম্মাননা
[সম্পাদনা]- বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কার, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি
- সভাপতি, আমেরিকান জৈব রসায়নবিদ সোসাইটি (১৯৭৫)
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, রোচেস্টার বিশ্ববিদ্যালয়, ১৯৭৮
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, ইয়েল বিশ্ববিদ্যালয়, ১৯৭৮
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স, ১৯৮৩
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, ওয়াশিন্টন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, ১৯৮৬
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, ১৯৯৫
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Elizabeth H. Oakes (২০০৭)। Encyclopedia of World Scientists। New York: Facts on File। আইএসবিএন ১৪৩৮১১৮৮২১।
- ↑ http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1980/berg-cv.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইসের প্রাক্তন শিক্ষার্থী
- কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ন্যাশনাল মেডেল অফ সাইন্স বিজয়ী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ১৯২৬-এ জন্ম
- ২০২৩-এ মৃত্যু
- নোবেল বিজয়ী রসায়নবিদ
- মার্কিন নোবেল বিজয়ী
- মার্কিন প্রাণরসায়নবিদ
- রয়েল সোসাইটির বিদেশি সদস্য
- ইহুদি মার্কিন বিজ্ঞানী
- ইহুদি রসায়নবিদ
- ইউরোপীয় আণবিক জীববিজ্ঞান সংস্থার সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইসের শিক্ষক
- মার্কিন জৈবপ্রযুক্তিবিদ
- ইহুদি নোবেল বিজয়ী
- এইচআইভি/এইডস গবেষক
- ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের শিক্ষক
- ক্লেয়ার হল, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- ন্যাশনাল একাডেমি অফ মেডিসিনের সদস্য
- রয়্যাল সোসাইটির মার্কিন সভ্য