বিষয়বস্তুতে চলুন

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

দক্ষিণ শাহবাজপুর
ইউনিয়ন
দক্ষিণ শাহবাজপুর সিলেট বিভাগ-এ অবস্থিত
দক্ষিণ শাহবাজপুর
দক্ষিণ শাহবাজপুর
দক্ষিণ শাহবাজপুর বাংলাদেশ-এ অবস্থিত
দক্ষিণ শাহবাজপুর
দক্ষিণ শাহবাজপুর
বাংলাদেশে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′২০.০০০″ উত্তর ৯২°১৪′৩১.৯৯৯″ পূর্ব / ২৪.৭৩৮৮৮৮৮৯° উত্তর ৯২.২৪২২২১৯৪° পূর্ব / 24.73888889; 92.24222194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলামৌলভীবাজার জেলা
উপজেলাবড়লেখা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট৪,১৬৭ হেক্টর (১০,২৯৬ একর)
জনসংখ্যা
  মোট২৬,৮৪০
  জনঘনত্ব৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৫৮ ১৪ ২৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দক্ষিণ শাহবাজপুর বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। এর আয়তন ৪০.৪৬ বর্গমাইল এবং জনসংখ্যা ২৬,৮৪০ জন।[]

ইতিহাস

[সম্পাদনা]

এই ইউনিয়নের দক্ষিণ শাহবাজপুর গ্রামের নাম থেকেই ইউনিয়নের নাম আসে। শাহবাজপুর পূর্বে কাউয়াকোণা নামে পরিচিত ছিল। এখানে জাংদার বংশের বাসভূমি ছিল, যারা পঞ্চখণ্ড পরগণার স্থানীয় হিন্দু জমিদার ছিলেন। এই বংশের শ্যামরায় জাংদারের পুত্র, স্বরূপরাম জাংদার কুমার সাঈদ মৌজায় বাসুদেবকে নিবেদন করে একটি বিগ্রহ চালু করেছিলেন। একবার তিনি সম্রাটের সাথে রাজস্ব নিয়ে আলোচনা করার জন্য দিল্লি সফরে যান ও পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হওয়ার পর স্বরূপরাম জাংদারকে শাহবাজ খান নামে ভূষিত করা হয়, পরবর্তীকালে তিনি বৃহত্তর পঞ্চখণ্ড থেকে খারিজ হয়ে আলাদা শাহবাজপুর পরগণা প্রতিষ্ঠা করেন। পরে তিনি মক্কায় হজ্জ করতে যান। আশি বছর বয়সে, শাহবাজ খানের প্রথম এবং একমাত্র পুত্র, ফতেহ মোহাম্মদের জন্ম হয় (১৭০০-১৭৯০-এর দশকে), যিনি পরে শাহবাজপুরের জমিদার হিসাবে তার স্থলাভিষিক্ত হন। শাহবাজপুরের পরবর্তী জমিদার ছিলেন ফতেহ মোহাম্মদের পুত্র মোহম্মদ ফাজিল, ও তারপুত্র মোহাম্মদ আদিল। আদিলের কোন পুত্র ছিল না, তাই তার মেয়ে সম্পত্তির অধিকারিনী হন এবং তারপর তার নাতি, আব্দুল গফূর চৌধুরী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। আব্দুল গফূরের পুত্র ও উত্তরসূরী নোমান মুকিদ চৌধুরী স্থানীয় অভিজাতদের একজন ছিলেন।[]

জাংদার বংশের সাধারণ শ্রেষ্ঠত্ব ইতিহাসবিদ অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি এবং সৈয়দ মুর্তাজা আলীর লিপিবদ্ধ একটি প্রবাদবাক্যে পাওয়া যায়:[]

পাল, প্রচণ্ড, জাংদার।
এই তিন মিরাশদার।

যার অর্থ দাঁড়ায়, পঞ্চখণ্ডের পাল পরিবার, প্রচণ্ড খাঁর সন্তানবর্গ ও জাংদার বংশের পরবর্তী পুরুষরাই অত্র অঞ্চলের প্রধান মিরাশদার[] ছিলেন।[]

আগস্ট ২০১৯ সালে, ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বোবারথল মাঝগন্ধাই গ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুর ইবনে মুরাকিব আলীকে গুলি করে হত্যা করে।[]

প্রশাসন

[সম্পাদনা]

ইউনিয়নটি প্রায় ৪০টি গ্রাম ৯ টি ওয়ার্ড ও ১৪ টি মৌজাতে বিভক্ত। [][]

ওয়ার্ড গ্রাম জনসংখ্যা
বানীকোনা ৫৯৩
দেউল ৩৯৪
রামচন্দ্রপুর ৯৬
বাগাটিকর ২৫৭
বিছরাবন্দ ৭৮৬
তাজপুর ২০১
ঘড়ুয়া ৪২৫
সুজাউল
পাঁচপাড়া ২৩৯৯
সরিয়া ৩৬৬
কায়েস্তাশাসন ১০৫
শাবাজপুর চা বাগান ১১০৯
বালিশকোনা ১৮৫
ছিকড়উনি ১১৫
সুয়ারারতল ৮৭৪
বাহাদুপুর চা বাগান ৪৯৪২
চন্ডিনগর ১৮৭৯
চান্দেরগুল ৭২৮
তারাদরম ১৭৪৩
মুড়াউল ১৩৯৪
বোবারথল ৪৯৪২
ঘোলসা ৩০৩৫
বাউলেরচক ৭৫৮
গ্রামথলা ২৬৫২
মহাম্মদনগর ২৯৩৯
ছোটলিখা চা বাগান ১৪৮৬
রহমানিয়া চা বাগান ৪৭
নিউ পাল্লা
? নালিখাই পুন্জি ৫৩৬
করই ছড়া ২৯৭
ইসলাম নগর ১২৫৮
শ্রীধরপুর ১১৪৭
গান্ধাই ১৬২২
পাকু ১০২

জনসংখ্যা

[সম্পাদনা]

দক্ষিণ শাহবাজপুরের জনসংখ্যা হল ২৬,৮৪০ জন। এর মধ্যে ১২,৮২৫ জন পুরুষ এবং ১৪,০১৫ জন মহিলা। []

শিক্ষা

[সম্পাদনা]

ইউনিয়নে ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে ৫ টি উচ্চ বিদ্যালয় এবং ৬ টি মাদ্রাসা রয়েছেমহ বড়গুল কওমি মাদ্রাসায় একটি এতিমখানা রয়েছে। [] অন্যান্য মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে সুজাউল সিনিয়র ফাযিল মাদ্রাসা, তারাদরোম মহিলা দাখিল মাদ্রাসা এবং বড়লেখা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। [] এই ইউনিয়নের শিক্ষার হার ৫৪.৩%।

অর্থনীতি এবং পর্যটন

[সম্পাদনা]

দক্ষিণ শাহবাজপুরে ৪টি হাট বাজার রয়েছে; মহাম্মদনগর বাজার (বৃহত্তর-বাজার), তারাদরম বাজার, মুরাউল বাজার ও অফিস বাজার। এই ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছে যারা সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, গ্রীস, যুক্তরাজ্য, ফ্রান্স, কুয়েত, ওমান, বাহরাইন, ব্রাজিল, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালিতে থাকেন ও ইউনিয়নের অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখছেন। মোহাম্মদ আতাউল করিম এই অঞ্চলের ব্যক্তি ছিলেন। সাম্প্রতিক সময়ে, বোবারথলে কয়লার সন্ধান পাওয়া গেছে। []

জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে: চারটি চা বাগান যা শাহবাজপুর, বাহাদুরপুর, ছোটোলেখা ও রাহমানিয়ায় অবস্থিত। এই ইউনিয়নের তারাদরম, ঘোলা, মুরাউল মহাম্মদনগর এবং সুজুলের ৫টি ক্রীড়া ক্লাব রয়েছে। এখানে মহাম্মদনগর ফুটবল মাঠে প্রতি বছর খেলা হয় এবং গোলসা বিদ্যালয়ে অনুষ্ঠিত মোরগ লড়াই প্রতিযোগিতা গণমাধ্য্যমে দৃষ্টি আকর্ষণ করে থাকে।

ইউনিয়নে ৪২টিরও বেশি মসজিদ রয়েছে। এর মধ্যে কয়েকটি হল:

  • মহাম্মদনগর কেন্দ্রীয় জামে মসজিদ
  • তারাদরম জামে মসজিদ
  • পূব তারাদরম জামে মসজিদ
  • তারাদরম চৌমূহনী জামে মসজিদ
  • তারাদরম বড়থল জামে মসজিদ
  • তারাদরম মধ্য পাঞ্জেগানা মসজিদ
  • তারাদরম পশ্চিম জামে মসজিদ
  • মুড়াউল জামে মসজিদ
  • মুড়াউল পাঞ্জেগানা মসজিদ
  • পূব বানিকোনা জামে মসজিদ
  • পশ্চিম বানিকোনা জামে মসজিদ
  • বাগাটিকর জামে মসজিদ
  • ঘড়ুয়া জামে মসজিদ
  • বিছরাবন্দ জামে মসজিদ
  • বিছরাবন্দ পাকুর গোল মসজিদ
  • উলকান্তি পাঞ্জেগানা
  • পশ্চিম পাঁচপাড়া জামে মসজিদ
  • পূব পাঁচপাড়া জামে মসজিদ
  • মধ্য পাঁচপাড়া জামে মসজিদ
  • সরিয়া জামে মসজিদ
  • অফিসবাজার জামে মসজিদ
  • সুজাউল জামে মসজিদ
  • সুজাউল দিঙ্গল জামে মসজিদ
  • কায়েস্তাশাসন জামে মসজিদ
  • সোয়ারারথল জামে মসজিদ
  • সোয়ারারথল হান্নানের পাঞ্জেগানা
  • শাবাজপুর চা বাগান মসজিদ

এই ইউনিয়নে ৬টি ঈদগাহ রয়েছে। এগুলি হলেন তারাদোরাম শাহী ঈদগাহ, মুরাউল ঈদগাহ, সুজাউল শাহী কেন্দ্রীয় ঈদগাহ, পূর্ব তারাদরম মসজিদ ঈদগাহ, ঘোলাশাহী ঈদগাহ এবং বিছরাবন্দ ঈদগাহ।[১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "এক নজরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন"দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন। ২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯
  2. 1 2 3 অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (২০০০) [১৯১৬]। "শাহবাজপুরের চৌধুরী বংশ"। শ্রীহট্টের ইতিবৃত্ত - উত্তরাংশ। কলকাতা: কথা। পৃ. ১৭৩–১৭৪।
  3. সামন্ত ভূ-মালিকদের মিরাশদার বলা হত। মিরাশদার এমন জমিদারকে নির্দেশ করে যিনি সরাসরি সরকারকে কর প্রদান করেন।
  4. "অবৈধ অনুপ্রবেশ, বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১"দৈনিক ইত্তেফাক। ৩ আগস্ট ২০১৯।
  5. "গ্রামের তালিকা"দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯
  6. "গ্রামভিত্তিক লোকসংখ্যা"দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯
  7. "এতিমখানা"দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯
  8. "মদ্রাসা"দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯
  9. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "বড়লেখা উপজেলা"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  10. "ঈদগাহ"দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯