মুন্সিবাজার ইউনিয়ন, কমলগঞ্জ
| মুন্সিবাজার | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে মুন্সিবাজার ইউনিয়ন, কমলগঞ্জের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°২৩′৪৪.৯৯৯″ উত্তর ৯১°৫১′৩৮.০০২″ পূর্ব / ২৪.৩৯৫৮৩৩০৬° উত্তর ৯১.৮৬০৫৫৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জেলা | মৌলভীবাজার জেলা |
| উপজেলা | কমলগঞ্জ উপজেলা |
| প্রতিষ্ঠা | ১৯৫৯ |
| সরকার | |
| • চেয়ারম্যান | নাহিদ আহমেদ তরফদার |
| আয়তন | |
| • মোট | ১২ বর্গকিমি (৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
| • মোট | ১৯,৫২৬ |
| • জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ৫৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মুন্সিবাজার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে মুন্সিবাজার ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়। কমলগঞ্জ উপজেলার উত্তরাংশে অবস্থিত ইউনিয়ন মুন্সিবাজার।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]গ্রামের সংখ্যা: ২৩টি।
গ্রাম সমূহ
[সম্পাদনা]হরিশ্বরন, পরানধর, ধীতেশ্বর, মির্জানগর, পালগাও, বিক্রমকলস, ভুমিগ্রাম, সরিষ কন্দি, রুপষপুর, বনবিষ্ণুপুর, রায়নগর, নারায়নক্ষেত্র, রামপুর, রামচন্দ্রপুর, বাদে সোনাপুর, জালাল পুর, বাসুদেব পুর, করিম পুর, মইদাইল, সুরানন্দপুর, ধাতাইল গাও, উবাহাটা, খুসালপুর।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন: ১২.বর্গ কি:মি:। জনসংখ্যা: ১৯,৫২৬ জন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৭৫%। (২০০১ সালের আদমশুমারী অনুসারে)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি
- উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-১টি
- জুনিয়র স্কুল ৩টি
- মাদ্রাসা-৪টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শ্রীশ্রী ঠাকুরবাণীর শ্রীধাম (হরিস্মরণ)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- নাহিদ আহমেদ তরফদার।
| ক্রমিক | নাম | মেয়াদ |
|---|---|---|
| ০১ | আহম্মদ কবীর চৌধুরী | ১৯৬০-১৯৬৪ |
| ০২ | বসিরম্নল হাসান চৌধুরী | ১৯৬৫-১৯৭১ |
| ০৩ | মোঃ দুরুদ মিয়া | ১৯৭২-১৯৭৬ |
| ০৪ | ধীরেন্দ্র কুমার দাস | ১৯৭৭-১৯৮৩ |
| ০৫ | এরশাদ মিয়া | ১৯৮৪-১৯৮৫ |
| ০৬ | আদর মিয়া | ১৯৮৫-১৯৯২ |
| ০৭ | মোঃ ইকবাল হোসেন | ১৯৯২-১৯৯৮ |
| ০৮ | মোঃ শফিকুর রহমান | ১৯৯৮-২০১১ |
| ০৯ | আব্দুল মোতালিব তরফদার | ২০১১-২০২২ |
| ১০ | নাহিদ আহমেদ তরফদার | ২০২২-চলমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মুন্সিবাজার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
