শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া
| শরীফপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে শরীফপুর ইউনিয়ন, কুলাউড়ার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°২১′৪৩.৯৯৯″ উত্তর ৯১°৫৭′৩৭.০০১″ পূর্ব / ২৪.৩৬২২২১৯৪° উত্তর ৯১.৯৬০২৭৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জেলা | মৌলভীবাজার জেলা |
| উপজেলা | কুলাউড়া উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৩২.২৭ বর্গকিমি (১২.৪৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ২৩,৭৩৪ |
| • জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৫.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৬৫ ৮৯ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

শরীফপুর ইউনিয়ন বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
আয়তন
[সম্পাদনা]শরীফপুর ইউনিয়নের মোট আয়তন ৭৯৭১ একর বা ৩২.২৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী শরীফপুর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২৩,৭৩৪ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]শরীফপুর ইউনিয়ন কুলাউড়া উপজেলার দক্ষিনে অবস্থিত এবং সীমান্ত এলাকা। শরীফপুর ইউনিয়নের উত্তরে হাজীপুর ও পৃথিমপাশ ইউনিয়ন অবস্থিত,পশ্চিমে প্বার্শবর্তী উপজেলা কমলগঞ্জ অবস্থিত এবং পূর্ব ও দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]৩১টি গ্রাম নিয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদ গঠিত।[২]
- বাগজুর
- তেলিবিল
- চানপুর
- পুর্বভাগ
- শরীফপুর
- হরিপুর
- খিদিরপুর
- সন্জরপুর
- সন্জবপুর
- লালারচক
- তিলকপুর চা বাগান
- পালকীছাড় চা বাগান
- চাতলাপুর চা বাগান (পূর্ব টিলা)
- চাতলাপুর চা বাগান (বাসা টিলা)
- চাতলাপুর চা বাগান (বাইগুন টিলা)
- চাতলাপুর চা বাগান (বাজার টিলা)
- চাতলাপুর চা বাগান (টাংকি টিলা)
- চাতলাপুর চা বাগান (বাউরী টিলা)
- চাতলাপুর চা বাগান (মুরগী টিলা)
- চুয়াল্লিশ পাট্টা
- চেংগুয়া
- তিলকপুর
- মানগাঁও
- সোনাপুর
- ইটার ঘাট
- কালারায়ের চক
- চাড়িযার ঘাট
- মনোহরপুর
- দত্তগ্রাম
- নিশ্চিন্তপুর
- মাদানগর
ইতিহাস ঐতিহ্য
[সম্পাদনা]শরীফপুরের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এখানে শায়িত রয়েছেন ৩৬০ আউলিয়ার অন্যতম শাহ শামসু উদ্দিন, (রহ)। স্বাধীনতা যুদ্ধে এ ইউনিয়নের রয়েছে বীরত্বগাথা ইতিহাস।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী শরীফপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.৭ শতাংশ। এই ইউনিয়নে ২টি উচ্চ বিদ্যালয়ের, ৫টি মাদ্রাসা, ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- উচ্চ বিদ্যালয়
- তেলিবিল উচ্চ বিদ্যালয়,
- মনোহরপুর উচ্চ বিদ্যালয়,
- মাদ্রাসা
- তেলিবিল টাইটেল মাদ্রাস,
- আমতলাবাজার টাইটেল মাদ্রাসা,
- মনোহরপুর মাদ্রাসা,
- মাদানগর দারুর রাশাদ মাদ্রাসা।
বাণিজ্য
[সম্পাদনা]কুলাউড়া উপজেলাার প্রত্যন্ত একটি ইউনিয়ন শরীফপুর, এই ইউনিয়নে মৌলভীবাজার জেলার একমাত্র চাতলা স্থল শুল্ক ষ্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট অবস্থিত। চাতলা চেকপোস্ট দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি করে বৎসরে শত শত কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে এবং হাজার হাজার লোক বছরে ভারত ও বাংলাদেশে ভিসা নিয়ে যাতায়াত করে থাকেে যা থেকেও বাংলাদেশ সরকার প্রচুর অর্থ রাজস্ব পেয়ে থাকে।
অর্থনীতি
[সম্পাদনা]শরীফপুর ইউনিয়নের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর, অধিকাংশ মানুষের আয়ের উৎস প্রবাসী,কৃষি ও চাকুরীজীবি।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
[সম্পাদনা]- মোহাম্মদ আব্দুস শহীদ সাবেক যুগ্ন সচিব বাংলাদেশ সচিবালয়।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]দত্তগ্রামে সংঘর্ষ
[সম্পাদনা]দত্তগ্রাম শরীফপুর ইউনিয়নের একটি অন্তর্গত একটি গ্রাম। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের একেবারে কাছে এর অবস্থান। মৌলভীবাজারের অন্যতম নদী মনু নদীরে পাশে এই গ্রামের অবস্থান। আগের দিন গ্রামে হানা দেয় পাকবাহিনী পরের দিন পরিকল্পনা মতো ভারত থেকে মুক্তিবাহিনীর ১৭ জনের দলে নদী পার হয়ে গ্রামে ঢুকে হতভম্ব হয়ে যান। পুরো গ্রাম জুড়ে আগুন আর আগুন। তার যখন গ্রাম অবস্থান করছিলেন এমন সময় ২ দিক থেকে আক্রমণ করে পাকিস্তান বাহিনী । ৪৫ মিনিট ধরে চলে প্রচণ্ড গুলাগুলি। এসময় আসলাম নামে একজন মুক্তিযোদ্ধা ভারতীয় সীমান্ত পেরিয়ে সংবাদ নিয়ে গেলে মুক্তিবাহিনীর বিরাট একটি দল সাহায্যের জন্য এগিয়ে আসলে পিছুহঠে পাকিস্তানী বাহিনী।
বিজিবি ক্যাম্প
[সম্পাদনা]বাংলাদেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে শরীফপুর ইউনিয়নে ৫ টি বিজিবি ক্যাম্প রয়েছে।যথাঃ আমতলী,শরীফপুর, লালারচক,চাতলাপুর, দত্তগ্রাম বিজিবি ক্যাম্প।
হাট বাজার
[সম্পাদনা]- বটতলা বাজার,
- আমতলাবাজার,
- চাতলাপুর বাজার,
- তিলকপুর বাজার,
- নছিরগঞ্জ বাজার,
- ঘাটের বাজার।
প্রধান নদী
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]শরীফপুর ইউনিয়নের দর্শনীয় স্থান সমূহ:
- চাতলাপুর চেকপোষ্ট,
- চা বাগান,
- রাবার বাগান,
- পূর্বভাগ শাহ শামসু উদ্দিন (রহ)মাজার।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শরীফপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কুলাউড়া উপজেলার গ্রামের তালিকা"। probangla.com। জুয়েল আহমেদ লিটন। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |