বরমচাল ইউনিয়ন
| বরমচাল | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বরমচাল ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৩৬′৪.০০০″ উত্তর ৯১°৫৮′৪৫.৯৯৮″ পূর্ব / ২৪.৬০১১১১১১° উত্তর ৯১.৯৭৯৪৪৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জেলা | মৌলভীবাজার জেলা |
| উপজেলা | কুলাউড়া উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২৮.৩৯ বর্গকিমি (১০.৯৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ১৯,১৯১ |
| • জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৬.৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩২৩৬ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৬৫ ১১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বরমচাল ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ২৮.৩৯ বর্গঃ কি.মি.।[১]
আয়তন
[সম্পাদনা]বরমচাল ইউনিয়নের মোট আয়তন ৭০১৩ একর বা ২৮.৩৯ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী বরমচাল ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৯,১৯১ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বরমচাল কুলাউড়া উপজেলার পশ্চিম দিকে অবস্থিত। কুলাউড়া সদর থেকে বরমচালের দূরত্ব ১৬ কিলোমিটার। বরমচাল ইউনিয়নের পূর্ব দিকে হাওর এবং ভূকশিমইল ইউনিয়ন।পশ্চিম দিকে বরমচাল তেল ক্ষেত্র ও গ্যাস ক্ষেত্র অবস্থিত, চায়ের বাগান, রাবার বাগান, আঁকাবাকা ছোট বড় পাহাড়ে আবৃত এবং রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন।উত্তরে ভাটেরা ইউনিয়ন এবং দক্ষিণে ব্রাহ্মণবাজার ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]৩৭টি গ্রাম নিয়ে বরমচাল ইউনিয়ন পরিষদ গঠিত। [২]
- ইটাখোলা (আংশিক)
- রাউৎগাঁও উত্তর
- রাউৎগাঁও উত্তর (উত্তরভাগ)
- রাউৎগাঁও উত্তর (পাঠানপাড়া)
- রাউৎগাঁও উত্তর (মাঝিপাড়া)
- রাউৎগাঁও উত্তর (একরামনগর)
- দক্ষিণ রাউৎগাঁও
- দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া)
- দক্ষিণ রাউৎগাঁও (লামাপাড়া)
- দক্ষিণ রাউৎগাঁও (মাধবপুর)
- দক্ষিণ রাউৎগাঁও (মুরুজপুর)
- কলিমাবাদ
- বরমচাল চা বাগান
- বরমচাল (রেল স্টেশন)
- ইছলাছড়া পুঞ্জি আমছড়ি পুঞ্জি
- সিংগুর পান পুঞ্জি আলীনগর
- আলীনগর (ওসমানপুর)
- নন্দনগর উত্তর
- নন্দনগর উত্তর (জালালপুর)
- নন্দনগর উত্তর (বিরাইমপুর)
- নন্দনগর উত্তর (মুছেপুর)
- নন্দনগর উত্তর (কোনাগাঁও)
- নন্দনগর উত্তর (লামাপাড়া)
- নন্দনগর (আকিলপুর)
- নন্দনগর (টিকরা)
- নন্দনগর (ইসলামাবাদ)
- নন্দনগর (ভুটিউরা)
- নন্দনগর (চন্দ্রখলা)
- নন্দনগর (ঢুলিপাড়া
- নন্দনগর (মিশন)
- নন্দনগর (ইসলামাবাদ দক্ষিণ)
- নন্দনগর (কালিয়ার গড়)
- নন্দনগর (খাদিমপাড়া)
- নন্দনগর (লামাপাড়া)
- সিংগুর
- মহালাল
- রফিনগর
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শ্রী শ্রী রাধারমন এর জন্মস্থান
- বরমচাল চা বাগান ডিভিশনের টাংকি টিলা (মিনি সাজেক)
- বরমচাল চা বাগান
- রাবার বাগান
- হাকালুকি হাওর (আন্ত:নগর ট্রেনে বরমচাল রেলওয়ে স্টেশন নেমে অথবা সিলেট থেকে বাসে করে এসে বরমচাল বাস স্টেশন নেমে সিএনজি রিজার্ভ করে হাকালুকি হাওর যাওয়া যাবে)
- পান পুঞ্জি
- গ্যাস ও তেলক্ষেত্র
- চাঁনবাগ লেক
- মহলাল তালতলা হাওর
- খাসিয়া পুঞ্জি
- বরমচাল তেল ক্ষেত্র
- বরমচাল হাওর (ভূকশিমইল রোড)
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী বরমচাল ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৩ শতাংশ। এই ইউনিয়ন টিতে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয়, ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ২টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান Baramchal High School and College
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]বরমচাল ইউনিয়ন প্রধানত একটি কৃষি নির্ভর ইউনিয়ন, এই অঞ্চলে চা পাতা, রাবার, খাসিয়া পান, প্রাকৃতিক তেল, গ্যাস ও প্রবাস থেকে আসা রেমিট্যান্স।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বরমচাল ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কুলাউড়া উপজেলার গ্রামের তালিকা"। probangla.com। জুয়েল আহমেদ লিটন। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কুলাউড়া উপজেলার সরকারি ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ এপ্রিল ২০১৪ তারিখে
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
