বিষয়বস্তুতে চলুন

কাজী মারুফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী মারুফ
জন্ম
কাজী রুবায়্যাত হায়াত্‍

৪ ডিসেম্বর, ১৯৮২
গোপালগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
পেশাচলচ্চিত্র অভিনেতা
কর্মজীবন২০০২–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
উচ্চতা ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
আত্মীয়কাজী হায়াৎ (বাবা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

কাজী মারুফ[] (জন্ম: ৪ ডিসেম্বর, ১৯৮১) জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। খুব অল্প সময়েই বাংলাদেশী চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ-এর মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় করা ছবি ইতিহাস দিয়ে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিশু শিল্পী হিসাবে কাজী মারুফের প্রথম সিনেমা "খোকনসোনা" ১৯৮২ সালের ২১শে অক্টোবর মুক্তি পেয়েছিলো। খোকনসোনা সিনেমায় কাজী মারুফের বয়স আট মাস ছিলো।

শিক্ষা জীবন

[সম্পাদনা]

উইলস লিটল ফ্লাওয়ার থেকে ‘ও লেভেল’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মারুফ ‘এ লেভেল’ সম্পন্ন করেন মাস্টার মাইন্ড থেকে। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একইদিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকাল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ইতিহাস চলচ্চিত্রের মহরতের মাধ্যমে তিনি চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।

অভিনয় জীবন

[সম্পাদনা]

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ।কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। দেহরক্ষী ছবিতে নাম ভূমিকায়, আনিসুর রহমান মিলন এবং ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেন। তবে ইভটিজিং ছবিতে তার কাশেম চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়। ২০১৪ সালে তিনি কাজী হায়াৎ পরিচালিত সর্বনাশা ইয়াবা ছবিতে কাজ করছেন। ২০১৫ সালে অভিনয় করেছেন মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ছিন্নমূল ছায়াছবিতে। এতে তার নায়িকা লাক্স চ্যানেল আই সুপারস্টার অরিন। এছাড়াও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বিধ্বস্তফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ প্রতিশোধ অভিনয় করেন। বিধ্বস্ত ছায়াছবিতেও মারুফের নায়িকা অরিন এবং শোধ প্রতিশোধ-এ নায়িকা মৌসুমী হামিদ ও মৌমিতা মৌ।[] ইমদাদুল হক মিজানের পরিচালনায় বেপরোয়া প্রেমিক ছায়াছবিতেও অভিনয় করছেন। এই ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌমিতা মৌ।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক সহশিল্পী টীকা
২০০২ইতিহাসমারুফকাজী হায়াৎরত্না, মৌসুমীবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
২০০৩অন্ধকারমারুফকাজী হায়াৎনেহা
২০০৪অন্য মানুষমারুফকাজী হায়াৎশাবনূর
২০০৭ক্যাপ্টেন মারুফমারুফকাজী হায়াৎনদী
২০০৮শ্রমিক নেতাকাজী হায়াৎপূর্ণিমা
গরিবের ছেলে বড়লোকের মেয়েআহমেদ নাসিরঅপু বিশ্বাস
আইন বড় না সন্তান বড়এ জে রানানিপুন
২০০৯রাস্তার ছেলেশাহীন-সুমনসাহারা,‌ রেসি, ইমন
৫ টাকার প্রেমশাহীন-সুমনসাহারা, রেসি, ইমন
২০১০অশান্ত মনমারুফকাজী হায়াৎসাহারা
আমার স্বপ্নকাজী হায়াৎসাহারা, বাপ্পারাজ
মা আমার জানআহমেদ নাসিরপূর্ণিমা
আমার মা আমার অহংকাররাজু চৌধুরীপূর্ণিমা
মায়ের জন্য মরতে পারিআহমেদ নাসিরসাহারা, রেসি, ইমন
বড়লোকের ১০ দিন গরীবের ১ দিনআপনশেখ নজরুল ইসলামসাহারা, নিপুন, নিরব
বস্তির ছেলে কোটিপতিস্বপন চৌধুরীসাহারা, শাকিবা
ওরা আমাকে ভাল হতে দিল নাকাজী হায়াৎপূর্ণিমা
২০১১মায়ের জন্য পাগলআহমেদ নাসিরপূর্ণিমা, নদী, ইমন
এক টাকার ছেলে কোটি টাকার মেয়েকমল সরকারসাহারা, রত্না, ঈশিতা, সম্রাট
অস্ত্র ছাড়ো কলম ধরোরাজু চৌধুরীপূর্ণিমা
ওয়ান্টেডআজাদ খানবাসরী
বন্ধু তুমি শত্রু তুমিমারুফরয়েল বাবুসাহারা, কেয়া, নিরব
দারোয়ানের ছেলেরকিবুল আলম রকিবসাহারা
অংকমারুফশাহীন-সুমনরত্না, ডিপজল, সাহারা, ইমন
ছোট্ট সংসারমারুফমনতাজুর রহমান আকবরতমা মির্জা, রেসি, ডিপজল
পিতা পূত্রের গল্পকাজী হায়াৎসাহারা
২০১২মারুফের চ্যালেঞ্জমারুফশাহাদাত হোসেন লিটননিপুন, সাহারা,‌ ইমন
রাজা সূর্য খাঁগাজী মাহবুবপূর্ণিমা, নিরব, সোহেল রানা, উজ্জ্বল
মানিক রতন দুই ভাইরতনকাজী হায়াৎতমা মির্জা, রেসি, ডিপজল
২০১৩দেহরক্ষীতীব্রইফতেখার চৌধুরীববি, মিলন
ইভটিজিংকাশেমকাজী হায়াৎতমা মির্জা
২০১৪সর্বনাশা ইয়াবামারুফকাজী হায়াৎপ্রসূন আজাদ
২০১৬ ছিন্নমূল[] কাজী হায়াৎ অরিন
২০১৭ মাস্তান ও পুলিশ রকিবুল আলম রকিব বিন্দিয়া
২০১৯ গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ[] মুস্তাফিজুর রহমান বাবু অরিন, রুবেল, অমিত হাসান
২০২১ সৌভাগ্য (২০২১-এর চলচ্চিত্র) এফ আই মানিক তমা মির্জা, মৌসুমী, ডিপজল
২০২৪ গ্রীন কার্ড[] কাজী হায়াৎরওশন আরা নিপা নুসরাত তিসাম, নাজিদা সৈয়দ, শিরিন বকুল

পুরস্কার

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - ইতিহাস (২০০২)

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নতুন পরিচয়ে ফিরছেন কাজী মারুফ"। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪
  2. "কাজী মারুফ নতুনরূপে"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৮ মে ২০১৫। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬
  3. মাজহার বাবু (৬ জুন ২০১৫)। "নিজেদের গল্পে ছবি বানাতে হবে : মারুফ"এনটিভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬
  4. 1 2 "ফিরছেন মারুফ"Kalerkantho। ১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯
  5. "'গ্রীন কার্ড' সিনেমা দিয়ে ফিরছেন মারুফ"। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]