বিষয়বস্তুতে চলুন

তারিক আনাম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারিক আনাম খান
জন্ম
তারিকুল আনাম খান

(1953-05-10) ১০ মে ১৯৫৩ (বয়স ৭২)
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, পরিচালক, লেখক, প্রযোজক
কর্মজীবন১৯৮১ - বর্তমান
দাম্পত্য সঙ্গীনিমা রহমান (বি. ১৯৮৫)
সন্তানআরিক আনাম খান
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
(২ বার)
মেরিল প্রথম আলো পুরস্কার
(২ বার)

তারিক আনাম খান (জন্ম: ১০ মে ১৯৫৩) একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, লেখক এবং থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে প্রযোজক। তিনি ২০১৪ সালে দেশা: দ্য লিডার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে এবং ২০১৯ সালে আবার বসন্ত চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি বিশিষ্ট বাংলাদেশী নাট্যদল নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য এবং নেতা, যেখানে তিনি প্রধান সচিবের পদে অধিষ্ঠিত। এছাড়া তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা ছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সাতক্ষীরায় জন্মগ্রহণকারী খান ফখরুল আনাম খান এবং জাহানারা খানমের জ্যেষ্ঠ পুত্র। তার তিন ভাই ও চার বোন রয়েছে। []

কর্মজীবন

[সম্পাদনা]

মঞ্চনাটক

[সম্পাদনা]

তারিক আনাম ১৯৯০ সালের নাট্যকেন্দ্র নামে একটি নাটকদল প্রতিষ্ঠা করেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকেন্দ্র থেকে প্রযোজিত একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।[]

বিজ্ঞাপন

[সম্পাদনা]

১৯৮৫ সালে তিনি বিজ্ঞাপন সংস্থা অ্যাডশপ প্রতিষ্ঠার মাধ্যমে মার্কেটিংয়ে তার কর্মজীবন শুরু করেন।

তিনি ২০১৫ হলিউড ফিল্ম অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রনের বাংলাদেশ ইউনিটের প্রযোজনা তত্ত্বাবধায়ক হিসাবে কৃতিত্ব লাভ করেন ।

তিনি ২০১৫ সালে আকিজ গ্রুপের বিপণন উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন ।

টেলিভিশন

[সম্পাদনা]

তারিক আনাম খান ৩০ বছরেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। তিনি বাংলাদেশের সকল জাতীয় ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দ্বারা প্রচারিত ৩০০ টিরও বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জিয়া আনসারী পরিচালিত টেলিভিশন ধারাবাহিক তোথাপি (১৯৯৪) এ একজন চোরাকারবারী চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেন ।

টেলিভিশন

[সম্পাদনা]
  • প্রচ্ছদ (২০২১) []

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
টীকা
Films that have not yet been released এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায়
বছরশিরোনামচরিত্র পরিচালক টীকা
১৯৮০ঘুড্ডিতারিক সৈয়দ সালাহউদ্দিন জাকী
১৯৮১লাল সবুজের পালামধু
১৯৮৫সুরুজ মিয়াসুরুজ মিয়া
১৯৯৭ আমার ঘর আমার বেহেশত
২০০৪জয়যাত্রাতরফদার
২০০৬রানীকুঠির বাকি ইতিহাসঅতিথি চরিত্রে
২০০৭মেড ইন বাংলাদেশডিসি আখতার ঊদ্দিন খান
আহা!মল্লিক সাহেব এনামুল করিম নির্ঝর
২০০৮দ্যা লাস্ট ঠাকুরঠাকুর
২০১০জাগোকোচ সফু
২০১২ঘেটুপুত্র কমলাজমিদার চৌধুরী হেকমত আলী হুমায়ূন আহমেদ
২০১৪জোনাকির আলো খালিদ মাহমুদ মিঠু
দেশা: দ্য লিডারহাসান হায়দার
২০১৫জিরো ডিগ্রি
পদ্ম পাতার জলশাহবাজ নেওয়াজ খান তন্ময় তানসেন
রান আউটসাদিক
অমি ও আইসক্রিমওয়ালা
২০১৭ভালোবাসা এমনই হয়
আঁখি ও তার বন্ধুরা
২০১৮সুপার হিরোকে এম খলিল
২০১৯আবার বসন্তইমরান চৌধুরী
বেপরোয়া
নোলককাদের তালুকদার
সাপলুডুআহসান উল্লাহ, সংসদ সদস্য
২০২৩ পেয়ারার সুবাস নুরুল আলম আতিক
২০২৪ রাজকুমার আব্দুল গণি হিমেল আশরাফ []
২০২৫ উৎসব ইয়াকুব আলী মোবারক তানিম নূর []
সোলজার Not yet released ঘোষিত হবে সাকিব ফাহাদ []

ওয়েব ধারাবাহিক

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক ওটিটি টীকা
২০২১কন্ট্রাক্টতানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়জি৫

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কারের নাম বিভাগ কাজ ফলাফল সূত্র
১৯৯৯ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) বিজয়ী
২০১৩ আরটিভি স্টার অ্যাওয়ার্ড মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র একটি বিশেষ ঘোষণা বিজয়ী []
২০১৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী দেশা: দ্য লিডার বিজয়ী [১০]
২০১৭ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) মাধবীলতা গ্রহ আর না মনোনীত
২০১৯ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র উবার মনোনীত [১১]
২০২০ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা আবার বসন্ত বিজয়ী []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিবিসি বাংলায় দেয়া সাক্ষাতকার
  2. "সাতক্ষীরা জেলাঃ এই যুদ্ধে অংশগ্রহণ করেন যারা"। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯
  3. "এ সপ্তাহের সাক্ষাৎকার: তারিক আনাম খান"বিবিসি বাংলা। ২০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৪
  4. "দুই যুগে নাট্যকেন্দ্র: দৈনিক আমাদের সময়"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৫
  5. "ঈদের দিন এনটিভিতে চার নাটক ও এক শর্টফিল্ম"NTV Online। Dhaka। ২১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১
  6. "'রাজকুমার' সিনেমায় তারিক আনাম খান"আমাদের সময়। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪
  7. প্রতিবেদক, বিনোদন (১৫ মে ২০২৫)। "তারকার মিছিল, মুখোশ খুলতেই বিস্ময়"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫
  8. 1 2 "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯: শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম, অভিনেত্রী সুনেরাহ"বাংলা ট্রিবিউন। ৩ ডিসেম্বর ২০২০। ৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০
  9. শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  10. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬
  11. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]