ডিপজল
ডিপজল | |
|---|---|
২০২৪ সালে ডিপজল | |
| জন্ম | মনোয়ার হোসেন ডিপজল ৬ এপ্রিল ১৯৬২[১] |
| অন্যান্য নাম | বিশু |
| নাগরিকত্ব | বাংলাদেশী |
| পেশা | চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ, ব্যবসায়ী |
| কর্মজীবন | ১৯৯৩ - বর্তমান |
| প্রতিষ্ঠান | ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজ, ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, অমি বনি কথাচিত্র |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (১৯৯৪) বাংলাদেশ আওয়ামী লীগ[২][৩] |
| আত্মীয় | শাহাদাত হোসেন বাদশা (ভাই) আনোয়ার হোসেন আফজল (ভাই) |
মনোয়ার হোসেন ডিপজল (জন্ম: ৬ এপ্রিল, ১৯৬২)[১] যিনি ডিপজল নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী।[৪][৫][৬] তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৭] তিনি ৬ এপ্রিল, ১৯৬২ সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন।[১] চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার।[৮] তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী।[৯][১০][১১] তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয়। টাকার পাহাড়, হাবিলদার সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও তেজী ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন।[১২][১৩] তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা তার নামে (ডিপজল পরিবহন) বাস সার্ভিস চালু করেন।[১৪][১৫]
কর্ম জীবন
[সম্পাদনা]ডিপজল ১৯৯৩ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশা যিনি বাদশা ভাই নামে পরিচিত তিনি সান পিকচার্স এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আকবরেরও এটি পরিচালিতো প্রথম ছবি। কিন্তু ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।[১৬] তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং[তথ্যসূত্র প্রয়োজন] সহ-সভাপতির ছিলেন।[১৭] ২০২৪ সালের এপ্রিলে এই সমিতির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন তিনি।[১৮]
চলচ্চিত্র প্রযোজনা
[সম্পাদনা]ডিপজল অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।[১৯]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- বছর অজানা
- স্বামী স্ত্রীর যুদ্ধ (ভিলেন)
- সমাজকে বদলে দাও (ভিলেন)
- বাধা (শাহনাজ) (ভিলেন)
- টপ টেরর (ভিলেন)
- গণ দুশমন (ভিলেন)
- জিন্দা দাফন (ভিলেন)
- তুমি যে আমার (ভিলেন)
- বড় মালিক (ভিলেন)
- গুন্ডা নাম্বার ওয়ান (ভিলেন)
- ভয়ংকর সন্ত্রাসী (ভিলেন)
- কাল্লু মামা (ভিলেন)
- জগী ঠাকুর (ভিলেন)
- নানা ভাই (ভিলেন)
- গোলাম (ভিলেন)
- ঘাড়তেড়া (ভিলেন)
- ডাকু মাইয়া (ভিলেন)
- দুর্ধর্ষ খুনী (ভিলেন)
- ভালবাসার শত্রু (ভিলেন)
- দুশমন দরদী (ভিলেন)
- আজকের দাপট (ভিলেন)
- ওদের ধর (ভিলেন)
- দিলতো পাগল (শাবনূর) (ভিলেন)
- গুন্ডার প্রেম/কালা মানিক (শাবনূর)
- বোমা হামলা (ভিলেন)
- দুই নাগিন (ভিলেন)
- লাট্টু কসাই (ভিলেন)
- মুখোমুখি (ভিলেন)
- ভয়ানক সংঘর্ষ (ভিলেন)
- ওরা ভয়ংকর (ভিলেন)
- কঠিন শাস্তি (ভিলেন)
- ভয়ংকর পরিণাম (ভিলেন)
- হিম্মত (ভিলেন)
- বিশ্ব বাটপার (ভিলেন)
- ভন্ড ওঝা (ভিলেন)
- বোবা খুনী (ভিলেন)
- দুর্ধর্ষ সম্রাট (ভিলেন)
- চাই ক্ষমতা (ভিলেন)
- রাঙা মাস্তান (ভিলেন)
- যাবি কই (ভিলেন)
- চেয়ারম্যান (ভিলেন)
- খাইছি তোরে (ভিলেন)
- আজকের ক্যাডার (ভিলেন)
- কদম আলী মাস্তান (ভিলেন)
- খলনায়িকা (ভিলেন)
- ভয়াবহ (ভিলেন)
- বিল্লু মাস্তান (ভিলেন)
- ওরে বাবা (ভিলেন)
- নাটের গুরু (ভিলেন)
- অশান্ত আগুন (ভিলেন)
- দলপতি (ভিালন)
- সাবধান (ভিলেন)
- বুকের পাটা (ভিলেন)
- ক্ষ্যাপা বাসু (ভিলেন)
- জানের জান (ভিলেন)
- নায়ক (ভিলেন)
- মুন্না মাস্তান (ভিলেন)
- ঝড় (ভিলেন)
- ধর (ভিলেন)
- পানজা (ভিলেন)
- কষ্ট (ভিলেন)
- বর্তমান (ভিলেন)
- খবর আছে (ভিলেন)
- গিরিঙ্গিবাজ (ভিলেন)
- মগের মুল্লুক (ভিলেন)
- মহা সংগ্রাম (ভিলেন)
- কঠিন বাস্তব (ভিলেন)
- মন দিওয়ানা (ভিলেন)
- হীরা চুন্নি পান্না (ভিলেন)
- ঠেকাও মাস্তান (ভিলেন)
- আর্তনাদ (ভিলেন)
- তের পান্ডা এক গুন্ডা (ভিলেন)
- নয়া কসাই (ভিলেন)
- বিপদজনক (ভিলেন)
- স্ত্রী কেন শত্রু (ভিলেন)
- কাটা রাইফেল (ভিলেন)
- জোর যার মুল্লুক তার (ভিলেন)
- আমি গুন্ডা আমি মাস্তান (ভিলেন)
- লন্ডভন্ড (ভিলেন)
- ইজ্জতের লড়াই (ভিলেন)
- কাটা লাশ (ভিলেন)
- মন (ভিলেন)
- শিকারী (ভিলেন)
- ধাওয়া (ভিলেন)
- জখম (ভিলেন)
- ক্রোধ (ভিলেন)
- আলী বাবা (ভিলেন)
- অনেক দামে কেনা
- গরীবের ভাই (রেসি)
- স্বামী ভাগ্য (রেসি)
- বাজারের কুলি (রেসি,নিপুন)
- আমার পৃথিবী তুমি (রেসি)
- ছোট্ট সংসার (রেসি)
- মানিক রতন দুই ভাই (রেসি)
- অংক (দিতি)
- এক জবান (রেসি, শাকিবা)
- আমার স্বপ্ন আমার সংসার (রেসি)
- মায়ের হাতে বেহেস্তের চাবি (আন্না)
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]- কাবাডি (২০২৩) - মাথাকাটা রতন
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৯৪ সালে ডিপজল বাংলাদেশ জাতিয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা ৯ নম্বর ওয়ার্ড এর কমিশনার নির্বাচিত হন। ২০২১ সালে তিনি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পর ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে তিনি প্রার্থী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চান।[২] ২০২৩ সালে তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "মধ্যরাতে জন্মদিন পালন, আবেগাপ্লুত ডিপজল"। ৩ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "আ. লীগের মনোনয়নে এমপি হতে চান ডিপজল"। যুগান্তর। ৩ মে ২০২১। ১৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 "নৌকার প্রচারণায় ডিপজল"। যুগান্তর। ২৩ ডিসেম্বর ২০২৩। ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Dipjol surrenders"। bdnews24.com। ২৮ নভেম্বর ২০১০। ২৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Police hunt for Dipjol" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ নভেম্বর ২০১০। ৩ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ " ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মার্চ ২০১২ তারিখে," Jana Ojana, Popular Bangadeshi web magazine
- ↑ "মিশা–ডিপজলের কাছে কলি-নিপুণের হার"। প্রথম আলো। ২০ এপ্রিল ২০২৪। ৩ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ডিপজলের শুটিং স্পটে অগ্নিকাণ্ড"। The Report24.com। ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Saifur's son Naser gets 9yrs for extortion"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০০৭। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "ডিপজল (Dipjol) - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Monwar Hossain Dipjol"। ১৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "বিনষ্ট হচ্ছে ডিপজলের ঘোষণা"। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "কোটি টাকা বাড়তি ভাড়া আদায়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "ইজতেমায় ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল"। The Report24.com। ৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "সান পিকচার্স - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন | বিনোদন"। ittefaq। ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।
- ↑ "আমি ফেল করা লোক না যে ফেল করেছি: ডিপজল"। প্রথম আলো। ২৮ মে ২০২৪। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
- ↑ "ডিপজল গুরুতর অসুস্থ, বিকেলে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডিপজল (ইংরেজি)
- ডিপজল- বাংলা মুভি ডেটাবেজ (বাংলা)