শ্যাম মানেকশ’
| শ্যাম মানেকশ' | |
|---|---|
| ডাকনাম | শ্যাম বাহাদুর |
| সমাধি অবস্থিত | উটি, তামিলনাড়ু |
| আনুগত্য | |
| সার্ভিস/শাখা | ভারতীয় সেনাবাহিনী |
| কার্যকাল | ১৯৩৪ - ১৯৭৩ |
| পদমর্যাদা | ফিল্ড মার্শাল |
| যুদ্ধ/সংগ্রাম | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্দো-পাকিস্তান যুদ্ধ, ১৯৪৭ ইন্দো-চীন যুদ্ধ ইন্দো-পাকিস্তান যুদ্ধ, ১৯৬৫ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
| পুরস্কার | পদ্মবিভূষণ পদ্মভূষণ মিলিটারি ক্রস |
ফিল্ড মার্শাল শ্যাম হোরামশিজি প্রেমজি "শ্যাম বাহাদুর" জামসেদজি মানেকশ' (৩রা এপ্রিল, ১৯১৪ - ২৭শে জুন, ২০০৮) পারস্য বংশোদ্ভূত ভারতীয় সামরিক কর্মকর্তা। তিনি মূলত পারস্যের জরথুস্ত্রীয় ধর্মের অনুসারী ছিলেন যিনি শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এর মাধ্যমেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের উত্থান ঘটে।
শ্যাম মানেকশ' ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন যারা সর্বোচ্চ সামরিক পদক ফিল্ড মার্শাল অর্জন করেছেন। অন্যজন হলেন কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা। প্রায় ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভূক্ত ছিল।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Bharat-Rakshak
- Sam Manekshaw life
- Directorships of Field Marshal Sam Manekshaw - citation provided for aforestated article
- শ্যাম মানেকশ'-র মৃত্যুতে শোকবার্তা - হিন্দুস্তান টাইম্স।
| পূর্বসূরী পরমশিব প্রভাকর কুমারামাঙ্গালাম |
সেনাবাহিনী প্রধান ১৯৬৯–১৯৭৩ |
উত্তরসূরী গোপাল গুরুনাথ বিউয়ুর |