শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকে মিরপুর এলাকায় ফেলে রাখে। সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর এ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর শেষ হয় এটির দ্বিতীয় পর্যায়ের কাজ। ৩ দশমিক ১৫ একর জমির ওপর নির্মিত হয়েছে সৌধটি। আর এটি নির্মাণ করেছেন দুই স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ জামি আল শাফি। [১]
রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ [সম্পাদনা]
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাত্র দু'দিন পূর্বে পাকিস্তানী হানাদার বাহিনীর এদেশীয় দোসর - রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন অনেক বুদ্ধিজীবী। পরে তাঁদেরকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তানের) বরেণ্য বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে 'রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি'। ঢাকার মোহাম্মদপুরে ঢাকা শহর রক্ষা বাঁধের পাশে স্মৃতিসৌধটির অবস্থান।
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |