আওয়ামী মুসলিম লীগ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (December 2011) |
আওয়ামী মুসলিম লীগ একটি রাজনৈতিক দল যা ব্রিটিশ ভারত বিভক্তিক্রমে পাকিস্তান জন্মের দুই বৎসর পর ১৯৪৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় । এই সময় ঢাকা পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তানের অংশ ছিল। মুসলিমে লীগ-এরই একটি অংশ নিয়ে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, আবদুল হামিদ খান ভাসানী, সামসুল হক প্রমুখ এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন।[১] আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের বাংলা বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজনৈতিক দলটি খুব দ্রুত পূর্ব পাকিস্তানে জনপ্রিয়তা অর্জনে সমর্থন হয়। ঘটনাক্রমে পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠার বিরুদ্ধে সংগ্রামে বাঙ্গালী জাতীয়তাবাদ পক্ষে একটি সক্রিয় সংগঠন হিসাবে নেতৃত্বে দিতে থাকে। ১৯৫৩ খ্রিস্টাব্দে মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহীত হয়। দলের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ নির্ধারণ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
পরিচ্ছেদসমূহ |
পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ [সম্পাদনা]
বর্তমানে পাকিস্তানে শেখ রশিদ আহমেদের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ নামের একটি রাজনৈতিক দল রয়েছে। এটি জুন ২০০৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। শেখ রশিদ আহমেদ ২০০৬ থেকে ২০০৮ খ্রিস্টাব্দ মেয়াদে পাকিস্তান সরকারের রেল মন্ত্রী ছিলেন। এছাড়া পূর্বে সরকারের শ্রম ও জনশক্তি, তথ্য ও সম্প্রচার, শিল্প, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং বিনিয়োগ ইত্যাদি মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন।
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ আবু জাফর শামসুদ্দীন, আত্মস্মৃতি (১ম খণ্ড), ঢাকা, ২০১১।