বীর শ্রেষ্ঠ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| বীর শ্রেষ্ঠ | |
|---|---|
বীরশ্রেষ্ঠ পদক |
|
| পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
| ধরন | পদক |
| যোগ্যতা | বীরত্বসূচক অবদানের জন্য ১ম ও সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার |
| পরস্কৃত হওয়ার কারন | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান ও বীরত্ব প্রদর্শন |
| মর্যাদা | ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালের বাংলাদেশ গেজেট কর্তৃক প্রকাশিত |
| বর্ণনা | বীরশ্রেষ্ঠ |
| পরিসংখ্যান | |
| প্রতিষ্ঠিত | ১৯৭১ |
| পদকপ্রাপ্ত | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাত মুক্তিযোদ্ধা |
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।[১]
গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
বীরশ্রেষ্ঠদের তালিকা [সম্পাদনা]
বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হলঃ-