মহাশ্বেতা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাশ্বেতা দেবী
Mahasvetadevi.jpg
জন্ম জানুয়ারি ১৪, ১৯২৬ (1926-01-14) (বয়স ৮৬) [১]
ঢাকা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ)
পেশা মানবাধিকার ও আদিবাসী অধিকার আন্দোলন কর্মী , লেখক
জাতীয়তা ভারতীয়
কার্যকাল ১৯৫৬-বর্তমান
লেখার ধরন উপন্যাস, ছোটোগল্প, নাটক, প্রবন্ধ
বিষয়সমূহ ভারতের অধনিসূচিত আদিবাসী
সাহিত্যিক আন্দোলন গণনাট্য
উল্লেখযোগ্য
রচনাবলী
হাজার চুরাশির মা
অরণ্যের অধিকার
তিতুমীর

মহাশ্বেতা দেবী (জন্ম ১৪ জানুয়ারি, ১৯২৬ - ) এক বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী। তিনি ১৯২৬ খ্রীষ্টাব্দে বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন । তিনি সাঁওতাল ইত্যাদি উপজাতিদের ওপর কাজ এবং লেখার জন্য বিখ্যাত । তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন । তাঁর লেখা শতাধিক বইয়ের মধ্যে হাজার চুরাশির মা অন্যতম। সাহিত্যে অবদানের জন্য তাঁকে ২০০৭ খ্রীষ্টাব্দে সার্ক সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।[২]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] জীবন

মহাশ্বেতা দেবী একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন । তাঁর পিতা মনীশ ঘটক ছিলেন কল্লোল যুগের প্রখ্যাত সাহিত্যিক এবং তাঁর কাকা ছিলেন বিখ্যাত চিত্রপরিচালক ঋত্বিক ঘটক। মহাশ্বেতা দেবী শিক্ষালাভের জন্য শান্তিনিকেতনে ভর্তি হন । তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন । পরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজীতে এম এ ডিগ্রী লাভ করেন ।

[সম্পাদনা] কর্মজীবন

১৯৬৪ খ্রীষ্টাব্দে তিনি বিজয়গড় কলেজে শিক্ষকতা শুরু করেন । এই সময়েই তিনি একজন সাংবাদিক এবং লেখিকা হিসাবে কাজ করেন। পরবর্তীকালে তিনি বিখ্যাত হন মূলত পশ্চিমবাংলার উপজাতি এবং নারীদের ওপর তাঁর কাজের জন্য । তিনি বিভিন্ন লেখার মাধ্যমে বিভিন্ন উপজাতি এবং মেয়েদের উপর শোষণ এবং বঞ্চনার কথা তুলে ধরেছেন। সাম্প্রতিক কালে মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গ সরকারের শিল্পনীতির বিরুদ্ধে সরব হয়েছেন । সরকার কর্তৃক বিপুল পরিমাণে কৃষিজমি অধিগ্রহণ এবং স্বল্পমূল্যে তা শিল্পপতিদের কাছে বিতরণের নীতির তিনি কড়া সমালোচক । এছাড়া তিনি শান্তিনিকেতনে প্রোমোটারি ব্যবসার বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন ।

[সম্পাদনা] গ্রন্থ তালিকা

  • অরণ্যের অধিকার
  • নৈঋতে মেঘ
  • অগ্নিগর্ভ
  • গণেশ মহিমা
  • হাজার চুরাশীর মা
  • চোট্টি মুণ্ডা এবং তার তীর
  • শালগিরার ডাকে
  • নীলছবি (১৯৮৬, অধুনা, ঢাকা।)
  • বন্দোবস্তী
  • আই.পি.সি ৩৭৫
  • সাম্প্রতিক
  • প্রতি চুয়ান্ন মিনিটে
  • মুখ
  • কৃষ্ণা দ্বাদশী
  • ৬ই ডিসেম্বরের পর
  • বেনে বৌ
  • মিলুর জন্য
  • ঘোরানো সিঁড়ি
  • স্তনদায়িনী
  • লায়লী আশমানের আয়না
  • আঁধার মানিক
  • যাবজ্জীবন
  • শিকার পর্ব
  • অগ্নিগর্ভ
  • ব্রেস্ট গিভার
  • ডাস্ট অন দ্য রোড
  • আওয়ার নন-ভেজ কাউ
  • বাসাই টুডু
  • তিতু মীর
  • রুদালী
  • উনত্রিশ নম্বর ধারার আসামী
  • প্রস্থানপর্ব
  • ব্যাধখন্ড

[সম্পাদনা] পুরস্কার

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Detailed Biography Ramon Magsaysay Award.
  2. প্রথম আলো, মার্চ ৩১, ২০০৭
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ