আবু সাঈদ চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু সাঈদ চৌধুরী
দ্বিতীয় বাংলাদেশের রাষ্ট্রপতি
কার্যালয়ে
জানুয়ারি ১২, ১৯৭২ – ডিসেম্বর ২৪, ১৯৭৩
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান
পূর্বসূরী শেখ মুজিবুর রহমান
উত্তরসূরী মোহাম্মদ মোহাম্মাদুল্লাহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম জানুয়ারি ৩১, ১৯২১
টাঙ্গাইল জেলা, বাংলা, ব্রিটিশ রাজ
মৃত্যু আগস্ট ২, ১৯৮৭ (৬৬ বছর)
লন্ডন, যুক্তরাজ্য
জাতীয়তা বাঙালি
রাজনৈতিক দল আওয়ামী লীগ
ধর্ম ইসলাম

আবু সাঈদ চৌধুরী (জানুয়ারি ৩১, ১৯২১ - আগস্ট ১, ১৯৮৭) বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন বিচারপতি ছিলেন। একাত্তরের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভা যান। সেখানে জেনেভার একটি পত্রিকায় দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু সংবাদ দেখে বিচলিত হয়ে ২৫ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক শিক্ষা সচিবকে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে প্রেরিত এক পত্রে লেখেন, “আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোন যুক্তিসংগত কারণ নেই। তাই আমি পদত্যাগ করলাম”।[১] ১৯৭১ সালে জাতিসংঘের অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে সমর্থন গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালে ৬৬ বছর বয়সে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে মারা যান।

সূত্র[সম্পাদনা]

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর- রফিকুল ইসলাম; পৃষ্টা: ২০০
রাজনৈতিক দফতর
পূর্বসূরী
শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের রাষ্ট্রপতি
জানুয়ারি ১২, ১৯৭২ - ডিসেম্বর ২৪, ১৯৭৩


উত্তরসূরী
মোহাম্মদ মোহাম্মাদুল্লাহ