অজয় মুখোপাধ্যায়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অজয়কুমার মুখোপাধ্যায় (১৫ এপ্রিল, ১৯০১ – ২৭ মে, ১৯৮৬) ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী। প্রথম দিকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও পরে কংগ্রেস ত্যাগ করে বাংলা কংগ্রেস গঠন করেন এবং সিপিআই(এম)-এর সহযোগিতায় দুইবার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। ১৫ মার্চ, ১৯৬৭ থেকে ২ নভেম্বর, ১৯৬৭ ও ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ থেকে ১৯ মার্চ, ১৯৭০ পর্যন্ত তিনি যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। ১৯৭৭ সালে তাঁকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়।
| রাজনৈতিক দফতর | ||
|---|---|---|
| পূর্বসূরী প্রফুল্লচন্দ্র সেন |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১৫ মার্চ, ১৯৬৭ — ২ নভেম্বর, ১৯৬৭ |
উত্তরসূরী প্রফুল্লচন্দ্র ঘোষ |
| পূর্বসূরী রাষ্ট্রপতি শাসন |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ — ১৯ মার্চ, ১৯৭০ |
উত্তরসূরী রাষ্ট্রপতি শাসন |
|
|||||||