বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেক্টরসমূহের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টরসমূহের মানচিত্র

১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।

সূচিপত্র

[সম্পাদনা] পটভূমি

১৯৭১ সালের ২৯ এপ্রিল মন্ত্রীসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। তাতে বলা হয়ঃ সশস্ত্র বাহিনী সম্পর্কে সিদ্ধান্ত হল যে প্রধান সেনাপতি অফিসারদের একটি তালিকা প্রস্তুত করবেন। সেনা কমান্ডকে সমন্বিত করে কঠোর শৃংখলার মধ্যে আনতে হবে। বাংলাদেশ বাহিনীতে প্রশিক্ষণার্থীদের বাছাইপর্বে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। আর এভাবে সুসংঘটিত সেনা কমান্ডের শুরু হয়।[১]

এরপর জুন মাসে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে যুদ্ধ পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার অধীন যুদ্ধ-অঞ্চল (সেক্টর) গঠনের সিদ্ধান্ত হয় এবং এই লক্ষ্যে জরুরী ভিত্তিতে স্বমন্বয় সভা আয়োজনের জন্য কর্নেল ওসমানীকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়।[১]

এরপর ১১ জুলাই মুজিবনগরে উচ্চপদস্থ ও সামরিক কর্মকর্তাদের বৈঠকে মুক্তিবাহিনীর যুদ্ধাঞ্চল ও যুদ্ধকৌশল সম্মন্ধে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে কর্নেল আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করা হয়। লেঃ কর্নেল আবদুর রব সেনা প্রধান ও গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার উপ প্রধান নিযুক্ত হন। এই সম্মেলনে বাংলাদেশের সমস্ত যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার। ১০ম সেক্টরটি সর্বাধিনায়কের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। এই সেক্টরের অধীনে ছিলো নৌ কমান্ডো বাহিনী এবং সর্বাধিনায়কের বিশেষ বাহিনী। [২]

[সম্পাদনা] সেক্টর ও সাবসেক্টরসমূহের তালিকা

সেক্টর কমান্ডারেরা নিজ নিজ সেক্টরের যুদ্ধ পরিচালনা করতেন। সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে প্রতিটি সেক্টরকে কয়েকটি করে উপ-সেক্টরে ভাগ করা হয়। নিচের ছকে সেক্টর এবং উপ-সেক্টরগুলোর বিবরণ দেয়া হলো।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সেক্টরসমূহ
সেক্টর বিস্তৃতি কমান্ডার সাবসেক্টরসমূহ(কমান্ডার)
চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত মেজর জিয়াউর রহমান (এপ্রিল - জুন), মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)
  1. রিশিমুখ (ক্যাপ্টেন শামসুল ইসলাম);
  2. শ্রীনগর (ক্যাপ্টেন মতিউর রহমান, ক্যাপ্টেন মাহফুজুর রহমান);
  3. মানুঘাট (ক্যাপ্টেন মাহফুজুর রহমান);
  4. তাবালছড়ি(সার্জেন্ট আলি হোসেন); এবং
  5. দিমাগিরি (আর্মি সার্জেন্ট, নামঃ অজানা).
নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর), মেজর এ.টি.এম. হায়দার(সেপ্টেম্বর-ডিসেম্বর)
  1. গঙ্গাসাগর, আখাউড়া এবং কসবা (মাহবুব,লেফটেন্যান্ট ফারুক এবং লেফটেন্যান্ট হুমায়ুন কবির);
  2. মন্দাভব (ক্যাপ্টেন গফর);
  3. সালদা-নদী (মাহমুদ হাসান);
  4. মতিনগর (ল্লেফটেন্যান্ট দিদারুল আলম);
  5. নির্ভয়পুর (ক্যাপ্টেন আকবর, লেফটেন্যান্ট মাহবুব); এবং
  6. রাজনগর (ক্যাপ্টেন জাফর ইমাম, ক্যাপ্টেন শহীদ,এবং লেফটেন্যান্ট ইমামুজ্জামান
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ মেজর কে.এম. শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর), মেজর এ.এন.এম. নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)
  1. আশ্রমবাড়ি (ক্যাপ্টেন আজিজ, ক্যাপ্টেন ইজাজ);
  2. বাঘাইবাড়ি (ক্যাপ্টেন আজিজ, ক্যাপ্টেন ইজাজ);
  3. হাতকাটা (ক্যাপ্টেন মতিউর রহমান);
  4. সিমলা (ক্যাপ্টেন মতিন);
  5. পঞ্চবাটি (ক্যাপ্টেন নাসিম);
  6. মনতালা (ক্যাপ্টেন এম এস এ ভূঁইয়া);
  7. বিজয়নগর (ক্যাপ্টেন এম এস এ ভূঁইয়া);
  8. কালাচ্ছরা (লেফটেন্যান্ট মজুমদার);
  9. কলকলিয়া (লেফটেন্যান্ট গোলাম হেলাল মোর্শেদ); এবং
  10. বামুতিয়া (লেফটেন্যান্ট সাঈদ)
সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক পর্যন্ত মেজর সি.আর. দত্ত
  1. জালালপুর (মাহবুবুর রব সাদী);
  2. বাড়াপুঞ্জি (ক্যাপ্টেন এ রব);
  3. আমলাসিদ (লেফটেন্যান্ট জহির);
  4. কুকিতাল (ফ্লাইট লেফটেন্যান্ট কাদের, ক্যাপ্টেন শরিফুল হক);
  5. কৈলাস শহর (লেফটেন্যান্ট ওয়াকিউজ্জামান); এবং
  6. কামালপুর (ক্যাপ্টেন এনাম)
সিলেট-ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল মেজর মীর শওকত আলী
  1. মুক্তাপুর (সার্জেন্ট নাজির হোসেন,্মুক্তিযোদ্ধা ফারুক ছিলেন সেকেন্ড ইন কমান্ড);
  2. ডাউকি (সার্জেন্ট মেজর বি আর চৌধুরী);
  3. শিলা (ক্যাপ্টেন হেলাল);
  4. ভোলাগঞ্জ (লেফটেন্যান্ট তাহের উদ্দিন আখঞ্জী);
  5. বালাট (সার্জেন্ট গনি, ক্যাপ্টেন সালাউদ্দিন এবং এনামুল হক চৌধুরী);এবং
  6. বারাচ্ছড়া (ক্যাপ্টেন মুসলিম উদ্দিন).
সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা মোহাম্মদ খাদেমুল বাশার
  1. ভজনপুর (ক্যাপ্টেন নজরুল, ফ্লাইট লেফটেন্যান্ট সদরুদ্দিন এবং ক্যাপ্টেন শাহরিয়ার);
  2. পাটগ্রাম (প্রথমদিকে ই পি আর এর জুনিয়র কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে ভাগ করে দেয়া হয় এবং পরে ক্যাপ্টেন মতিউর রহমান দায়িত্ব নেন।);
  3. সাহেবগঞ্জ (ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দীন);
  4. মোগলহাট (ক্যাপ্টেন দেলোয়ার); এবং
  5. চাউলাহাটি (ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল)ন
দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা মেজর নাজমুল হক(এপ্রিল-আগস্ট,দুর্ঘটনায় নিহত), মেজর কাজী নূরুজ্জামান(আগস্ট-ডিসেম্বর)
  1. মালন (প্রথমদিকে ই পি আর এর জুনিয়র কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে ভাগ করে দেয়া হয় এবং পরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির দায়িত্ব নেন );
  2. তপন ( মেজর নাজমুল হক);
  3. মেহেদিপুর (সুবেদার ইলিয়াস, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির );
  4. হামজাপুর (ক্যাপ্টেন ইদ্রিস);
  5. আঙিনাবাদ (অজানা মুক্তিযোদ্ধা);
  6. শেখপাড়া (ক্যাপ্টেন রশিদ);
  7. ঠোকরাবাড়ি (সুবেদার মুয়াজ্জেম); এবং
  8. লালগোলা (ক্যাপ্টেন গিয়াসউদ্দিন চৌধুরী).
সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়কের উত্তরাংশ মেজর আবু ওসমান চৌধুরী (এপ্রিল- আগস্ট), মেজর এম.এ. মনজুর (আগস্ট-ডিসেম্বর)
  1. বয়ড়া (ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা);
  2. হাকিমপুর (ক্যাপ্টেন সফিউল্লাহ);
  3. ভোমরা (ক্যাপ্টেন সালাউদ্দিন, ঙ্ক্যাপ্টেন শাহাবুদ্দিন);
  4. লালবাজার (ক্যাপ্টেন এ আর আজম চৌধুরী);
  5. বনপুর (ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান);
  6. বেনাপোল (ক্যাপ্টেন আবদুল হালিম, ক্যাপ্টেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী); and
  7. শিকারপুর (ক্যাপ্টেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী, লেফটেন্যান্ট জাহাঙ্গীর)
দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা মেজর এম.এ. জলিল (এপ্রিল-ডিসেম্বর প্রথমার্ধ), মেজর জয়নুল আবেদীন(ডিসেম্বর এর অবশিষ্ট দিন)
  1. তাকি
  2. হিঞ্জালগঞ্জ
  3. শমসেরনগর
১০ কোনো আঞ্চলিক সীমানা নেই। নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হত -- --
১১ কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি-আরিচা থকে ফুলছড়ি-বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল মেজর আবু তাহের (আগস্ট-নভেম্বর), ফ্লাইট লেফটেন্যান্ট এম. হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)
  1. মানকারচর (স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ খান);
  2. মাহেন্দ্রগঞ্জ (মেজর আবু তাহের; লেফটেন্যান্ট মান্নান);
  3. পুরাখাসিয়া (লেফটেন্যান্ট হাশেম);
  4. ধালু (লেফটেন্যান্ট তাহের; লেফটেন্যান্ট কামাল);
  5. রংগ্রা (মতিউর রহমান)
  6. শিভাবাড়ি (ই পি আর এর জুনিয়র কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে ভাগ করে দেয়া হয় );
  7. বাগমারা (ই পি আর এর জুনিয়র কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে ভাগ করে দেয়া হয় ); এবং
  8. মাহেশখোলা (ই পি আর এর জনৈক সদস্য)
টাংগাইল সেক্টর সমগ্র টাংগাইল জেলা ছাড়াও ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশ কাদের সিদ্দিকী --
আকাশপথ বাংলাদেশের সমগ্র আকাশসীমা গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার --

[সম্পাদনা] গেরিলা সংগঠনসমূহের তালিকা

কর্নেল ওসমানী তিনটি ব্রিগেড আকারের ফোর্স গঠন করেছিলেন যেগুলোর নামকরণ করা হয় তাদের অধিনায়কদের নামের অদ্যাংশ দিয়ে ( এস ফোর্স,কে ফোর্স,জেড ফোর্স)[৩]

  • 'জেড' ফোর্সের অধিনায়ক= মেজর জিয়াউর রহমান। ১ম, ৩য় এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
    • ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার - মেজর জিয়াউদ্দিন
    • ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার - মেজর সাফায়াত জামিল
    • ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার - মেজর আমিনুল হক
  • 'কে' ফোর্সের অধিনায়ক= মেজর খালেদ মোশাররফ। ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
    • ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার -
    • ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার -
    • ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার -
  • 'এস' ফোর্সের অধিনায়ক= মেজর কে এম সফিউল্লাহ। ১৯৭১ এর অক্টোবর মাসে ২য় এবং ১১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
    • ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার -
    • ১১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট - কমান্ডিং অফিসার -

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ হোসেন তওফিক ইমাম (২০০৪). বাংলাদেশ সরকার ১৯৭১. প্রকাশক: আগামী প্রকাশনী. আইএসবিএন 984-401-783-1. 
  2. Bangladesh Liberation Armed Force, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ।
  3. শামসুল হুদা চৌধুরী. একাত্তরের রণাঙ্গন. প্রকাশক: আহমদ পাবলিশিং. আইএসবিএন 984-11-0505-0. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ