নুরুল আমিন পাকিস্তান মুসলিম লীগের একজন প্রখ্যাত নেতা ছিলেন। এছাড়া তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
নুরুল আমিনের জন্ম অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত শাহবাজপুর গ্রামে। জন্মসাল ১৮৯৩। তার পৈত্রিক আবাস ছিল ময়মনসিংহ জেলার বাহাদুরপুরে। ১৯১৫ সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। আইএ এবং বিএ পরীক্ষা দেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে যথাক্রমে ১৯১৭ এবং১৯১৯ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি অর্জন করেন। এরপর ময়মনসিংহ জাজ কোর্ট বারে যোগ দেন ১৯২৪ সালে।
|
পাকিস্তানের প্রধানমন্ত্রী
|
|
|
|
|
|