পরমবীর চক্র
| পরমবীর চক্র | |
|---|---|
| 150px Param Vir Chakra and its ribbon, the highest military decoration of India |
|
| Awarded by ভারত | |
| ধরন | Medal |
| যোগ্যতা | Military personnel only |
| পুরষ্কারকৃত হয়েছে | "... most conspicuous bravery or some daring or pre-eminent act of valour or self sacrifice, in the presence of the enemy, whether on land, at sea, or in the air." [১] |
| অবস্থা | Currently awarded |
| পরিসংখ্যান | |
| প্রতিষ্ঠিত | 26 January, 1950 |
| প্রথম পুরষ্কারকৃত | 3 November, 1947 |
| শেষ পুরষ্কারকৃত | 6 July, 1999 |
| মোট পুরষ্কারকৃত | 21 |
| Posthumous পুরষ্কার |
14 |
| Distinct recipients |
21 |
| Precedence | |
| Next (higher) | None |
| Next (lower) | Maha Vir Chakra |
পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগ প্রদর্শনের স্বীকৃতস্বরূপ এই পদক দেওয়া হয়। এই পদক মরণোত্তর দেওয়ার রীতি আছে এবং বহুক্ষেত্রেই তা দেওয়া হয়।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি পরমবীর চক্র চালু করেন। তবে পদকের কার্যকাল ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে শুরু বলে ধরা হয়। ভারতের সামরিক বাহিনীর যে কোনো শাখার সদস্যকে এই পুরস্কার দেওয়া যায়। এই পদকের স্থান ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নের ঠিক পরেই (১৯৮০ সালের ২৬ জানুয়ারি থেকে এই পদকক্রম কার্যকর হয়েছে)। স্বাধীন ভারতে এটি ব্রিটিশ ঔপনিবেশিক সামরিক সম্মান ভিক্টোরিয়া ক্রসের পরিবর্তে চালু হয়।
যুদ্ধে কৃতিত্ব প্রদর্শনের ক্ষেত্রে যেমন পরমবীর চক্র, শান্তির সময় কৃতিত্ব প্রদর্শনের পুরস্কার হল অশোকচক্র পুরস্কার। অশোকচক্র পুরস্কার পরমবীর চক্রের সমতুল্য।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Param Vir Chakra"। Gallantry Awards। Indian Army। সংগৃহীত 2009-09-30।[অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |