বিষয়বস্তুতে চলুন

সিকান্দার রাজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিকান্দার রাজা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সিকান্দার রাজা বাট
জন্ম (1986-04-24) ২৪ এপ্রিল ১৯৮৬ (বয়স ৪০)
শিয়ালকোট, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৮৫)
৩ সেপ্টেম্বর ২০১৩ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১৬)
৩ মে ২০১৩ বনাম বাংলাদেশ
শেষ ওডিআই৫ ই আগস্ট ২০২২ বনাম বাংলাদেশ
ওডিআই শার্ট নং২৪
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-২০০৯নর্দার্নস
২০০৯-বর্তমানম্যাশোনাল্যান্ড ঈগলস
২০১০সাউদার্ন রক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ আই এফসি
ম্যাচ সংখ্যা ৪ ২৫ ৫ ৩৯
রানের সংখ্যা ৩২৭ ৬৬৩ ৫৫ ২,২৯৬
ব্যাটিং গড় ৪০.৮৭ ২৭.৬২ ২২.৫০ ৩৪.২৬
১০০/৫০ -/৪ ১/১ ০/০ ৩/১৩
সর্বোচ্চ রান ৮২ ১৪১ ৩১ ২০০*
বল করেছে ৪৯২ ২৮২ ১৮ ১৩৬১
উইকেট ৫ ৪ ২ ১৭
বোলিং গড় ৬০.৬০ ৬৩.০০ ০ ৫০.০০
ইনিংসে ৫ উইকেট - ০ ০ ০
ম্যাচে ১০ উইকেট - ০ ০ ০
সেরা বোলিং ৩/১২৩ ২/২৫ ২/১৫ ৩/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১১/– ৩/– ৩৫/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২ মার্চ ২০১৫

সিকান্দার রাজা বাট (উর্দু: سکندر رضا‎‎; জন্ম: ২৪ এপ্রিল, ১৯৮৬) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের ক্রিকেটার। লোগান কাপে চমকপ্রদ ক্রীড়াশৈলী উপস্থাপনার মাধ্যমে জিম্বাবুয়ের নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন সিকান্দার বাট। ২০০১ সালে স্ব-পরিবারে জিম্বাবুয়ে অভিবাসিত হন। নাগরিকত্ব নিয়ে সমস্যার সৃষ্টি হলেও ২০১১ সালে এ সমস্যার সমাধান হয়।[১]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০০৭ সালে জিম্বাবুয়ে দলের হয়ে খেলতে শুরু করেন। নর্দার্নসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন তিনি।[২] শুরুতে নর্দার্নসে হয়ে লিস্ট এ ক্রিকেটে অংশগ্রহণ করলেও পরবর্তীকালে ম্যাশোনাল্যান্ড ঈগলসে স্থানান্তরিত হন রাজা।[৩] ২০১০ সালে টুয়েন্টি২০ ক্রিকেটে সাউদার্ন রক্সের পক্ষে ডেজার্ট ভাইপার্স দলের বিপক্ষে অভিষেক ঘটান নিজেকে।[৪]

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রাথমিক দলে ঠাঁই পেলেও চূড়ান্ত দলে ঠাঁই হয়নি তার। জিম্বাবুয়ের নির্বাচকমণ্ডলী প্রশিক্ষিত দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া এ ও দক্ষিণ আফ্রিকা দলের অংশগ্রহণে ত্রি-দেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করে।[৫] এর প্রধান কারণ ছিল, তার নাগরিক মর্যাদা ছিল না।[৬] সেপ্টেম্বর, ২০১১ সালে জিম্বাবুয়ের নাগরিকত্ব অর্জন করেন রাজা।[৭][৮] ৩ মে, ২০১৩ তারিখে বাংলাদেশ দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। ঐ খেলায় ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি মাত্র ৩ রান সংগ্রহ করেছিলেন।

ওয়ানডে শতক

[সম্পাদনা]
রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
১১৪১১০ আফগানিস্তানবুলাওয়াও, জিম্বাবুয়েকুইন্স স্পোর্টস ক্লাব২০১৪জয়

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Biography Cricinfo. Retrieved 22 October 2011
  2. ↑ Scorecard Cricinfo. Retrieved 23 September 2011
  3. ↑ Scorecard Cricinfo. Retrieved 24 September 2011
  4. ↑ Scorecard Cricinfo. Retrieved 25 September 2011
  5. ↑ Sikandar Raza closer to Zimbabwe debut Cricinfo. Retrieved 4 November 2011
  6. ↑ Can Raza Butt for Country? allAfrica.com. Retrieved 10 November 2011
  7. ↑ Raza wants to play for Zimbabwe ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ এপ্রিল ২০১২ তারিখে ZimCricketForums. Retrieved 15 November 2011
  8. ↑ Selectors considering eligible Raza for T20 selection ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ নভেম্বর ২০১১ তারিখে Zimpapers.co.zw. Retrieved 12 December 2011

বহিঃসংযোগ

[সম্পাদনা]