কেরোয়া ইউনিয়ন
| কেরোয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কেরোয়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯০°৪৬′৫৫″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯০.৭৮১৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | লক্ষ্মীপুর জেলা |
| উপজেলা | রায়পুর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১৬.৭৫ বর্গকিমি (৬.৪৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ৩০,৬৬৮ |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৫.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৭১০ |
কেরোয়া বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কেরোয়া ইউনিয়নের মোট আয়তন ৪১৪০ একর বা ১৬.৭৫ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী কেরোয়া ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩০,৬৬৮ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রায়পুর উপজেলার পূর্বাংশে কেরোয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে চর পাতা ইউনিয়ন, পশ্চিমে রায়পুর পৌরসভা, দক্ষিণে বামনী ইউনিয়ন, পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন, উত্তর-পূর্বে রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন এবং উত্তরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]পূর্বে এ অঞ্চলে ডাকাতিয়া নদী প্রবহমান ছিল। পরবর্তীতে নদীতে চর সৃষ্টি হয়ে কেরোয়া ইউনিয়নের আবির্ভাব হয়।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কেরোয়া ইউনিয়ন রায়পুর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রায়পুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- দক্ষিণ কেরোয়া
- পূর্ব কেরোয়া
- উত্তর কেরোয়া
- মধ্য কেরোয়া
- লুধুয়া
- এনায়েতপুর
- লামচরী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী কেরোয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৫ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা ই′ ইশা′আতুল উলূম লুধুয়া
- পীর ফজলুল্লাহ ইসলামী মিশন দাখিল মাদ্রাসা
- এম রহমান আলিম মাদ্রাসা
- লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়
- লামচরী আর এন বালিকা উচ্চ বিদ্যালয়
- লামচরি কেরামতিয়া ফাজিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]রায়পুর উপজেলা ও রামগঞ্জ শহর থেকে সিএনজি বা অটোরিকশা করে খুব সহজেই যাতায়াত করা যায়।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
