এখলাছপুর ইউনিয়ন
| এখলাছপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে এখলাছপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২২′৪৬″ উত্তর ৯০°৩৭′১৭″ পূর্ব / ২৩.৩৭৯৪৪° উত্তর ৯০.৬২১৩৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | মতলব উত্তর উপজেলা |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৪,৩০১ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৪১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
এখলাছপুর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।এটি উক্ত উপজেলার সবচেয়ে বড় গ্রাম।
আয়তন
[সম্পাদনা]এখলাছপুর ইউনিয়নের আয়তন ৫,০০১ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এখলাছপুর ইউনিয়নের জনসংখ্যা ১৪,৩০১ জন। এর মধ্যে পুরুষ ৭,২১৩ জন এবং মহিলা ৭,০৮৮ জন। মোট পরিবার ৩,০৩৯টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মতলব উত্তর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে এখলাছপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মোহনপুর ইউনিয়ন, পূর্বে জহিরাবাদ ইউনিয়ন, দক্ষিণে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এবং পশ্চিমে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]এখলাছপুর ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এখলাছপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.২%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- এখলাছপুর উচ্চ বিদ্যালয়
- চরকাশিম উচ্চ বিদ্যালয়
- ৬৮ নং পশ্চিম এখলাছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মফিজুল ইসলাম মুন্না ঢালী।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
