রাজারগাঁও উত্তর ইউনিয়ন
| রাজারগাঁও উত্তর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে রাজারগাঁও উত্তর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৯০°৪৬′৩″ পূর্ব / ২৩.৩২০২৮° উত্তর ৯০.৭৬৭৫০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | হাজীগঞ্জ উপজেলা |
| জনসংখ্যা | |
| • মোট | ২৯,৪৫৩ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬১০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রাজারগাঁও উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]রাজারগাঁও উত্তর ইউনিয়নের আয়তন ৪,৫৪২ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজারগাঁও উত্তর ইউনিয়নের জনসংখ্যা ২৯,৪৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩১৪ জন এবং মহিলা ১৬,১৩৯ জন। মোট পরিবার ৬,০১০টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]হাজীগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে রাজারগাঁও উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে দ্বাদশ গ্রাম ইউনিয়ন, দক্ষিণে বাকিলা ইউনিয়ন ও মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন ও উপাদী উত্তর ইউনিয়ন এবং উত্তরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]রাজারগাঁও উত্তর ইউনিয়ন হাজীগঞ্জ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাজীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজারগাঁও উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.৪%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- প্রাথমিক বিদ্যালয়
- আহমেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়
- মেনাপুর বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয়
- রাজারগাঁও উচ্চ বিদ্যালয়
- মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- রাজারগাঁও ফাজিল ডিগ্রী মাদ্রাসা
- রাজারগাঁও কওমি মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]রাজারগাঁও বাজার
মেনাপুর বাজার
মুকুন্দসার বাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
