সুলতানাবাদ ইউনিয়ন
| সুলতানাবাদ | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সুলতানাবাদ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২৩′৩২″ উত্তর ৯০°৪৩′১৬″ পূর্ব / ২৩.৩৯২২২° উত্তর ৯০.৭২১১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | মতলব উত্তর উপজেলা |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৬,৯৩২ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৪০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সুলতানাবাদ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সুলতানাবাদ ইউনিয়নের আয়তন ৩,৮৭১ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সুলতানাবাদ ইউনিয়নের জনসংখ্যা ১৬,৯৩২ জন। এর মধ্যে পুরুষ ৭,৯০৩ জন এবং মহিলা ৯,০২৯ জন। মোট পরিবার ৩,৮১২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মতলব উত্তর উপজেলার পূর্বাংশে সুলতানাবাদ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ফতেপুর পূর্ব ইউনিয়ন, উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন, উত্তর-পূর্বে ধনাগোদা নদী ও মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, পূর্বে ধনাগোদা নদী ও মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন এবং দক্ষিণে ধনাগোদা নদী ও মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন ও মতলব পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সুলতানাবাদ ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সুলতানাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৯%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- দক্ষিন টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ১৩০ নং টরকী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খাল ও নদী
[সম্পাদনা]দক্ষিণ ও পূর্ব দিকে ধনাগোদা নদী, এছাড়াও অসংখ্য খাল ও জলাধার রয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]- টরকী পুরান বাজার
- ইন্দুরিয়া দাসের বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]★দক্ষিন টরকী বকুলতলা বেরীবাঁধ
তাতুয়া চৌরাস্তা
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আজিজ আহমেদ - সাবেক সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনী
- আবু বক্কর সিদ্দিক - জনপ্রতিনিধি
- মোঃ শাহাজাহান প্রধান- সাবেক মেম্বার( স্বর্ন পদক প্রাপ্ত)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
