পিটার সেলার্স
পিটার সেলার্স | |
|---|---|
Peter Sellers | |
| জন্ম | রিচার্ড হেনরি সেলার্স ৮ সেপ্টেম্বর ১৯২৫ |
| মৃত্যু | ২৪ জুলাই ১৯৮০ (বয়স ৫৪) |
| পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা, সঙ্গীতশিল্পী |
| কর্মজীবন | ১৯৪৮-১৯৮০ |
| দাম্পত্য সঙ্গী |
|
| সন্তান | ৩, মাইকেল ও ভিক্টোরিয়া সেলার্স-সহ |
| পুরস্কার | পূর্ণ তালিকা |
পিটার সেলার্স (ইংরেজি: Peter Sellers; ৮ সেপ্টেম্বর ১৯২৫ - ২৪ জুলাই ১৯৮০) একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, ও সঙ্গীতশিল্পী। তিনি বিবিসি বেতারের হাস্যরসাত্মক অনুষ্ঠান দ্য গুন শো-এ অভিনয় করেন, একাধিক জনপ্রিয় হাস্যরসাত্মক গানে কণ্ঠ দেন এবং বহু চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিত অর্জন করেন। তার অভিনীত তিনটি বিখ্যাত চরিত্র হল দ্য পিঙ্ক প্যান্থার চলচ্চিত্র ধারাবাহিকের ইনস্পেক্টর জাক ক্লুজো, ডক্টর স্ট্রেঞ্জলাভ (১৯৬৪)-এর ডক্টর স্ট্রেঞ্জলাভ, এবং ললিতা (১৯৬২)-এর অধ্যাপক ক্লেয়ার কুইল্টি।
পোর্টসমাউথে জন্মগ্রহণকারী সেলার্সের মাত্র দুই সপ্তাহ বয়সে সাউথসির কিংস থিয়েটারে মঞ্চে অভিষেক ঘটে। তিনি প্রাদেশিক মঞ্চে সফররত বিভিন্ন অনুষ্ঠানে তার পিতামাতার সাথে যেতেন। তিনি শুরুতে ড্রামবাদক হিসেবে কাজ করেন এবং এন্টারটেইনমেন্টস ন্যাশনাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ইংল্যান্ড সফরে যান। তিনি অন্যের অনুকরণ রপ্ত করেন এবং রাফ রিডারের যুদ্ধকালীন গ্যাং শো এন্টারটেইনমেন্ট দলের সাথে ব্রিটেন এবং দূরপ্রাচ্য সফরে যান। যুদ্ধের পর শোটাইম অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলার্সের বেতারে অভিষেক ঘটে এবং এরপর তিনি বিবিসি বেতারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পরিবেশনা করতেন। ১৯৫০-এর দশকের শুরুতে সেলার্স স্পাইক মিলিগান, হ্যারি সেকোম্ব ও মাইকেল বেন্টিন সফল বেতার ধারাবাহিক দ্য গুন শো-এ অংশ নেন, যা ১৯৬০ সালে সমাপ্ত হয়।
সেলার্স ১৯৫০-এর দশকে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তিনি তিনবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, তন্মধ্যে ডক্টর স্ট্রেঞ্জলাভ (১৯৬৪) ও বিয়িং দেয়ার (১৯৭৯) চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে এবং দ্য রানিং জাম্পিং অ্যান্ড স্ট্যান্ডিং স্টিল ফিল্ম (১৯৫৯)-এর জন্য একবার শ্রেষ্ঠ জীবন্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। তিনি আ'ম অল রাইট জ্যাক (১৯৫৯) ও দ্য পিঙ্ক প্যান্থার ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র দ্য পিঙ্ক প্যান্থার (১৯৬৩) চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন এবং আরও তিনটি মনোননয়ন লাভ করেন। ১৯৮০ সালে তিনি তিনি বিয়িং দেয়ার চলচ্চিত্রের জন্য সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং এই বিভাগে পূর্বে আরও তিনটি মনোনয়ন লাভ করেছিলেন। টার্নার ক্লাসিক মুভিজ সেলার্সকে "বিংশ শতাব্দীর শেষভাগের অন্যতম পরিপূর্ণ হাস্যরসাত্মক অভিনেতা" বলে অভিহিত করে।[১]
ব্যক্তিগত জীবনে সেলার্স হতাশা ও অনিশ্চয়তায় ভুগতেন। রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী সেলার্স প্রায়ই দাবী করতেন তিনি যে চরিত্রগুলোতে অভিনয় করেন তার বাইরে তার কোন পরিচয় নেই। তার আচরণ প্রায়ই অসাবধানী ও ইচ্ছাবিরুদ্ধ ছিল, এবং তিনি প্রায়ই তার পরিচালক ও সহ-শিল্পীদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতেন, বিশেষ করে ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে যখন মদপান ও ঔষধ সেবনের কারণে তার শারীরিক ও মাসনিক অবস্থা খারাপ ছিল। সেলার্স চারবার বিয়ে করেন এবং তার দুই স্ত্রী ঘরে তার তিন সন্তান জন্মগ্রহণ করে। তিনি ১৯৮০ সালে ৫৪ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। ইংরেজ চলচ্চিত্র নির্মাতা বোল্টিং ভ্রাতৃদ্বয় সেলার্সকে "চার্লি চ্যাপলিনের পর এই দেশে সৃষ্ট শ্রেষ্ঠ হাস্যরসাত্মক প্রতিভাবান" বলে আখ্যায়িত করেন।[২]
জীবনী
[সম্পাদনা]প্রারম্ভিক জীবন (১৯২৫-১৯৩৫)
[সম্পাদনা]সেলার্স ১৯২৫ সালের ৮ই সেপ্টেম্বর পোর্টসমাউথের উপশহর সাউথসিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ইয়র্কশায়ারে জন্মগ্রহণকারী উইলিয়াম "বিল" সেলার্স (১৯০০-১৯৬২) এবং মাতা অ্যাগনেস ডোরিন "পেগ" (বিবাহপূর্ব মার্কস, ১৮৯২-১৯৬৭)। তারা দুজনেই বিনোদনশিল্পী ছিলেন। পেগ রে সিস্টার্সের দলে কাজ করতেন। রিচার্ড হেনরি নামে তাকে অভিসিঞ্চিত করা হলেও তার পিতামাতা তাকে জন্মের পূর্বেই মারা যাওয়া তার বড় ভাইয়ের নাম পিটার নামে ডাকতেন।[৩] সেলার্স তাদের একমাত্র সন্তান ছিলেন।[৪] পিউগিলিস্ট ড্যানিয়েল মেন্ডোজা (১৭৬৪-১৮৩৬) পেগের আত্মীয় ছিলেন। এক সময় সেলার্স মেন্ডোজার চিত্র তার প্রযোজনা কোম্পানির লোগোতে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন।[৫]
প্রারম্ভিক অভিনয় (১৯৩৫-১৯৩৯)
[সম্পাদনা]পরিবারের সাথে বিভিন্ন মঞ্চানুষ্ঠানে সফর করে তিনি মঞ্চের কলাকৌশল রপ্ত করেন,[৬] কিন্তু তার পিতা তাকে এই কাজে উৎসাহিত করেননি। ফলে তিনি বিনোদন জগৎ নিয়ে মিশ্র অনুভূতি ব্যক্ত করেন। সেলার্সের পিতা বিনোদন জগতে সেলার্সের দক্ষতা নিয়ে সন্দিহান ছিলেন, এমনকি বলতেন তার পুত্রের প্রতিভা রাস্তার ঝাড়ুদার হওয়ার জন্যও যথেষ্ট নয়। তবে সেলার্সের মা তাকে প্রতিনিয়ত উৎসাহ দিতেন।[৭]
সেন্ট অ্যালোয়সিয়াস কলেজে পড়াকালীন সেলার্স উদ্ভাবনার দক্ষতা গড়ে তুলেন। তিনি ও তার সে সময়ের ঘনিষ্ঠ বন্ধু ব্রায়ান কনন দুজনে বেতারের হাস্যরসাত্মক অনুষ্ঠান শুনতেন। কনন স্মরণ করেন যে, "পিটার মানডে নাইট অ্যাট এইট-এর ব্যক্তির অনুকরণ করে বিপুল আনন্দ পেতেন। তার মধ্যে সংলাপগুলো তাৎক্ষণিকভাবে উদ্ভাবন করার দক্ষতা ছিল। স্কেচগুলোও। আমি কি করতে হবে তার ইঙ্গিত দিতাম এবং তিনি বেতার ব্যক্তিত্বদের অনুকরণ করত এবং তার নিজের উদ্ভাবিত কিছু কণ্ঠেও সংলাপ বলত।"[৮]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫)
[সম্পাদনা]দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, সেন্ট অ্যালোয়সিয়াস কলেজ খালি করে কেমব্রিজশায়ারে নিয়ে যাওয়া হয়। সেলার্সের মা তাকে সেখানে যেতে দেননি,[৯] ফলে ১৪ বছর বয়সেই তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।[১০] ১৯৪০-এর দশকের শুরুর দিকে তাদের পরিবার ইলফ্রাকম্বের উত্তর ডেভন শহরে চলে যায়, সেখানে সেলার্সের মামা ভিক্টোরিয়া প্যালেস থিয়েটারের ব্যবস্থাপক ছিলেন।[৯] ১৫ বছর বয়সী সেলার্স সেই থিয়েটারের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ পান। তিনি ধীরে ধীরে বক্স অফিস কেরানি, প্রবেশক, সহকারী মঞ্চ ব্যবসাথাপক ও আলোক সম্পাতকারী হিসেবে পদোন্নতি লাভ করেন।[১১] তাকে কিছু ছোটখাট চরিত্রে অভিনয়েরও প্রস্তাব দেওয়া হত।[১১] মঞ্চের পিছনে কাজ করার মাধ্যমে তিনি পল স্কোফিল্ডের মত অভিনেতাদের অধ্যয়ন করার সুযোগ পান। ইতোমধ্যে ডেরেক অল্টম্যানের সাথে তার ঘনিষ্ঠতা হয় এবং তারা একত্রে "অল্টম্যান অ্যান্ড সেলার্স" নামে ইউকুলেলে, গান গাওয়া ও কৌতুক পরিবেশনা সংবলিত সেলার্সের প্রথম মঞ্চ পরিবেশনা চালু করেন।[১১]
যুদ্ধ-পরবর্তী প্রারম্ভিক কর্মজীবন ও দ্য গুন শো (১৯৪৬-১৯৫৫)
[সম্পাদনা]১৯৪৮ সালের শেষভাগে বিবিসি থার্ড প্রোগ্রাম হাস্যরসাত্মক ধারাবাহিক থার্ড ডিভিশন প্রচার শুরু করে, এতে অন্যান্যদের মত হ্যারি সেকোম্ব, মাইকেল বেন্টিন ও সেলার্স পরিবেশনা করতেন।[১২] এক সন্ধ্যা সেলার্স ও বেন্টিন হ্যাকনি এম্পায়ার সফরে যান, সেখানে সেকোম্ব পরিবেশন করছিলেন। বেন্টিন সেলার্সকে স্পাইক মিলিগানের সাথে পরিচয় করিয়ে দেন।[১৩] এই চারজন ভিক্টোরিয়ার নিকটস্থ বিবিসির কাহিনিকার জিমি গ্র্যাফটনের মালিকানাধীন গ্র্যাফটন্স পাবলিক হাউজে মিলিত হন। এই চার কৌতুকাভিনেতা গ্র্যাফটনের কেওজিভিওএস (কিপার অব গুনস অ্যান্ড ভয়েস অব স্যানিটি) ডাবিং করেন।[ক] গ্র্যাফটন পরবর্তীকালে দ্য গুন শো-র শুরুর কয়েকটি পর্ব সম্পাদনা করেছিলেন।[১৫]
প্রথম গুন শো[১৪] প্রচারিত হয় ১৯৫১ সালের ২৮শে মে।[১৬] তাদের ইচ্ছার বাইরে গিয়ে তা ক্রেজ পিপল নামে প্রচারিত হয়।[৪]সেলার্স ১৯৬০ সালের ২৮শে জানুয়ারি প্রচারিত দ্য গুন শো-এর দশটি ধারাবাহিকের শেষ পর্ব পর্যন্ত এই অনুষ্ঠানে কর্মরত ছিলেন।[১৪] সেলার্স চারটি প্রধান চরিত্র - মেজর ব্লাডনক, হারকিউলিস গ্রিটপাইপ-টাইন, ব্লুবটল ও হেনরি ক্রান এবং ১৭টি ছোট চরিত্রে অভিনয় করেন।[১৭] ব্রিটেনে ৩৭০,০০০ শ্রোতা নিয়ে শুরু করা অনুষ্ঠানটি ৭ মিলিয়ন শ্রোতা পর্যন্ত পৌঁছায়, এবং একটি সংবাদপত্র এই অনুষ্ঠানকে "সম্ভবত সর্বকালের সবচেয়ে প্রভাবশালী হাস্যরসাত্মক অনুষ্ঠান" বলে বর্ণনা করে।[১৮] বিবিসি অনুষ্ঠানটিকে সেলার্সের কর্মজীবনে তারকাখ্যাতি অর্জনে প্রভাব বিস্তারকারী বলে গণ্য করে।[১৯]
চলচ্চিত্রে শুরুর বছরগুলো ও আ'ম অল রাইট জ্যাক (১৯৫৬-৫৯)
[সম্পাদনা]সেলার্স চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং বেশ কিছু চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন, যেমন জন অ্যান্ড জুলি (১৯৫৫)-এ পুলিশ কর্মকর্তা।[২০] তিনি ১৯৫৫ সালে আলেকজান্ডার ম্যাকেন্ড্রিক পরিচালিত হাস্যরসাত্মক দ্য লেডিকিলার্স চলচ্চিত্রে আরও বড় চরিত্রে তার আদর্শ অ্যালেক গিনেসের সাথে অভিনয় করেন, তাদের সাথে হের্বের্ত লোম ও সেসিল পার্কারও ছিলেন। সেলার্স হ্যারি রবিনসন নামক এক টেডি বয় চরিত্রে অভিনয় করেন। জীবনীকার পিটার ইভান্স একে সেলার্সের প্রথম ভালো চরিত্র বলে গণ্য করেন।[২১] দ্য লেডিকিলার্স যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্যবসাসফল হয়,[২২] এবং শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।[২৩] পরের বছর সেলার্স আরও তিনটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন, সেগুলো হল দ্য ইডিয়ট উইকলি, প্রাইস টুডি; আ শো কলড ফ্রেড; ও সন অব ফ্রেড। অনুষ্ঠানগুলো ব্রিটেনের নতুন আইটিভি চ্যানেলে প্রচারিত হয়।[২৪] ১৯৫৭ সালে চলচ্চিত্র প্রযোজক মাইকেল রেফ ইডিয়ট উইকলি-তে সেলার্সের বৃদ্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হয়ে ৩২ বছর বয়সী সেলার্সকে ব্যাসিল ডিয়ারডেনের দ্য স্মলেস্ট শো অন আর্থ চলচ্চিত্রে ৬৮ বছর বয়সী প্রক্ষেপক চরিত্রের জন্য নির্বাচন করেন। এতে তার সহশিল্পী ছিলেন বিল ট্র্যাভার্স, ভার্জিনিয়া ম্যাকেনা ও মার্গারেট রাদারফোর্ড।[২৫] চলচ্চিত্রটি ব্যবসাসফল হয় এবং বর্তমানে যুদ্ধ-উত্তর ব্রিটিশ পর্দায় উপস্থিত কৌতুকাভিনয়ের ছোট ধ্রুপদী কর্ম বলে গণ্য হয়।[২৬] এরপর সেলার্স বাফটা পুরস্কার বিজয়ী দ্য ম্যান হু নেভার ওয়াজ চলচ্চিত্রে উইনস্টন চার্চিল চরিত্রে কণ্ঠ দেন।[২৭] ১৯৫৭ সালের শেষভাগে সেলার্স মারিও জাম্পির অফবিট ব্ল্যাক কমেডি দ্য নেকেড ট্রুথ চলচ্চিত্রে ছদ্মবেশ ধারণের প্রতিভাধর একজন টেলিভিশন তারকা চরিত্রে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন টেরি-টমাস, পেগি মাউন্ট, শার্লি ইটন ও ডেনিস প্রাইস।[২৮]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]পুরস্কার ও মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত চলচ্চিত্রসমূহ
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Peter Sellers"। টার্নার ক্লাসিক মুভিজ। টার্নার ব্রডকাস্টিং সিস্টেম। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ বোল্টিং, জন; বোল্টিন, রয় (২৫ জুলাই ১৯৮০)। "Peter the Great"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ১১।
- ↑ সিকভ ২০০২, পৃ. ৫।
- 1 2 লুইস ১৯৯৫, পৃ. ৬৯০।
- ↑ লুইস ১৯৯৫, পৃ. ৯।
- ↑ সিকভ ২০০২, পৃ. ৮।
- ↑ সিকভ ২০০২, পৃ. ১৮।
- ↑ ওয়াকার ১৯৮১, পৃ. ২৮।
- 1 2 ওয়াকার ১৯৮১, পৃ. ৩২।
- ↑ মিলিগান, স্পাইক (২০০৪)। "Sellers, Peter (1925–1980)"। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ডিওআই:10.1093/ref:odnb/31669।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে:|HIDE_PARAMETER15=,|HIDE_PARAMETER13=,|HIDE_PARAMETER21=,|HIDE_PARAMETER30=,|HIDE_PARAMETER14=,|HIDE_PARAMETER17=,|HIDE_PARAMETER32=,|HIDE_PARAMETER16=,|HIDE_PARAMETER31=,|HIDE_PARAMETER9=,|HIDE_PARAMETER11=,|HIDE_PARAMETER4=,|HIDE_PARAMETER2=,|HIDE_PARAMETER18=,|HIDE_PARAMETER20=,|HIDE_PARAMETER5=,|HIDE_PARAMETER19=,|HIDE_PARAMETER38=,|HIDE_PARAMETER10=,|HIDE_PARAMETER33=,|HIDE_PARAMETER29=,|HIDE_PARAMETER28=,|HIDE_PARAMETER8=,|HIDE_PARAMETER26=,|HIDE_PARAMETER7=,|HIDE_PARAMETER23=,|HIDE_PARAMETER3=, এবং|HIDE_PARAMETER12=(সাহায্য) (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।) - 1 2 3 সিকভ ২০০২, পৃ. ১৯।
- ↑ সিকভ ২০০২, পৃ. ৪৬।
- ↑ কার্পেন্টার ২০০৩, পৃ. ৯০।
- 1 2 3 বার্কার, ডেনিস (২০০৪)। "Goons (act. 1951–1960)"। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ডিওআই:10.1093/ref:odnb/95276।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে:|HIDE_PARAMETER15=,|HIDE_PARAMETER13=,|HIDE_PARAMETER21=,|HIDE_PARAMETER30=,|HIDE_PARAMETER14=,|HIDE_PARAMETER17=,|HIDE_PARAMETER32=,|HIDE_PARAMETER16=,|HIDE_PARAMETER31=,|HIDE_PARAMETER9=,|HIDE_PARAMETER11=,|HIDE_PARAMETER4=,|HIDE_PARAMETER2=,|HIDE_PARAMETER18=,|HIDE_PARAMETER20=,|HIDE_PARAMETER5=,|HIDE_PARAMETER19=,|HIDE_PARAMETER38=,|HIDE_PARAMETER10=,|HIDE_PARAMETER33=,|HIDE_PARAMETER29=,|HIDE_PARAMETER28=,|HIDE_PARAMETER8=,|HIDE_PARAMETER26=,|HIDE_PARAMETER7=,|HIDE_PARAMETER23=,|HIDE_PARAMETER3=, এবং|HIDE_PARAMETER12=(সাহায্য) (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।) (সদস্যতা প্রয়োজনীয়) - 1 2 সিকভ ২০০২, পৃ. ৫৫।
- ↑ রিজেলসফোর্ড ২০০৪, পৃ. ১৭৭।
- ↑ উইলমাট ও গ্র্যাফটন ১৯৮১, পৃ. ১১৬।
- ↑ কুক, উইলিয়াম (২৭ এপ্রিল ১৯৯৩)। "Radio: Landmarks in radio comedy"। দ্য গার্ডিয়ান। লন্ডন। পৃ. ৫৮।
- ↑ "Comedy: The Goon Show"। বিবিসি। লন্ডন। ১১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ লুইস ১৯৯৫, পৃ. ৩৬২।
- ↑ ইভান্স ১৯৮০, পৃ. ৭৯।
- ↑ ডুগুইড, মার্ক। "Ladykillers, The (1955)"। স্ক্রিনঅনলাইন। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ "The 29th Academy Awards (1957) Nominees and Winners"। অস্কার। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ রিজেলসফোর্ড ২০০৪, পৃ. ৬৫।
- ↑ রিজেলসফোর্ড ২০০৪, পৃ. ৭১।
- ↑ বার্টন ও ওসুলিভান ২০০৯, পৃ. ২৫।
- ↑ র্যানকিন ২০০৯, পৃ. ৩৮৩।
- ↑
সূত্র:
- "The Naked Truth (1957)"। ফিল্ম অ্যান্ড টিভি ডেটাবেজ। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- Film Review। ওর্ফেউস পাবলিকেশন্স। ১৯৯৬। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ সিকভ ২০০২, পৃ. ১২০-১২১।
- ↑ "Boultings on top form: Satirical "I'm All Right, Jack!""। দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার। ১৫ আগস্ট ১৯৫৯। পৃ. ৩।
- ↑ সিকভ ২০০২, পৃ. ১৭১।
- ↑ "BAFTA Awards 1962"। বাফটা (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Globes 64নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 "BAFTA Awards 1964"। বাফটা (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Oscars 65নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ WWW ১৯৮১, পৃ. ৭১৪।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Globes 74নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Globes 77নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;NBR 79নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;officialনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Globes 79নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;BAFTA 79নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Oscars 79নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - শেলস, টম (৮ আগস্ট ১৯৮০)। "'Fu' for Naught; The Fiendish Plod"। দ্য ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। ওয়াশিংটন। পৃ. C১।
- ফ্রেঞ্চ, ফিলিপ (৭ ডিসেম্বর ১৯৭৯)। "The Panting Pathan: Cinema"। দি অবজারভার (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ১৮।
- "Showbiz hails a comic genius"। ডেইলি মিরর (ইংরেজি ভাষায়)। লন্ডন। ২৫ জুলাই ১৯৮০। পৃ. ৫।
- মেরিন, টম (২৫ জুলাই ১৯৭৮)। "No ex-wives at funeral"। ডেইলি মিরর (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ৫।
- পাওয়েল, ডিলিস (৯ সেপ্টেম্বর ১৯৬২)। "A Test for 'Lolita'"। দ্য সানডে টাইমস (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ৩৩।
- "Playboy interview: Peter Sellers"। প্লেবয় (ইংরেজি ভাষায়)। ৯ (১০): ৭২। ১ অক্টোবর ১৯৬২।
- "Peter Sellers, albums"। Official UK Charts Archive (ইংরেজি ভাষায়)। দি অফিশিয়াল চার্টস কোম্পানি। ২৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- মেসন, পিটার (২৪ জুলাই ১৯৮০)। "Actor Peter Dies"। ডেইলি এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ১।
- "Peter Sellers & Sophia Loren"। Official UK Charts Archive (ইংরেজি ভাষায়)। দি অফিশিয়াল চার্টস কোম্পানি। ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- মিলনে, টম (২৭ জুলাই ১৯৮০)। "The comic chameleon"। দি অবজারভার (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ৩২।
- ভিঞ্চিগেরা, টমাস (২০ ডিসেম্বর ২০০৭)। "Marley Is Dead, Killed in a Nuclear War"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১।
- মর্টিমার, জন (২৭ জুলাই ১৯৮০)। "Creative Force of a Meticulous Clown"। দ্য সানডে টাইমস (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ৩৭।
- স্মিথ, ড্যানি (ফেব্রুয়ারি ১৯৮১)। "Giving Peter Sellers a Chance"। থার্ড ওয়ে (ইংরেজি ভাষায়)। ৪ (১২)। হাইমস এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন: ২২–২৩।
- রিচ, ফ্র্যাঙ্ক (১৪ জানুয়ারি ১৯৮০)। "Cinema: Gravity Defied"। টাইম (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১। (সদস্যতা প্রয়োজনীয়)
- জিলিয়াট, পেনেলোপি (১২ জানুয়ারি ১৯৬৪)। "Sellers strikes encore: FILMS"। দি অবজারভার (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ২৭।
- চর্লটন, পেনি (২৫ জুলাই ১৯৮০)। "Stars' tributes to Peter Sellers"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ১।
- পাওয়েল, ডিলিস (২৭ জুলাই ১৯৮০)। "The delicate balance of Peter Sellers"। দ্য সানডে টাইমস (ইংরেজি ভাষায়)। লন্ডন। পৃ. ৩৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে পিটার সেলার্স (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে পিটার সেলার্স (ইংরেজি)
- ১৯২৫-এ জন্ম
- ১৯৮০-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২০শ শতাব্দীর ইংরেজ কৌতুকাভিনেতা
- ইংরেজ কৌতুকাভিনেতা
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ টেলিভিশন অভিনেতা
- ইংরেজ বেতার অভিনেতা
- ইংরেজ মঞ্চ অভিনেতা
- ইহুদি ইংরেজ অভিনেতা
- ইহুদি কৌতুকাভিনেতা
- পর্তুগিজ ইহুদি বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- পোর্টসমাউথের অভিনেতা
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী
- সুইজারল্যান্ডে ইংরেজ প্রবাসী
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজকীয় বিমান বাহিনীর কর্মকর্তা
- ইউনাইটেড আর্টিস্টস রেকর্ডসের শিল্পী
- ডেকা রেকর্ডসের শিল্পী
- পার্লোফোনের শিল্পী
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতার জন্য বাফটা পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর ইংরেজ কৌতুকাভিনয়শিল্পী
- ইংরেজ ইহুদি অভিনেতা
- ইহুদি সঙ্গীতশিল্পী
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজকীয় বিমান বাহিনীর কর্মকর্তা