বিষয়বস্তুতে চলুন

ভিক্টর বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিক্টর বন্দ্যোপাধ্যায়
২০১৩ সালে ভিক্টর বন্দ্যোপাধ্যায়
জন্ম
পার্থসারথি বন্দ্যোপাধ্যায়

(1946-10-15) ১৫ অক্টোবর ১৯৪৬ (বয়স ৭৯)
জালালপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান পশ্চিমবঙ্গ, ভারত)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৭ - বর্তমান
দাম্পত্য সঙ্গীমায়া ভাতে বন্দ্যোপাধ্যায়
সন্তানকেয়া বন্দ্যোপাধ্যায়
দিয়া বন্দ্যোপাধ্যায়
পুরস্কার পদ্মভূষণ (২০২২)

ভিক্টর বন্দ্যোপাধ্যায় (জন্ম ১৫ অক্টোবর ১৯৪৬) একজন ভারতীয় অভিনেতা ইংরেজি, হিন্দি, বাংলা এবং অসমীয়া ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি রোমান পোলান্‌স্কি, জেমস আইভরি, ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নিম, সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগল এবং মনতাজুর রহমান আকবরের মতো পরিচালকদের সাথে কাজ করেছেন । তিনি ঘরে বাইরে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় চলচ্চিত্রে অবদানের জন্য ২০২২ সালে ভারত সরকার তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করে।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ভিক্টর বাঙ্গালী হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, যে পরিবার উত্তরপাড়ার রাজা এবং চাঁচলের (মালদা জেলা) রাজা বাহাদুরের বংশধর। তিনি শিলং থেকে স্কুল পাশ করেন। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে বৃত্তি লাভ করেন। সেখানে তিনি গীতিনাট্যে যুক্ত হন।

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৮৪ সালে তিনি ডেভিড লিনের এ প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রে ডঃ আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন এবং তাতে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করেন।[]

তিনি মার্চেন্ট আইভরি প্রোডাকশনসের 'হালাবালু ওভার জর্জি' এবং 'বনি'স পিকচার্স', সত্যজিৎ রায়ের 'শতরঞ্জ কে খিলাড়ি' এবং 'ঘরে বাইরে' এবং মৃণাল সেনের ' মহাপৃথ্বী'- তে অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'গুণ্ডে' ছবির সেটে, ব্যানার্জী বলেছেন যে তিনি মনে করেন "সমস্ত কাজই একটি চ্যালেঞ্জ এবং তাই মজাদার।"[]

পরিচালক স্টিভেন পিমলটের পরিচালনায় ১৯৮৮ সালে ইয়র্ক মিস্ট্রি প্লেস- এর প্রযোজনায় তিনি ঈশ্বরের প্রশংসিত ভূমিকায় অভিনয় করেন । ব্রিটিশ থিয়েটারে প্রধান চরিত্রে অভিনয় করা তিনিই প্রথম এশীয়।[]

চলচ্চিত্র

[সম্পাদনা]
  • দুই পৃথিবী (১৯৭০) (পরি. পীযুষ বসু)
  • শতরঞ্জ কে খিলাড়ি (১৯৭৭) (English Title: The Chess Players) (পরি. সত্যজিৎ রায়)
  • Hullabaloo Over Georgie and Bonnie's Pictures (১৯৭৮) (পরি. জেমস আইভরি)
  • পিকু (চলচ্চিত্র) (১৯৮১) (পরি. সত্যজিৎ রায়)
  • কাল্ল্যুগ (১৯৮১) (পরি. শ্যাম বেনেগাল)
  • জইপুর জংশন (১৯৮২)
  • আরোহণ (১৯৮২)
  • দুসরী দুলহান (১৯৮৩)
  • প্রতিদান (1983)
  • ঘরে বাইরে (১৯৮৪) (English Title: The Home and the World) (পরি. সত্যজিৎ রায়)
  • এ প্যাসেজ টও ইন্ডিয়া (১৯৮৪) (পরি. ডেভিড লিন)
  • Foreign Body (১৯৮৬) (পরি. রোনাল্ড নিয়েম)
  • Dadah Is Death (১৯৮৮)
  • আগুন (১৯৮৮ চলচ্চিত্র)
  • দেবতা (১৯৮৯)
  • আক্রোশ (১৯৮৯)
  • প্রতিকার (১৯৮৯)
  • একান্ত আপন
  • লাঠি (১৯৯৬) (পরি. প্রভাত রায়)
  • মহা পৃথিবী (১৯৯২)(পরি. মৃণাল সেন)
  • Bitter Moon (১৯৯২) (পরি. রোমান পোলান্‌স্কি)
  • True Adventures of Christopher Columbus (১৯৯২) (টিভি সিরিয়াল)
  • অন্তর্ঘাত (২০০২)
  • ভুত (২০০৩)
  • Joggers' Park (২০০৩)
  • Bow Barracks Forever (২০০৪) (পরি. অঞ্জন দত্ত)
  • যন্ত্র (২০০৫)
  • It Was Raining That Night (২০০৫)
  • My Brother…Nikhil (২০০৫)
  • Amavas (২০০৫)
  • Home Delivery (২০০৫)
  • পরিনাম (২০০৫)
  • Ho Sakta Hai (২০০৬)
  • Bradford Riots (২০০৬) (টিভি)
  • The Bong Connection (২০০)(পরি. অঞ্জন দত্ত)
  • Chaurahen (২০০৭)
  • Ta Ra Rum Pum (২০০৭)
  • Apne (২০০৭)
  • Tahaan (২০০৮)(পরি. সন্তোষ শিবান)
  • Sarkar Raj (২০০৮) (পরি. রামগোপাল বর্মা)
  • Gosainbaganer Bhoot (২০১১) (পরি. নিতিশ রায়)
  • মেহেরজান (২০১১) (পরি. রুবায়াত হোসেন)
  • Delhi in a Day (২০১২) (পরি. Prashant Nair)
  • Ekhon Nedekha Nodir Xhipare (২০১২) (অসমীয়া চলচ্চিত্র; পরি. Bidyut Kotoky)
  • Tor Naam (২০১২)
  • গুণ্ডে (২০১৪)
  • Jeeya Jurir Xubax (২০১৪) (অসমীয়া চলচ্চিত্র; পরি. Sanjib Sabhapandit)[]
  • Blemished Light (২০১৫) (পরি. রাজ অমিত কুমার)

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর পশ্চিম আসন থেকে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন । তিনি ৮৯,১৫৫ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।[]

বিজেপির একজন সক্রিয় সদস্য হিসেবে, তিনি বাবরি মসজিদ ধ্বংসের আগে তাতে আরোহণকারী করসেবকদের গুলি করার মুলায়ম সিং যাদবের আদেশের সমালোচক ছিলেন।[] তিনি পাকিস্তান থেকে রপ্তানি করা সন্ত্রাসবাদের প্রতি নভজ্যোত সিং সিধুর শান্তিবাদী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন ।[]

সম্মাননা ও পুরস্কার

[সম্পাদনা]

বেসামরিক পুরস্কার

[সম্পাদনা]
  • ২০২২ — পদ্মভূষণ — ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।[১০]

চলচ্চিত্র পুরস্কার

[সম্পাদনা]
বছর পুরস্কার চলচ্চিত্র বিভাগ ফলাফল সূত্র
১৯৮৬ বাফটা পুরস্কার ভারতে যাত্রা প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত [১১]
১৯৮৬ বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস ঘরে বাইরে সেরা অভিনেতা বিজয়ী
১৯৯৭ লাঠি বিজয়ী
১৯৮৫ ইভনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডস ভারতে যাত্রা সেরা অভিনেতা বিজয়ী
১৯৮৪ জাতীয় পর্যালোচনা বোর্ড পুরস্কার সেরা অভিনেতা বিজয়ী [১২]
১৯৮৫ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘারে বাইরে সেরা পার্শ্ব অভিনেতা বিজয়ী [১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Padma Awards 2022: Complete list of recipients"mint (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  2. "Padma Honours: Victor Banerjee To Receive Padma Bhushan, Padma Shri For Sonu Nigam"NDTV (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২
  3. "The return of Victor Banerjee - Times of India"The Times of India। ২৯ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৬
  4. "I have a kitchen to run: Victor Banerjee defends his brief role in 'Gunday'"News18। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৬
  5. Schafer, Elizabeth (২০১৯)। Theatre and Christianity। London: Macmillan International, Higher Education Red Globe Press। পৃ. ৫৩। আইএসবিএন ৯৭৮-১-৩৫২-০০৫৫৭-৮
  6. Pisharoty, Sangeeta Barooah (১৭ এপ্রিল ২০১৪)। "A struggle still"The Hindu। Delhi। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৪
  7. "PC: Calcutta North West 1991"Indiavotes.com। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০
  8. Banerjee, Victor। "A CHRISTENING IN BLOOD"The Telegraph। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১
  9. "Victor Banerjee Slams Navjot Singh Sidhu"Business Standard India। ৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১
  10. "Padma Awards 2022 List: CDS General Bipin Rawat among recipients; Full List of Padma Awards winners"Jagranjosh.com। ২১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২২
  11. "Awards Database: Search our record of winners & nominees, Year of Presentation: 1986, Award: Film"British Academy of Film and Television Arts। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০
  12. National Board of Review of Motion Pictures :: Awards for 1984
  13. "32nd National Film Awards" (পিডিএফ)। Directorate of Film Festivals। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]