হোয়াকিন ফিনিক্স
হোয়াকিন ফিনিক্স | |
|---|---|
ইংরেজি: Joaquín Phoenix | |
২০১৭ সালে ফিনিক্স | |
| জন্ম | হোয়াকিন রাফায়েল ফিনিক্স ২৮ অক্টোবর ১৯৭৪ সান হুয়ান, পুয়ের্তো রিকো |
| অন্যান্য নাম | লিফ ফিনিক্স |
| পেশা | অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী |
| কর্মজীবন | ১৯৮২–বর্তমান |
| সঙ্গী | রুনি মেয়ারা (২০১৬–বর্তমান) |
| সন্তান | ১ |
| পিতা-মাতা | আর্লিন ফিনিক্স |
| আত্মীয় |
|
হোয়াকিন রাফায়েল ফিনিক্স (ইংরেজি: Joaquín Rafael Phoenix; জন্ম ২৮ অক্টোবর ১৯৭৪)[ক][৩] হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও সমাজকর্মী। কাজের স্বীকৃতি হিসেবে ফিনিক্স একটি গ্র্যামি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন এবং তিনটি একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। তিনি অভিনেতা রিভার ফিনিক্স এবং অভিনেত্রী রেইন ফিনিক্স, লিবার্টি ফিনিক্স ও সামার ফিনিক্সের ভাই।
ফিনিক্স তার ভাই রিভার ও বোন সামার ফিনিক্সের সাথে টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ভূমিকা হল হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র পেরেন্টহুড (১৯৮৯)। তিনি শিশু অভিনেতা হিসেবে কাজ করার সময় তার নিজের প্রদত্ত নাম লিফ ফিনিক্স নামে কাজ করতেন। পরবর্তীকালে তিনি তার জন্মনাম হোয়াকিন নামে কাজ শুরু করেন এবং টু ডাই ফর (১৯৯৫) ও কুইলস (২০০০) চলচ্চিত্র পার্শ্ব চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি ঐতিহাসিক মহাকাব্যিক গ্ল্যাডিয়েটর (২০০০) চলচ্চিত্রে কমোডাস চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন, এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি সঙ্গীতজ্ঞ জনি ক্যাশের জীবনীমূলক ওয়াক দ্য লাইন (২০০৫) ও দ্য মাস্টার (২০১২) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ অর্জন করেন। তিনি ও রিভার ফিনিক্স একমাত্র ভ্রাতৃদ্বয়, যারা অভিনয় বিভাগে একাডেমি পুরস্কারের মনোনীত হয়েছেন।[৪]
ফিনিক্সের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সাইনস (২০০২) ও দ্য ভিলেজ (২০০৪), ঐতিহাসিক নাট্যধর্মী হোটেল রুয়ান্ডা (২০০৪), প্রনয়মূলক নাট্যধর্মী হার (২০১৩), অপরাধমূলক ব্যঙ্গধর্মী ইনহেরেন্ট ভাইস (২০১৪)। এছাড়া তিনি ইউ অয়্যার নেভার রিয়েলি হিয়ার (২০১৭) চলচ্চিত্রে গুপ্তহন্তা চরিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং জোকার (২০১৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[৫] এরপর তিনি কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে কামন কামন (২০২১) ও বো ইজ অ্যাফ্রেইড, যার জন্য তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং ঐতিহাসিক নাট্যধর্মী নেপোলিয়ন (২০২৩) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন।
ফিনিক্স একজন প্রাণি অধিকারকর্মী। তিনি তিন বছর বয়স থেকে সবজিভোজী এবং বৈশ্বিক মাংস গ্রহণ ও পরিবেশের এর প্রভাব নিয়ে কয়েকটি প্রামাণ্যচিত্র প্রযোজনা করেছেন। ২০১৬ সাল থেকে তিনি অভিনেত্রী রুনি মেয়ারার সাথে সম্পর্কে জড়িত, তাদের এক পুত্র রয়েছে।
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PREMIERE April 1988" (ইংরেজি ভাষায়)। আলেকা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- ↑ "Joaquin Phoenix"। হেলো! (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}:|কর্ম=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য) - ↑ Contemporary theatre, film, and television (ইংরেজি ভাষায়), গেল রিসার্চ কো., ২০০২, পৃ. ২১৩, আইএসবিএন ৯৭৮-০-৭৮৭৬-৬৩৬০-৫
- ↑ "OSCAR FIRSTS AND OTHER TRIVIA" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- ↑ শার্ফ, জ্যাক (৬ জানুয়ারি ২০২০)। "Joaquin Phoenix Wins Best Actor Golden Globe Over Adam Driver as Oscar Battle Heats Up"। ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে হোয়াকিন ফিনিক্স (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে হোয়াকিন ফিনিক্স (ইংরেজি)
- রটেন টম্যাটোসে হোয়াকিন ফিনিক্স (ইংরেজি)
[[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বিজয�]]
- ১৯৭৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ফরাসি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- রুশ ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ধর্মনিরপেক্ষবাদী ইহুদি
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন গায়ক-গীতরচয়িতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন পরিবেশবাদী
- মার্কিন শিশু অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বিজয়ী
- গ্র্যামি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- লস অ্যাঞ্জেলেসের অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন ইহুদি
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি