বিষয়বস্তুতে চলুন

গণনাট্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণনাট্য সংঘ
গঠিত১৯৩০'এর দশক
ধরননাট্যদল
উদ্দেশ্যলোকনাট্য
অবস্থান
  • কোলকাতা, ভারত

গণনাট্য, বা, গণনাট্য সংঘ হলো ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি নাট্যদল যেটি ১৯৩০ ও ১৯৪০-এর দশকে তৎকালীন ব্রিটিশ ভারতে গণনাট্য আন্দোলন শুরু করেছিল বাংলার গ্রামীণ জনপদে সামাজিক ও রাজনৈতিক নাটকের প্রসার ঘটানোর মাধ্যমে।[][]

ইতিহাস

[সম্পাদনা]

গণনাট্য সংঘ ১৯৪১ সালে বেঙ্গালুরুতে গঠিত হয়।[]

ভূমিকা

[সম্পাদনা]

গণনাট্য মূলতঃ সমাজতান্ত্রিক ভাবধারার নাট্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠায় এটির মূল লক্ষ্য ছিলো তৃণমূলের গণমানুষকে নাট্যকলার মাধ্যমে সচেতন করে নিজেদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত করা।[] গণনাট্য আন্দোলন বাংলার নাট্যসাহিত্যের উপর প্রভাব বিস্তারের পাশাপাশি এখানকার জনমানসে সাংস্কৃতিক বিকাশও সাধন করেছে।[]

জড়িত ব্যক্তিবর্গ

[সম্পাদনা]

'৩০ ও '৪০-এর দশকে গড়ে ওঠা এই সাংস্কৃতিক সংগঠনটির সাথে যুক্ত ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলের প্রায় সকল নাট্যকর্মী এবং অভিনয় শিল্পিগণ।[][] এই সংঘের সাথে জড়িত ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ বিজন ভট্টাচার্য,[] উৎপল দত্ত প্রমুখ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Theatre and politics: a study of group theatre movement of Bengal, 1948-1987, লিখেছেন কুন্তাল মুখোপাধ্যায়। বিভাশা, ১৯৯৯। আইএসবিএন ৮১৮৭৩৩৭০৪৪পাতা ৫০
  2. Encyclopaedia of Indian literature, খণ্ড ৬। লিখেছেন অমরেশ দত্ত, মোহন লাল। সাহিত্য আকাদেমি, ১৯৯৪। পাতা ৪৮২৩
  3. 1 2 শামীমা আক্তার (২০১২)। "নাট্যগোষ্ঠী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  4. ড. রুবেল আনছার। গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য্যের নাটক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস। পৃষ্ঠা নং: ১০৯-১২৩।
  5. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৬৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]