বিষয়বস্তুতে চলুন

সোহিনী সেনগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোহিনী সেনগুপ্ত
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীগৌতম হালদার (বিবাহ বিচ্ছেদ)
সপ্তর্ষি মৌলিক (বি. ২০১৩)
পিতা-মাতা

সোহিনী সেনগুপ্ত একজন ভারতীয় চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী। তার পিতা অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং মাতা হলেন স্বাতীলেখা সেনগুপ্ত, যাঁরা দুইজনেই নাটকেও সক্রিয়। সোহিনী সেনগুপ্ত বাংলা থিয়েটার নান্দীকারের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী।[] গোষ্ঠীর সদস্য হিসাবে তিনি দেবশঙ্কর হালদার, সুমন্ত গঙ্গোপাধ্যায় এবং পার্থপ্রতিম দেবের সাথে কাজ করেছেন এবং থিয়েটারে অবদানের জন্য ২০০৭ সালে সঙ্গীত নাটক অকাদেমির পক্ষ থেকে ‘ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার’ পেয়েছিলেন।[] তিনি ২০০০ সালে অপর্ণা সেনের পারমিতার একদিন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি ২০০০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

সেনগুপ্ত জন্মগ্রহণ করেন কলকাতায়। তার বাবা-মা রুদ্রপ্রসাদ সেনগুপ্তস্বাতীলেখা সেনগুপ্ত[] অভিনেতা গৌতম হালদারের সাথে তার বিয়ে হয়েছিল এবং ২০০৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর পর তিনি ২০১৩ সালে তার সহ-অভিনেতা সপ্তর্ষি মৌলিক-কে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন।

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
২০০০ পারমিতার একদিন অপর্ণা সেন
২০১১ ইচ্ছে
২০১৩ অলীক সুখ
২০১৫ বেলাশেষে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় বিশেষ উপস্থিতি
২০১৬ চী এন্ড টি
২০১৭ পোস্ত
২০২০ সাঁঝবাতি শৈবাল-লীনা
২০২২ অভিযান
আয় খুকু আয়
২০২৪ বাবলি রাজ চক্রবর্তী
সন্তান রাজ চক্রবর্তী
২০২৫ আড়ি জীৎ চক্রবর্তী
গৃহপ্রবেশ ইন্দ্রদীপ দাশগুপ্ত
২০২৬ নারী চরিত্র বেজায় জটিল সুমিত-সাহিল
  • গোত্রহীন
  • বাবলি
  • চিত্রাঙ্গদা
  • বাপ্পাদিত্য
  • সজন বাদিয়ার ঘাট
  • মাধবী
  • কন্যাদান
  • দুলিয়া
  • আমার প্রিয় রবীন্দ্রনাথ
  • অন্ত আদি অন্ত
  • তোমার নাম
  • নগর কীর্তন
  • তোমার নাম
  • অজ্ঞাতবাস
  • নাচনী
  • বিপন্নতা
  • মৃত্যুঞ্জয়

পুরষ্কার এবং সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sohini wanted to live in, but Saptarshi wanted a marriage. - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  2. "Sohini Sengupta on theatre, Nandikar and more-Interview – Calcutta Tube" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  3. Sen, Sarbani (২৫ ফেব্রুয়ারি ২০০৯)। "My mom and me"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬
  4. "অসুস্থ মা-কে ভীষণ যত্নে রাখত বাবা, স্বাতীলেখা-রুদ্রপ্রসাদকে ফিরে দেখলেন সোহিনী"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬
  5. "Wayback Machine" (পিডিএফ)dff.nic.in। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬
  6. "SNA: Yuva Puraskar 2007::"www.sangeetnatak.gov.in। ৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬
  7. "Shera Bangali salute"telegraphindia। ১০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬
  8. "The Telegraph She Awards 2020 saw women achievers being feted on stage" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]