২০১৪ ফিফা বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪ ফিফা বিশ্বকাপ
কোপা দু মুন্দো দা ফিফা
ব্রাজিল ২০১৪
টুর্নামেন্ট বিবরণ
স্বাগতিক দেশ  ব্রাজিল
তারিখসমূহ ১৩ জুন - ১৩ জুলাই
দলসমূহ ৩২
ভেন্যু(সমূহ) ১২ (১২টি আয়োজক শহর সমূহে)

২০১৪ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2014 FIFA World Cup) হচ্ছে ফিফা বিশ্বকাপের ২০তম আসর। এটি একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। ২০১৪ সালের ১৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।[১]

এটি হবে ১৯৫০ সালের বিশ্বকাপের পর ব্রাজিলের আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। সেই সাথে মেক্সিকো, ইতালি, ফ্রান্স এবং জার্মানির পর ব্রাজিল হবে পঞ্চম দেশ যারা প্রত্যেকে দুইবার করে বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়াও ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পর এটি হবে আমেরিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ। সেই সাথে ১৯৭৮ সালে আর্জেন্টিনায় আয়োজিত বিশ্বকাপের পর দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপেই ব্রাজিল প্রতি আট বছর পর পর ইউরোপে বিশ্বকাপ আয়োজনের ঐতিহ্য ভঙ্গ করতে যাচ্ছে।

পরিচ্ছেদসমূহ

মনোনয়ন প্রক্রিয়া [সম্পাদনা]

মূল নিবন্ধ: ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ
স্বাগতিক দেশের জন্যে ব্রাজিলের নাম ঘোষণা করছেন সেপ ব্ল্যাটার

ফিফা পর্যায়ক্রমিকভাবে মহাদেশভিত্তিক ২০১৪ সালের স্বাগতিক দেশের জন্যে দক্ষিণ আমেরিকাকে পূর্ব নির্ধারিত করেছিল। ফিফা পূর্বেই পর্যায়ক্রমিকভিত্তিতে স্বাগতিক দেশ নির্ধারণের জন্যে পদক্ষেপ গ্রহণ করে।[২] কিন্তু ২০১৪ সালের পর এ সিদ্ধান্ত বলবৎ হবে না বলে ঘোষণা করে।

কলম্বিয়া ২০১৪ সালের জন্যে স্বাগতিক দেশ হবার আগ্রহ প্রকাশ করেছিল[৩] কিন্তু প্রার্থীতা প্রত্যাহার করে।[৪] কোরিয়া-জাপানের সফলভাবে বিশ্বকাপ সমাপণের পর চিলি এবং আর্জেন্টিনাও যৌথভাবে স্বাগতিক দেশ হবার জন্যে কিছুটা আগ্রহ প্রকাশ করেছিল; কিন্তু যৌথ ডাক প্রক্রিয়া অগ্রহণযোগ্য হওয়ায় তা বাতিল হয়ে যায়। ব্রাজিলও স্বাগতিক দেশ হবার জন্যে আগ্রহ প্রকাশ করে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল ব্রাজিলকে স্বাগতিক হবার জন্যে সমর্থন ব্যক্ত করে।[৫] ফলে ব্রাজিল একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কনমেবলের মাধ্যমে ডিসেম্বর, ২০০৬ সালে ডাক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সমাপণের জন্যে প্রস্তাবনা পাঠায়। ঐ সময়ে কলম্বিয়া, চিলি এবং আর্জেন্টিনা প্রার্থীতা প্রত্যাহার করে ফেলে। ভেনেজুয়েলা ডাকে অংশগ্রহণ করেনি।

এরফলে ব্রাজিল প্রথমবারের মতো প্রতিপক্ষবিহীন অবস্থায় ডাক প্রক্রিয়ায় জয়লাভ করে। ৩০ অক্টোবর, ২০০৭ সালে ফিফা নির্বাহী পরিষদ স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে।[৬]

মাঠসমূহ [সম্পাদনা]

বিশ্বকাপের স্বাগতিক শহর হবার জন্যে বেলেম, বেলো হরাইজন্তে, ব্রাসিলিয়া, ক্যাম্পো গ্রান্দে, কুইয়াবা, কুরিতিবা, ফ্লোরিয়ানোপোলিস, ফর্তালিজা, গোইয়ানিয়া, মানাউশ, নাটাল, পোর্তো আলেগ্রে, হেসিফি, অলিন্দা, রিও ব্রাঙ্কো, রিউ দি জানেইরু, সালভাদোর এবং সাঁউ পাউলু - এ ১৭টি শহর আগ্রহ প্রকাশ করেছিল।[৭] জানুয়ারি, ২০০৯ সালে মেসিও তাদের প্রার্থীতা প্রত্যাহার করে।

ফিফা'র বর্তমান নিয়মাবলী অনুযায়ী কোন একটি শহর দুইটির অধিক স্টেডিয়াম বিশ্বকাপে ব্যবহার করতে পারবে না। এছাড়াও, স্বাগতিক শহরের সংখ্যা আট থেকে দশের মধ্যে হতে হবে। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্যে ১২টি শহরকে অনুমোদনের জন্য অনুরোধ করে।[৮] ২৬ ডিসেম্বর, ২০০৮ তারিখে ফিফা ১২ শহরে আয়োজনের জন্যে সবুজ সঙ্কেত প্রদান করে।[৯]

বেলো হরাইজন্টে ব্রাসিলিয়া কুইয়াবা কুরিতিবা
মিনেইরাউ এস্তাদিও ন্যাশিওন্যাল দি ব্রাসিলিয়া অ্যারেনা পেন্টানাল অ্যারেনা দে বেইজান্দা
পরিকল্পিত ধারণক্ষমতা: ৬৯,৯৫০
পরিকল্পিত ধারণক্ষমতা: ৭০,০৬৪
(উন্নয়নকৃত)
পরিকল্পিত ধারণক্ষমতা: ৪২,৫০০
(নতুন স্টেডিয়াম)
পরিকল্পিত ধারণক্ষমতা: ৪১,৩৭৫
(উন্নয়নকৃত)
Mineirão entrance.jpg Estadio Mane Garrincha 02.jpg Arena setor brasilio itibere 3.JPG
ফর্তালিজা মানাউশ
কাস্তেলাউ অ্যারেনা আমাজনিয়া
পরিকল্পিত ধারণক্ষমতা: ৬৬,৭০০
(উন্নয়নকৃত)
পরিকল্পিত ধারণক্ষমতা: ৫০,০০০
(নতুন স্টেডিয়াম)
নাটাল পোর্তো আলেগ্রে
অ্যারেনা দাস দুনাস এস্তাদিও বেইরা-রিও
পরিকল্পিত ধারণক্ষমতা: ৪৫,০০০
(নতুন স্টেডিয়াম)
পরিকল্পিত ধারণক্ষমতা: ৬২,০০০
(উন্নয়নকৃত)
Beira-Rio Internacional - 4.jpg
রেসিফি রিউ দি জানেইরু সালভাদোর সাঁউ পাউলু
সিদাদে দা কোপা মারাকানা বাইয়া অ্যারেনা নিউ করিন্থিয়ান্স স্টেডিয়াম
পরিকল্পিত ধারণক্ষমতা: ৪৬,১৬০
(নতুন স্টেডিয়াম)
পরিকল্পিত ধারণক্ষমতা: ৭৬,৫২৫
(উন্নয়নকৃত) [১০]
পরিকল্পিত ধারণক্ষমতা: ৫৫,০০০
(নতুন স্টেডিয়াম)
পরিকল্পিত ধারণক্ষমতা: ৪৮,০০০
(নতুন স্টেডিয়াম) [১১]
Maracanã Stadium in Rio de Janeiro.jpg

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]

টেমপ্লেট:2014 FIFA World Cup

টেমপ্লেট:Brazil topics