২০০৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল
| প্রতিযোগিতা | ২০০৬ ফিফা বিশ্বকাপ | ||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|||||||
| পেনাল্টি শুটআউটে মাধ্যমে ইতালির ৫-৩ গোলে জয় | |||||||
| তারিখ | ৯ জুলাই, ২০০৬ | ||||||
| ভেন্যু | অলিম্পিয়াস্টেডিওন, বার্লিন | ||||||
| ম্যান অফ দ্য ম্যাচ |
আন্দ্রে পির্লো (ইতালি) | ||||||
| রেফারি | হোরাসিও এলাইজোন্দো (আর্জেন্টিনা) | ||||||
| দর্শক সংখ্যা | ৬৯,০০০ | ||||||
|
← ২০০২
২০১০ →
|
|||||||
২০০৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল হচ্ছে একটি অ্যাসোসিয়েশন ফুটবল খেলা, যা ২০০৬ সালের ৯ জুলাই জার্মানির রাজধানী বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে অনুষ্ঠিত হয়েছিলো। এটি ছিলো ২০০৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী খেলা। এই ইতালি, ফ্রান্সকে অতিরিক্ত সময় খেলা হবার পর পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা হবার পর উভয় পক্ষের গোল সংখ্যা ১-১ গোলে সমান থাকায়, ও পরবর্তী ৩০ মিনিটে এই ব্যবধান অপরিবর্তিত থাকায় পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। এটি ছিলো ফ্রান্সের খেলোয়াড় জিনেদিন জিদানের ফুটবল ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক খেলা, এবং তিনি এই খেলায় লাল কার্ড পেয়ে মাঠ থেকে বিতাড়িত হন। ইতালির রক্ষণভাগের খেলোয়াড় মার্কো মাতেরাজ্জির মৌখিক গালির প্রতিক্রিয়ায় তাঁকে মাথা দিয়ে আঘাত করে ফেলে দেওয়ার ফলশ্রুতিতে জিদানকে লাল কার্ড দেওয়া হয়।
প্রস্তুতি [সম্পাদনা]
খেলার শুরুতে সমাপণী অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা শাকিরা ও ওয়াইক্লেফ জঁ ঐ বিশ্বকাপের থিম সঙ্গীত হিপস ডোন্ট লাই গানের বাম্বু সংস্করণটি পরিবেশন করেন।