পর্তুগাল জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 পর্তুগাল
ডাকনাম সেলেকাও দাস কুইনাস[১]
অ্যাসোসিয়েশন ফেদেরাকাও পর্তুগিজা দে ফুতবল
কনফেডারেশন উয়েফা (ইউরোপ)
প্রধান কোচ কার্লোস কুয়েইরোজ
অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো
সর্বাধিক খেলায় অংশ নেওয়া খেলোয়াড় লুইস ফিগো (১২৭)
শীর্ষ গোলদাতা পলেতা (৪৭)
ফিফা কোড POR
ফিফা র‌্যাংকিং
সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং (এপ্রিল ২০১০)
সর্বনিম্ন ফিফা র‌্যাংকিং ৪৩ (আগস্ট ১৯৯৮)
এলো রেটিং ১২
সর্বোচ্চ এলো রেটিং (জুন ২০০৬)
সর্বনিম্ন এলো রেটিং ৪৫ (নভেম্বর ১৯৬২)
Kit left arm por10h.png Kit body por10h.png Kit right arm por10h.png
Kit shorts.svg
Kit socks.svg
 
প্রথম জার্সি
Kit left arm por10a.png Kit body por10a.png Kit right arm por10a.png
Kit shorts.svg
Kit socks.svg
 
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্পেন ৩–১  পর্তুগাল
(মাদ্রিদ, স্পেন; ১৮ ডিসেম্বর, ১৯২১)
সর্বোচ্চ জয়
 পর্তুগাল ৮–০ লিশটেনস্টাইন 
(লিসবন, পর্তুগাল; ১৮ নভেম্বর, ১৯৯৪)
 পর্তুগাল ৮–০ লিশটেনস্টাইন 
(কোইম্‌ব্রা, পর্তুগাল; ৯ জুন, ১৯৯৯)
 পর্তুগাল ৮–০ কুয়েত 
(লেইরিয়া, পর্তুগাল; ১৯ নভেম্বর, ২০০৩)
সর্বোচ্চ পরাজয়
 পর্তুগাল ০–১০  ইংল্যান্ড
(লিসবন, পর্তুগাল; ২৫ মে, ১৯৪৭)
বিশ্বকাপ
উপস্থিতি ৪ (প্রথম ১৯৬৬)
শ্রেষ্ঠ ফলাফল তৃতীয় স্থান, ১৯৬৬
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
উপস্থিতি ৫ (প্রথম ১৯৮৪)
শ্রেষ্ঠ ফলাফল রানার্স-আপ, ২০০৪

পর্তুগাল জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের প্রতিনিধি। দলটির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF)। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে দলটি ৪র্থ অবস্থান অর্জন করে। ১৯৬৬ সালে দলটি সর্বপ্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। সেবার দলটি সেমি ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়েছিলো, এবং ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে তাঁরা ঐ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হয়। শেষ পর্যন্ত তৃতীয় অবস্থানে থেকে ঐ বিশ্বকাপ শেষ করে পর্তুগাল। পর্তুগালের খেলোয়াড় ইউসেবিও সেবার টুর্নামেন্ট সেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ১৯৮৬ ও ২০০২ সালে পর্তুগাল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। দুই বারেই দলটি প্রথম পর্ব থেকেই বিদায় নেয়।

২০০৩ সালে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী কোচ লুইজ ফিলিপ স্কোলারিকেকোচ হিসেবে নিয়োগ দেয়। স্কোলারি ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। স্কোলারির সময় দলটি ২০০৪ সালের উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উত্তীর্ণ হয়। যদিও ফাইনালে তাঁরা গ্রিসের কাছে পরাজিত হয়। ২০০৮ সালে স্কোলারি ইংরেজ ফুটবল ক্লাব চেলসির দায়িত্ব নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান। তখন পর্তুগাল জাতীয় দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পান কার্লোস কুয়েরোজ। পরবর্তীতে তাঁর সময়েই পর্তুগাল ২০১০ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Selecção das Quinas refers to the five shields ("Team of the Escutcheons") or the five dots inside them ("Team of the Bezants") in the Portuguese flag, used until the 70s as the shirt badge. Refer to Flag of Portugal for symbolism associated with these bezants.

বহিঃসংযোগ [সম্পাদনা]