পেনাল্টি শুটআউট (ফুটবল)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেনাল্টি শুটআউট (ইংরেজি: Penalty shootout) বা ট্রাইবেকার হচ্ছে ফুটবল খেলায় ফলাফল নির্ধারণের একটি পদ্ধতি। অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্বে বা কোনো খেলায় মূল খেলা হবার পর ফলাফল ড্র থাকলে জয়-পরাজয় নির্ধারণ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এটি মূল খেলার পেনাল্টি কিক অংশের মতো হলেও নিয়মের কিছু ভিন্নতা রয়েছে। পেনাল্টি কিকে বলে বাধাদান করার পর তা মাঠের ভেতরে থাকলে আবারও তা আয়ত্ত্বে নিয়ে গোল দেবার সুযোগ থাকে, কিন্তু পেনাল্টি শুটআউটে গোল দেবার জন্য মাত্র একটি শট-ই বরাদ্দ থাকে।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ফুটবলে পেনাল্টি শুটআউট |
- Penalty Shootout Trivia — RSSSF
- Penalty Shootouts — by four researchers associated with the Fit Project at the Open University