টমাস মুলার
| টমাস মুলার / Thomas Müller | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | Thomas Müller | ||
| জন্ম | ১৩ সেপ্টেম্বর ১৯৮৯ | ||
| জন্ম স্থান | Weilheim, পশ্চিম জার্মানি | ||
| উচ্চতা | ১.৮৬ মিটার (৬’–১”) | ||
| মাঠে অবস্থান | Attacking Midfielder/Forward | ||
| ক্লাবের তথ্য | |||
| বর্তমান ক্লাব | Bayern Munich | ||
| জার্সি নম্বর | ২৫ | ||
| তারূণ্যের কর্মজীবন | |||
| 1993–2000 | TSV Pähl | ||
| ২০০০-২০০৭ | Bayern Munich | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
| ২০০৭–২০০৯ | Bayern Munich II | ৩৫ | (১৬) |
| ২০০৮– | Bayern Munich | ৩৮ | (১৩) |
| জাতীয় দল‡ | |||
| ২০০৪-২০০৫ | Germany U-16 | ৬ | (৪) |
| ২০০৭ | Germany U-19 | ১ | (০) |
| ২০০৮ | Germany U-20 | ১ | (১) |
| ২০০৯– | Germany U-21 | ৬ | (১) |
| ২০১০– | Germany | ৮ | (৫) |
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং তারিখ অনুযায়ী সঠিক 16:34, 27 June 2010 (UTC)[২]। |
|||
টমাস মুলার (Thomas Müller)(জন্ম সেপ্টেম্বর ১৩, ১৯৮৯) জার্মানীর জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। তিনি একজন স্ট্রাইকার। ফিফার জরিপে ২০১০ এর আসরে সবচেয়ে উদীয়মান তরুণ খেলোয়াড় হলো জার্মানির মিডফিল্ডার টমাস মুলার। একাটি জরিপের মাধ্যমে এ তরুণ খেলোয়াড়কে নির্বাচন করে ফিফা। ২০০৮ সালে ইউরো সেরা মুলার এ আসরে চারটি গোল করে ফেবারিটের তালিকায় চলে আসেন। ২০ বছর বয়সের এ তরুণের এটাই প্রথম বিশ্বকাপ আসর। মেস্কিকো ও ঘানায় লীগ পর্যায়ে সেরা খেলার জন্য ২০১০ এর ফিফা বিশ্বকাপে স্থান করে নেন।
২০১০ বিশ্বকাপের মোট ৬টি খেলায় ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট পেয়েছেন মুলার। আর ৩ জন ফুটবলার সমসংখ্যক গোল করলেও মুলার অন্যের গোলে ৩ বার সহায়তা করায় এই পুরস্কারটি পান।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Thomas Müller – Spielerprofil"। transfermarkt.de (in German)। সংগৃহীত 29 April 2010।
- ↑ "Thomas Müller"। fussballdaten.de (in German)। সংগৃহীত 24 April 2010।