মেক্সিকো জাতীয় ফুটবল দল
| ডাকনাম | "এল ট্রাই" (তিনরঙা) | ||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | ফেদারাসিওন মেক্সিকানা দে ফুতবল অ্যাসোসিয়েসিওন (মেক্সিকো ফুটবল ফেডারেশন'') | ||||||||||||||||||||||||||||||||
| কনফেডারেশন | কনক্যাকাফ (উত্তর আমেরিকা) | ||||||||||||||||||||||||||||||||
| প্রধান কোচ | হাভিয়ের আগুইরে | ||||||||||||||||||||||||||||||||
| সহকারী কোচ | মারিও কারিল্লো মানুয়েল ভিদরিও |
||||||||||||||||||||||||||||||||
| সর্বাধিক খেলায় অংশ নেওয়া খেলোয়াড় | ক্লডিও সুয়ারেজ (১৭৮) | ||||||||||||||||||||||||||||||||
| শীর্ষ গোলদাতা | হারেদ বোরগেত্তি (৪৬) | ||||||||||||||||||||||||||||||||
| স্বাগতিক স্টেডিয়াম | এস্ত্রাদিও অ্যাজটেকা | ||||||||||||||||||||||||||||||||
| ফিফা কোড | MEX | ||||||||||||||||||||||||||||||||
| ফিফা র্যাংকিং | ১৭ | ||||||||||||||||||||||||||||||||
| সর্বোচ্চ ফিফা র্যাংকিং | ৪ (ফেব্রুয়ারি ১৯৯৮, মে-জুন ২০০৬) | ||||||||||||||||||||||||||||||||
| সর্বনিম্ন ফিফা র্যাংকিং | ৩৩ (জুলাই ২০০৯) | ||||||||||||||||||||||||||||||||
| এলো রেটিং | ৮ | ||||||||||||||||||||||||||||||||
| সর্বোচ্চ এলো রেটিং | ৬ (জুন ২০০৫) | ||||||||||||||||||||||||||||||||
| সর্বনিম্ন এলো রেটিং | ৪৭ (ফেব্রুয়ারি ১৯৭৯) | ||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||
| প্রথম আন্তর্জাতিক খেলা | |||||||||||||||||||||||||||||||||
(গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা; ১ জানুয়ারি, ১৯২৩) |
|||||||||||||||||||||||||||||||||
| সর্বোচ্চ জয় | |||||||||||||||||||||||||||||||||
(টলুকা, মেক্সিকো; ২৮ এপ্রিল, ১৯৮৭) |
|||||||||||||||||||||||||||||||||
| সর্বোচ্চ পরাজয় | |||||||||||||||||||||||||||||||||
(লন্ডন, ইংল্যান্ড; ১০ মে, ১৯৬১) |
|||||||||||||||||||||||||||||||||
| বিশ্বকাপ | |||||||||||||||||||||||||||||||||
| উপস্থিতি | ১৩ (প্রথম ১৯৩০) | ||||||||||||||||||||||||||||||||
| শ্রেষ্ঠ ফলাফল | কোয়ার্টার ফাইনাল, ১৯৭০, ১৯৮৬ | ||||||||||||||||||||||||||||||||
| কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ ও গোল্ড কাপ | |||||||||||||||||||||||||||||||||
| উপস্থিতি | ১৮ (প্রথম ১৯৬৩) | ||||||||||||||||||||||||||||||||
| শ্রেষ্ঠ ফলাফল | বিজয়ী, ১৯৬৫, ১৯৭১, ১৯৭৭, ১৯৯৩, ১৯৯৬, ১৯৯৮, ২০০৩, ২০০৯ | ||||||||||||||||||||||||||||||||
| কনফেডারেশন্স কাপ | |||||||||||||||||||||||||||||||||
| উপস্থিতি | ৫ (প্রথম ১৯৯৫) | ||||||||||||||||||||||||||||||||
| শ্রেষ্ঠ ফলাফল | বিজয়ী, ১৯৯৯ | ||||||||||||||||||||||||||||||||
মেক্সিকো জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর প্রতিনিধি। মেক্সিকো ফুটবল ফেডারেশন হচ্ছে এই দলটির নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি মেক্সিকোর জাতীয় প্রমীলা ফুটবল দলও নিয়ন্ত্রণ করে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে দলটির অবস্থান ১৭তম।[১] এছাড়া বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে দলটির অবস্থান ৮ম।[২] এগুলো মেক্সিকোকে উত্তর আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি হিসেবে আবির্ভূত করেছে।
মেক্সিকো এখন পর্যন্ত তেরো বার ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই সাথে ১৯৯৪ ফিফা বিশ্বকাপ থেকে তাঁরা টানা বিশ্বকাপে অংশ নিয়ে আসছে। বিশ্বকাপে এখন পর্যন্ত মেক্সিকোর সবচেয়ে বড় সাফল্য দুইবার (১৯৭০, ১৯৮৬) কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া। ১৯৭০ ও ১৯৮৬ সালের এই দুইটি বিশ্বকাপ-ই মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিলো। এছাড়া মেক্সিকোর একবার ফিফা কনফেডারেশন্স কাপ, পাঁচবার কনক্যাকাফ গোল্ড কাপ, তিনবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ, একবার নর্থ আমেরিকান নেশন্স কাপ, ও দুইবার এনএএফসি চ্যাম্পিয়নশিপ জয় করেছে। যদিও মেক্সিকো কনক্যাকাফ কনফেডারেশনের আওতাভুক্ত, কিন্তু ১৯৯৩ সাল থেকে তারা কনমেবল কনফেডারেশনের প্রতিযোগিতা কোপা আমেরিকাতে অংশ নিয়ে আসছে। কোপা আমেরিকাতে তারা দুইবার রানার্স-আপ ও একবার তৃতীয় স্থান অধিকার করেছে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "FIFA World Rankings - March 2010"। FIFA। http://www.fifa.com/worldfootball/ranking/lastranking/gender=m/fullranking.html। সংগৃহীত 2010-03-03।
- ↑ "World Football Elo Ratings"। World Football Elo Ratings। http://www.eloratings.net/world.html। সংগৃহীত 2010-03-05।