শাকিরা
| শাকিরা | |
|---|---|
২০০৯ সালে বারাক ওবামার রাষ্ট্রপতি হিসেবে অভিষেক গ্রহণ অনুষ্ঠানে শাকিরা |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| জন্ম নাম | শাকিরা ইসাবেল মেবারাক রিপোল |
| জন্ম | ফেব্রুয়ারি ২, ১৯৭৭ বার্রানকিলা, কলাম্বিয়া |
| ধরন | লাতিন পপ, পপ রক, ইংরেজি স্পেনীয় রক, অল্টারনেটিভ, ওয়ার্ল্ড, ড্যান্স |
| পেশা | গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, জনহিতৈষী, নৃত্যশিল্পী |
| বাদ্যযন্ত্র | ভোকাল, গিটার, হারমোনিকা,[১] ড্রাম, পারকিউশন |
| কার্যকাল | ১৯৯০—বর্তমান |
| লেবেল | এপিক রেকর্ড, লাইভ নেশন শিল্পী, কলম্বিয়া, সনি মিউজিক কলম্বিয়া |
| সহযোগী শিল্পী | আলেজান্দ্রো সাঞ্জ, ওয়াইক্লেফ জন, কার্লোস সানটানা, বিয়োন্সে, গুস্তাভো সেরাটি |
| ওয়েবসাইট | www.shakira.com |
শাকিরা ইসাবেল মেবারাক রিপোল (স্পেনীয়: Shakira Isabel Mebarak Ripoll) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৭৭),[২] যিনি শাকিরা (স্পেনীয়: Shakira চাকিরা বা শাকিরা,[৩], মূলত আরবি ভাষায়: ةريكش শাকীরা) নামেই সমধিক পরিচিত; একজন কলম্বিয়ান[৪] গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী। কলম্বিয়ার, বার্রানকিলাতে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তাঁর প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে তাঁর নিজস্ব বেলি ড্যান্সিং-এর সাথে তিনি তাঁর কণ্ঠে স্বার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, পূর্ব মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।[৫]
কলম্বিয়ার স্থানীয় প্রযোজকদের সহায়তায় শাকিরার সঙ্গীত জীবনের প্রথম দুইটি অ্যালবাম প্রকাশ পায়, কিন্তু সেগুলো কলম্বিয়ার বাইরে খুব একটা পরিচিতি পায় নি, এবং সেগুলো ব্যবসায়িকভাবে সফল না হওয়ায় শাকিরা পরবর্তীতে নিজেই নিজের অ্যালবাম প্রযোজনার সিদ্ধান্ত নেন। ১৯৯৫ সালে তাঁর নিজস্ব প্রযোজনায় অ্যালবাম পিয়েস দেসকালসোস (Pies Descalzos) প্রকাশ পায়; যা তাঁকে লাতিন আমেরিকা ও স্পেনে খ্যাতি এনে দেয়, এবং তাঁকে একজন রহস্যময় সঙ্গীতশিল্পী হিসেবে চিহ্নিত করে। কিন্তু ১৯৯৮ সালে দোন্দে এস্তান লোস লাদ্রোনেস (¿Dónde Están Los Ladrones?) অ্যালবামটি শিল্পী হিসেবে তাঁর গুরুত্ব বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই অ্যালবামটির জন্য তিনি রোলিং স্টোন, অল মিউজিক গাইড, এবং বিলবোর্ড ম্যাগাজিনের সঙ্গীত সমালোচকদের কাছ থেকে উৎসাহব্যাঞ্জক সাড়া পান।
তিনি দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী, এবং সেই সাথে তিনি ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান নারী শিল্পী, যাঁর অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রিত হয়েছে।[৬] এছাড়াও তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।
হলিউড ওয়াক অফ ফেইম-এ একজন তারকা হিসেবে শাকিরা পুরস্কৃত হয়েছেন।[৭][৮]
পরিচ্ছেদসমূহ |
প্রাথমিক জীবন [সম্পাদনা]
শাকিরা ১৯৭৭ সালের, ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বার্রানকিলাতে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন তাঁর মা নিদাইয়া দেল কারমেন রিপোল তোর্রাদো এবং লেবানিজ বংশোদ্ভূত বাবা উইলিয়াম মেবারাক শাদিদের একমাত্র সন্তান।[২] শাকিরার মোট ভাইবোনের সংখ্যা আট, যাঁরা সবাই তাঁর বাবার আগের স্ত্রীর গর্ভজাত।[৯]
আরবিতে শাকিরা শব্দের অর্থ “কৃতজ্ঞ”।[১০][১১] এটি আরবি “শাকির” শব্দের স্ত্রীলিঙ্গ। তাঁর নামের পরবর্তী অংশ “ইসাবেল”এসেছে তাঁর দাদির নামানুসারে। এর অর্থ “আমার ঈশ্বর আমার প্রতিজ্ঞা”, “আমার ঈশ্বরের ঘর” বা “”। তাঁর দ্বিতীয় ডাকনাম রিপোল এসেছে ক্যাটালান থেকে। শাকিরা তার যৌবনকালের বেশিরভাগ সময় কাটিয়েছেন উত্তর কলম্বিয়ার শহর বার্রানকিলায়। ভালো বুদ্ধিমত্তা ও আইকিউ পরীক্ষায় ভালো স্কোর করার জন্যও শাকিরা বিশেষভাবে পরিচিত।
মাত্র চার বছর বয়সে শাকিরা তাঁর প্রথম কবিতাটি লেখেন, যার শিরোনাম ছিলো “লা রোসা দে ক্রিস্টাল” (La Rosa De Cristal), অর্থাৎ “ক্রিস্টাল গোলাপ”।
পেশাজীবন [সম্পাদনা]
অভিনয় [সম্পাদনা]
শাকিরা ১৯৯৫ সালে কলম্বিয়ান টেলিনোভেলা এল ওয়াসিস-এ লুইসা মারিয়া চরিত্রে অভিনয় করেন।[১২]
ডিসকোগ্রাফি [সম্পাদনা]
- মূল নিবন্ধ: শাকিরা ডিসকোগ্রাফি এবং শাকিরা ভিডিওগ্রাফি
|
|
সফর [সম্পাদনা]
| বছর | শিরোনাম |
|---|---|
| ১৯৯৬-১৯৯৭ | পিয়েস দেসকালজোস সফর |
| ২০০০ | অ্যানফিবিও সফর |
| ২০০২-২০০৩ | মনগুজ সফর |
| ২০০৬-২০০৭ | ওরাল ফিক্সেশন সফর |
| ২০১০ | এখনো নাম ঘোষিত হয়নি |
সম্মাননা [সম্পাদনা]
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ওয়াকা ওয়াকা এবং ২০১০ ফিফা বিশ্বকাপ
কে-মিক্স ভার্সনে রচিত ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) গানটি শাকিরা'র ৭ম স্টুডিও এ্যালবাম স্যাল এ্যাল সোলেতে অন্তর্ভূক্ত হয়েছিল। ১০ জুন, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে অনু্ষ্ঠিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফ্রেশলীগ্রাউন্ড ব্যান্ড দল নিয়ে ওয়াকা ওয়াকা গানটি পরিবেশন করার বিরল সৌভাগ্য অর্জন করেন। এছাড়াও, ১১ জুলাই, ২০১০ সালের চূড়ান্ত খেলার পূর্বেও ঐ একই গান পরিবেশন করেছিলেন তিনি ও তার দল।
গানটি বিশ্বকাপে দাপ্তরিকভাবে নির্বাচিত করা হলে শাকিরা বেশ উৎফুল্ল হন। এর প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন,
| “ | আমি বেশ সম্মানিত বোধ করছি। ওয়াকা ওয়াকা গানটি উদ্দীপনা ও উজ্জ্বীবিতমূলক এবং ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জন্য সম্মাননা বয়ে নিয়ে আসবে। | ” |
পুরস্কার [সম্পাদনা]
- মূল নিবন্ধ: শাকিরার প্রাপ্ত পুরস্কার
| পুরস্কার | ||
|---|---|---|
| পূর্বসূরী রুবেন ব্লেডস টিয়েম্পো-এর জন্য |
গ্র্যামি পুরস্কার (শ্রেষ্ঠ ল্যাটিন পপ অ্যালবাম) ২০০১ শাকিরা এমটিভি আনপ্লাগড-এর জন্য |
উত্তরসূরী ফ্রেডি ফেন্ডার লা মিউজিকা ডে বালদেমার হিউয়েরতা-এর জন্য |
| পূর্বসূরী ওজোমাটলি স্ট্রিট সাইনস-এর জন্য |
গ্র্যামি পুরস্কার (শ্রেষ্ঠ ল্যাটিন রক/অল্টারনেটিভ অ্যালবাম) ২০০৬ ফিজাসিওন ওরাল ভলিউম ১-এর জন্য |
উত্তরসূরী মানা আমার এস কমবাতির-এর জন্য |
| পূর্বসূরী আলেসান্দ্রো সান্জ তু নো তিয়েনেস অ্যালমা-এর জন্য |
ল্যাটিন গ্র্যামি পুরস্কার (রেকর্ড অফ দ্য ইয়ার) ২০০৬ লা টরটুরা-এর জন্য |
উত্তরসূরী জুয়ান লুইস গিয়েরা লা লাভে ডে মি কোরাজো-এর জন্য |
| ল্যাটিন গ্র্যামি পুরস্কার (সঙ্গ অফ দ্য ইয়ার) ২০০৬ লা টরটুরা-এর জন্য |
||
| ল্যাটিন গ্র্যামি পুরস্কার (অ্যালবাম অফ দ্য ইয়ার) ২০০৬ ফিজাসিওন ওরাল ভলিউম ১-এর জন্য |
||
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Baltin, Steve "Shakira Trots Out 'Mongoose'". Rolling Stone. November 11, 2002. Retrieved January 6, 2007.
- ↑ ২.০ ২.১ "Shakira proud of Arab background"। BBC। November 4, 2005। সংগৃহীত 2009-02-10।
- ↑ See inogolo:pronunciation of Shakira
- ↑ Diego, Ximena (2001) Shakira. Fireside. pp. 44 and 68
- ↑ YouTube Shakira Uno Di Noi Interview
- ↑ "Shakira’s Songs Are the Heart of Her Success"। BMI। July 30, 2007। সংগৃহীত 2007-07-30।
- ↑ [১]
- ↑ "Recent Walk of Fame Recipients"। Hollywood Chamber of Commerce। সংগৃহীত 2009-06-24।
- ↑ Amy Turner (2009-03-01)। "Shakira: Every little thing she does is magic"। The Times। সংগৃহীত 2009-02-28।
- ↑ "Origin and Meaning of the name Shakira has also been referred to as the feminine form of the name Shakir."।
- ↑ Campbell, Mike (2009)। "Behind the Name: Meaning, Origin and History of the Name Shakira"। Babynames.com। Mike Campbell। সংগৃহীত 2009-02-10।
- ↑ "El Oasis". IMDb
তথ্যসূত্র [সম্পাদনা]
- ওরাল ফিক্সেশন সফর ২০০৯ (তথ্যমূলক) (স্পেনীয়) [২]
- ভিএইচওয়ান ড্রাইভেন: শাকিরা (নিবন্ধ) [৩]
- ভিএইচওয়ান ড্রাইভেন: শাকিরা (ভিডিও) [৪]
- বই: ওমেন ফুল অফ গ্রেইস। লেখক: জাইমেনা ডিয়েগো [৫]
- পেরলেস, জন (১৪ নভেম্বর, ২০০৫)। “শাকিরা: ফ্রম লিপ টু হিপ”। নিউ স্ট্রেইট টাইমস, পৃ. L3।
- “শাকিরা পার্থাহান ওরাঙ্গ আরব”। (৮ নভেম্বর, ২০০৫)। বেরিটা হ্যারিয়ান, পৃ. ১৩।
- লন্ড্রি সার্ভিস-এর সম্পর্কে দ্য ভিলেজ ভয়েস-এর জন্য ফ্র্যাঙ্ক কুগানের নিরীক্ষণ [৬]
- বিলবোর্ড হট ১০০ থেকে ডোন্ট বদার-এর চার্ট পারফরমেন্স [৭]
- ওরাল ফিক্সেশন ২-এর পারফরমেন্স চার্ট [৮]
- ওরাল ফিক্সেশন ২-এর বিক্রি [৯]
- শিক্ষাক্ষেত্রে শাকিরার জনহিতৈষীমূলক কর্মকাণ্ডের ওপর নিউ-ইয়র্ক টাইমস ম্যাগাজিনের নিবন্ধ। [১০]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: শাকিরা |
- শাকিরা - প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- শাকিরা — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Articles containing explicitly cited English language text
- তথ্যছক সঙ্গীতশিল্পী সাথে হারানো বা অবৈধ ব্যাকগ্রাউন্ড ফিল্ড
- Articles containing Spanish language text
- Articles containing Arabic language text
- স্পেনীয় ভাষার বহিঃসংযোগের সাথে নিবন্ধসমূহ
- ১৯৭৭-এ জন্ম
- নারী সঙ্গীত শিল্পী
- জীবিত ব্যক্তি
- কলম্বীয় কণ্ঠশিল্পী