গ্যাংটক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যাংটক
—  রাজধানী  —
পাহাড়ের উপর থেকে গ্যাংটক শহরের দৃশ্য
গ্যাংটক
Location of গ্যাংটক
in Sikkim and ভারত
স্থানাঙ্ক [http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%9F%E0%A6%95&params=27.33_N_88.62_E_type:landmark_region:IN-SK {{Coord/dec2dms/

dm|27.33}}N {{Coord/dec2dms/ dm|88.62}}E / 27.33°N 88.62°E / 27.33; 88.62]

দেশ  ভারত
রাজ্য Sikkim
জেলা পূর্ব সিক্কিম
Mayor
জনসংখ্যা

ঘনত্ব

২৯,১৬২ (2001)

২,০০০ /km² (৫,১৮০ /sq mi)

সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
আয়তন

উচ্চতা

>25 km2 (10 sq mi)

১,৪৩৭ m (৪,৭১৫ ft)[১]

গ্যাংটক (ইংরেজি: Gangtok গ্যাংটক্‌ , নেপালি: गान्तोक গান্তোক্‌, হিন্দি: गंगटोक গাংগ্‌টোক্‌) ভারতীয় রাজ্য সিক্কিমের রাজধানী ও বৃহত্তম শহর। পূর্ব হিমালয় পর্বতশ্রেণীর শিবালিক পর্বতে ১৪৩৭ মিটার উচ্চতায় গ্যাংটক শহরটি অবস্থিত। শহরের জনসংখ্যা প্রায় ত্রিশ হাজার। এই শহরের বাসিন্দারা প্রধানত নেপালি, লেপচাভুটিয়াসিক্কিম সরকারের বিভিন্ন বিভাগ এই শহরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত। হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলির মাঝখানে মনোরম পরিবেশে গ্যাংটকের অবস্থান। এই অঞ্চলের জলবায়ু সারা বছরই মোটামুটি আরামদায়ক। এই কারণে গ্যাংটক সিক্কিমের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

১৮৪০ সালে এনচে মঠ নির্মাণের পর থেকেই বৌদ্ধ তীর্থস্থান হিসেবে গ্যাংটকের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ১৮৯৪ সালে তৎকালীন সিক্কিম চোগিয়াল (রাজা) থুতোব নামগিয়াল গ্যাংটকে রাজধানী স্থানান্তরিত করেন। বিংশ শতাব্দীর প্রথম ভাগে তিব্বতের লাসাব্রিটিশ ভারতের কলকাতার মধ্যে বাণিজ্যপথের একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থলে পরিণত হয় গ্যাংটক। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর সিক্কিম ভারতে যোগ না দিয়ে স্বাধীন রাজতান্ত্রিক রাষ্ট্রসত্ত্বা বেছে নেয়। এই সময় গ্যাংটক ছিল দেশটির রাজধানী। ১৯৭৫ সালে সিক্কিম ভারতীয় প্রজাতন্ত্রে যোগ দিলে গ্যাংটক ভারতের বাইশতম রাজধানীতে পরিণত হয়।

গ্যাংটক নামটির সঠিক অর্থ জানা যায় না। যদিও নামটির জনপ্রিয়তম অর্থ হল পাহাড় চূড়া[২] বর্তমানে গ্যাংটক তিব্বতি বৌদ্ধ সংস্কৃতি ও শিক্ষার একটি কেন্দ্র। এখানে একাধিক বৌদ্ধ মঠ, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও তিব্বততত্ত্ব কেন্দ্র রয়েছে।

[সম্পাদনা] পাদটীকা

  1. Maps, Weather, and Airports for Gangtok, IndiaGlobal Gazetteer Version 2.1। প্রকাশক: Falling Rain Genomicshttp://www.fallingrain.com/world/IN/29/Gangtok.html। সংগৃহীত হয়েছে: 2008-05-22 
  2. Bannerjee, Parag (14 October 2007)। "Next weekend you can be at ... Gangtok"The Telegraphhttp://www.telegraphindia.com/1071014/asp/calcutta/story_8430208.asp। সংগৃহীত হয়েছে: 2008-05-21 

[সম্পাদনা] বহিঃসংযোগ


টেমপ্লেট:Sikkim district capitals


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ