ম্যানগ্রোভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যানগ্রোভ এক বিশেষ ধরণের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা পানিতে জন্মায়।
একশটিরও বেশী গাছ ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে জন্মায়। কয়েকটি ম্যানগ্রোভ গাছের উদাহরণঃ সুন্দরী (Heritiera fomes), গরান, গেঁওয়া (Excoecaria agallocha), কেওড়া (Sonneratia apetala) ইত্যাদি।
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এর নাম সম্ভবত হয়েছে সুন্দরী গাছের নাম থেকে। এটি অন্যান্য ম্যানগ্রোভ জঙ্গলের থেকে বেশী বৈচিত্রপূর্ণ। এর জলা জঙ্গলে যে ১০০টিরও বেশী প্রজাতির গাছ জন্মায় তার মধ্যে অন্ততঃ ২৮টি সত্যিকারের ম্যানগ্রোভ।[১]
এইসব গাছে সাধারণতঃ থাকেঃ
- শ্বাসমূল: ছড়ানো মূল তন্ত্রের উর্ধমূখী শাখা যা ভুমি/জলতলের উপরে জেগে থাকে এবং এর ডগায় নিউমাটাপোর নামে শ্বাসছিদ্র থাকে।
- জরায়ুজ প্রজনন: এদের বীজ খসবার আগেই ফলের মধ্যেই অঙ্কুরিত হয়ে থাকে। মাটিতে পড়লেই সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Amazing Mangroves ~ a Kolkatabirds presentation http://www.kolkatabirds.com/mangroves_sundarbans.htm
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |