সুনীল গাভাস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনীল গাভাস্কার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম Sunil Manohar Gavaskar
ডাকনাম Sunny
উচ্চতা ৫ ফুট 5 ইঞ্চি (১.৬৫ মিটার)
ব্যাটিংয়ের ধরন Right-hand batsman
বোলিংয়ের ধরন Right-arm medium
ভূমিকা Opening batsman
সম্পর্ক MK Mantri (uncle), RS Gavaskar (son), GR Viswanath (brother-in-law)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব ভারত
টেস্ট অভিষেক (ক্যাপ 128) 6 March 1971 বনাম West Indies
শেষ টেস্ট 13 March 1987 বনাম Pakistan
ওডিআই অভিষেক (ক্যাপ 4) 13 July 1974 বনাম England
শেষ ওডিআই 5 November 1987 বনাম England
দেশীয় দলের তথ্য
বছর দল
1967/68–1986/87 Bombay
1980 Somerset
কর্মজীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা Test ODI FC LA
ম্যাচসমূহ 125 108 348 151
রানের সংখ্যা 10122 3092 25834 4594
ব্যাটিং গড় 51.12 35.13 51.46 36.17
১০০/৫০ 34/45 1/27 81/105 5/37
সর্বোচ্চ রান 236* 103* 340 123
বল বোল্ড 380 20 1953 108
উইকেট 1 1 22 2
বোলিং গড় 206.00 25.00 56.36 40.50
ইনিংসে ৫ উইকেট 0 0 0 0
ম্যাচে ১০ উইকেট 0 n/a 0 n/a
সেরা বোলিং 1/34 1/10 3/43 1/10
ক্যাচ/স্ট্যাম্পিং 108/– 22/– 293/– 37/–
উৎস: CricketArchive, 5 September 2008

সুনীল গাভাস্কার (ইংরেজি:Sunil Manohar "Sunny" Gavaskar) (জন্ম: ১০ জুলাই, ১৯৪৯) ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান। তাঁকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। তিনি সর্বাধিকসংখ্যক টেষ্ট রান ও সেঞ্চুরী নিয়ে ক্রীড়াজীবন শেষ করেন। ২০০৫ সালের আরেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার গড়া টেষ্ট রেকর্ড ভেঙ্গে ফেলে। ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের সদস্য হয়ে তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয় করেন।

ক্রীড়াজীবন [সম্পাদনা]

৬ মার্চ, ১৯৭১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে। খেলোয়াড়ী জীবনের পনের বছর তিনশত বাষট্টি দিনের মাথায় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[১] ৪ মার্চ, ১৯৮৭ তারিখে পাকিস্তান দলের বিরুদ্ধে ইজাজ ফাকিহ'র বলে লেট কাটের মাধ্যমে ব্যক্তিগত ৫৮ রানের সময় এ সম্মাননা অর্জন করেন। এ মাইলফলক অর্জনে ১২৪ টেস্টের ২১২ ইনিংস খেলতে হয়েছে তাঁকে।[২]

গাভাস্কারের ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণের ছয় বছর ও ১৩৬ টেস্ট পর ২ জানুয়ারি, ১৯৯৩ তারিখে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যালান বর্ডার দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[২]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "Fourth Test Match – INDIA v PAKISTAN 1986–87"CricInfo। Wisden। সংগৃহীত 4 January 2013 
  2. ২.০ ২.১ "Records / Bangladesh / Test matches / Most runs"CricInfo। ESPN। সংগৃহীত 31 January 2013