রাজীব গান্ধী সমুদ্রসেতু
| রাজীব গান্ধী সমুদ্রসেতু বান্দ্রে-বরলী সমুদ্রসেতু वांद्रे-वरळी सागरी महामार्ग |
|
|---|---|
| অফিসিয়াল নাম | রাজীব গান্ধী সমুদ্রসেতু[১] |
| বাহক | ২ লেনের বাসরাস্তা সহ ৮ লেনের ট্রাফিক |
| ক্রস | মহিম উপসাগর |
| স্থান | মুম্বাই, ভারত |
| তদারক সংস্থা | হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি |
| নকশা | কেবল-স্টেইড সেতু |
| মোট দৈর্ঘ্য | ৫.৬ কিলোমিটার |
| উন্মেষিত | ৩০ জুন, ২০০৯[২] |
| পথশুল্ক | ওয়ান ওয়েতে ৫০ টাকা এবং যাতায়াতে ৭৫ টাকা |
| সংযুক্ত করেছে বান্দ্রেকে বরলীর সঙ্গে |
|
রাজীব গান্ধী সমুদ্রসেতু[১] বা বান্দ্রে-বরলী সমুদ্রসেতু (মারাঠি: वांद्रे-वरळी सागरी महामार्ग) ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরের পশ্চিম শহরতলি ও বান্দ্রে অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় মুম্বাইয়ের বরলী অঞ্চলের সংযোগরক্ষাকারী প্রি-স্ট্রেসড কংক্রিট ভায়াডাক্ট অ্যাপ্রোচ সহ একটি কেবল-স্টেইড সেতু। এটি ওয়েস্ট আইল্যান্ড ফ্রিওয়ে প্রকল্পের প্রথম পর্যায়। বর্তমানে এই সেতুর চারটি লেন যানচলাচলের জন্য উন্মুক্ত।[৩] কাজ সম্পূর্ণ হওয়ার পর এটি ৮ লেনের সেতু হবে।[৪] মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগম পরিকল্পিত সেতুটি নির্মাণ করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। সেতুটি তৈরি করতে খরচ হয় প্রায় ১৬০০ কোটি টাকা। ২০০৯ সালের ৩০ জুন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সেতুটি উদ্বোধন করে জনসাধারণের জন্য খুলে দেন।[৫] এই সেতু নির্মাণের ফলে বান্দ্রে থেকে বরলী পর্যন্ত ৪৫-৬০ মিনিটের যাত্রাপথের সময়কাল ৭ মিনিটে নেমে আসে।[৬] সপ্তাহের স্বাভাবিক কর্মদিবসে এই সেতু ধরে গড়ে ২৫,০০০ যান চলাচল করে।[৭]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ "Bandra-Worli sealink named 'Rajiv Gandhi Sealink'"। The Times of India। 2009-07-08। http://timesofindia.indiatimes.com/Cities/Mumbai/Bandra-Worli-sealink-named-Rajiv-Gandhi-Sealink/articleshow/4753472.cms। সংগৃহীত 2009-08-23।
- ↑ "Finally, a date set for opening of Bandra-Worli sea link"। expressindia.com। Indian Express। 2009-06-11। সংগৃহীত 2009-06-11।
- ↑ Refer to Package IV - Project Status
- ↑ http://www.bandraworlisealink.com/photo.html
- ↑ http://timesofindia.indiatimes.com/Cities/Mumbai/Bandra-Worli-sealink-opens-midnight/articleshow/4718305.cms
- ↑ Bandra-Worli sea link extended up to Haji Ali
- ↑ Sea Link is the new weekend hotspot
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Bandra-Worli sea link |
- Bandra-Worli Sealink Project
- Bandra-Worli Sea Link Project official website **Open in IE only.
- Latest Pictures including Night shots
- Bandra-Worli Sea Link: A hi-tech incompetence? from The Economic Times
|
|||||||||||||||||||||||