বারাক ওবামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারাক ওবামা
বারাক ওবামা

অভিষেক
Assumed office 
২০ জানুয়ারি, ২০০৯
উপ রাষ্ট্রপতিবৃন্দ জো বাইডেন
পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশ

অফিসের কার্যকাল শুরু
৩ জানুয়ারি, ২০০৫ – ১৬ নভেম্বর, ২০০৮
পূর্বসূরী পিটার ফিটজেরাল্ড
উত্তরসূরী রোল্যান্ড বারিস

Member of the ইলিনয় State Senate
from the ১৩তম district
অফিসের কার্যকাল শুরু
৮ জানুয়ারি, ১৯৯৭ – ৪ নভেম্বর, ২০০৪
পূর্বসূরী অ্যালিস পালমার
উত্তরসূরী কাউমি রাউল

জন্ম আগস্ট ৪, ১৯৬১ (1961-08-04) (বয়স ৫০)[১]
Honolulu, Hawaii[২]
জাতীয়তা American
রাজনৈতিক দল Democratic
দাম্পত্য সঙ্গী Michelle Obama (m. 1992)
সন্তান Malia Ann (b. 1998)
Natasha (Sasha) (b. 2001)
বাসস্থান The White House (official) Chicago, Illinois (private)
শিক্ষা প্রতিষ্ঠান Occidental College
Columbia University (B.A.)
Harvard Law School (J.D.)
পেশা Community organizer
Lawyer
Constitutional law Professor
Author
ধর্ম Christian[৩]
স্বাক্ষর বারাক ওবামা's signature
ওয়েবসাইট The White House
This article is part of a series about
Barack Obama

বারাক হুসেইন ওবামা, জুনিয়র (ইংরেজি: Barack Hussein Obama, Jr.) (জন্ম ৪ঠা আগস্ট, ১৯৬১) নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি। তিনি ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। এর আগে তিনি মার্কিন সেনেটে ইলিনয় অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি অথবা সেনেটরের দায়িত্ব পালন করেন। ওবামা ২০০৮ সালের ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন এবং ২০০৯ সালের ২০শে জানুয়ারি শপথ গ্রহণ করেন। অক্টোবর ৯, ২০০৯ তারিখে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় ।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] প্রাথমিক জীবন

বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুলুতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কেনিয়ার লুও জাতির বারাক হুসেইন ওবামা সিনিয়র (Barack Hussein Obama, Sr.) ছিলেন একজন অর্থনীতিবিদ এবং তাঁর মা অ্যান ডানহাম (Ann Dunham) ছিলেন মার্কিন শ্বেতাঙ্গী (প্রধানত ইংরেজআইরিশ)। ওবামার বাবা হাওয়াই-মানোয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে অ্যান ডানহামের সাথে তাঁর পরিচয় ও বিয়ে হয়। ওবামার ২ বছর বয়সে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। ওবামার মা পরে ইন্দোনেশীয় লোলো সুতোরোকে (জাভানীয়: Lolo Soetoro) বিয়ে করেন। ওবামার শৈশবের অনেকটা সময় কেটেছে ইন্দোনেশিয়াতে। ১০ বছর বয়সে তিনি তাঁর হাওয়াইয়ে নানা-নানীর কাছে চলে আসেন। পরবর্তীতে ওবামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন।

[সম্পাদনা] রাজনৈতিক জীবন

২০০৪ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন শহরে অনুষ্ঠিত ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন তিনি মূল বক্তব্য উপস্থাপন করেন। এর পর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ধারায় তাঁকে একজন উদীয়মান তারকা হিসেবে গণ্য করা হয়েছিল। সম্মেলনের পূর্ব পর্যন্ত ওবামা জাতীয় পরিসরে মোটামুটি অচেনাই ছিলেন। তাঁর অসামান্য বক্তৃতাটির ফলে তিনি মূহুর্তেই জাতির কাছে পরিচিতি লাভ করেন।

সেই বছরের নভেম্বর মাসে তিনি ইলিনয় অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ব্যবধানে রিপাবলিকান দলের প্রতিপক্ষ অ্যালেন কীয়েজকে পরাজিত করেন।

বারাক ওবামা ২০০৮ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। তিনি ঐ বছরের ৪ঠা নভেম্বরের জাতীয় নির্বাচনে জয়ী হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

[সম্পাদনা] সম্মাননা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০১১ সালে ৩২ জনের নাম 'পার্সন অফ দ্য ইয়ার' হিসেবে মনোনীত করে। এ তালিকায় - স্টিভ জবস, আঙ্গেলা ম্যার্কেল, সিলভিও ব্যার্লুস্কোনি, লিওনেল মেসি প্রমূখ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি তিনিও স্থান পেয়েছেন৷[৪]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. President Barack Obama. প্রকাশক: The White House. http://www.whitehouse.gov/administration/president_obama/। সংগৃহীত হয়েছে: December 12, 2008. 
  2. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; birth-certificate নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Christian নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  4. টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার’এর জন্য মনোনীত মেসি, সংগ্রহকালঃ ২৭ নভেম্বর, ২০১১ইং

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ