টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব
| সম্পাদক | রিচার্ড স্ট্যাঞ্জেল |
|---|---|
| ধরণ | সাপ্তাহিক |
| সর্বমোট প্রচারসংখ্যা (২০১২) |
৪,২৭৬,৮২২[১] |
| প্রথম সংখ্যা | মার্চ ৩, ১৯২৩ |
| প্রতিষ্ঠান | টাইম ইনকর্পোরেট (টাইম ওয়ার্নার) |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| ওয়েবসাইট | www.time.com |
| আইএসএসএন | 0040-781X |
| ওসিএলসি নম্বর | 1311479 |
টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব (ইংরেজি: Time Person of the Year) এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতিবিশেষ যা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন বৎসরান্তে মনোনীত করে। টাইম সাময়িকী বর্ষশেষ সংখ্যায় বৎসরের গুরুত্বপূর্ণ এবং আলোচিত ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ঐ সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, মতবাদ কিংবা বিষয়কে ঘিরে প্রতিবেদন কিংবা জীবন-বৃত্তান্ত তুলে ধরা হয়। সবচেয়ে ভাল কিংবা সবচেয়ে মন্দ ......... কাজ করেছেন যা বছরের আলোচিত ঘটনা হিসেবে স্বীকৃত ও সমগ্র বিশ্বে প্রভাব বিস্তার করেছে - বলে সাময়িকীটি তাদের একটি সংখ্যায় সাংবার্ষিকভিত্তিতে তুলে ধরে।[২] ১৯২৭ সাল থেকে প্রবর্তিত বর্ষসেরা ব্যক্তিত্বের প্রচলন শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস লিন্ডবার্গ সর্বপ্রথম এ স্বীকৃতি লাভ করেন।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
প্রতিষ্ঠার পর থেকে টাইমের ইতিহাসে সেরা ঘটনা ছিল ১৯২৭ সালে বর্ষসেরা ব্যক্তিত্ব বিষয়ে প্রচ্ছদ প্রতিবেদন তৈরী করা। মূলতঃ সাপ্তাহিক টাইমের প্রচার সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। চার্লস লিন্ডবার্গের ঐতিহাসিক আন্তঃ-আটলান্টিক মহাসাগর বিমানে চড়ে পরিভ্রমণের ঘটনাটিও সম্পাদকীয় বিষয়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। উভয় বিষয়াবলীর প্রভাবেই অবশেষে লিন্ডবার্গকে ঘিরে বর্ষসেরা ব্যক্তিত্ব বিষয়ে প্রতিবেদন তৈরী হয়।[৩] অদ্যাবধি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি পরিচিত হয়ে আছেন।
বছরের পূর্বেকার বার মাসের উল্লেখযোগ্য বিষয়ে সেরা ব্যক্তিগত কিংবা দলবদ্ধভাবে বৃহৎ আঙ্গিকে প্রভাববিস্তারকারী প্রধান প্রধান শিরোনামকে একত্রিত করা হয়। ব্যক্তি কর্তৃক ভাল কিংবা মন্দ বিষয়াবলী বছর জুড়ে বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করলে তা আলোচিত বিষয় হয়ে দাড়ায়; বর্ষসেরার খেতাবপ্রাপ্তিতে সম্মান কিংবা পুরস্কার প্রদান করা এ স্বীকৃতির মূল উদ্দেশ্য নয়। অ্যাডলফ হিটলার, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, জোসেফ স্টালিনের ন্যায় ব্যক্তিবর্গ অতীতে বর্ষসেরা ব্যক্তিত্বে মনোনীত হয়েছিলেন।
২০০৬ সালে বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব প্রদান করা হয়েছিল আপনাকে। এ সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন ও দ্বি-মত পোষণ করেন। অনেকের মতে এ ধারণাটি ছিল সৃষ্টিশীলতা; আবার অন্যরা প্রকৃত ব্যক্তিকে মূল্যায়ণের উপদেশ দিয়েছেন। সম্পাদক রিচার্ড স্ট্যাঞ্জেল এ প্রসঙ্গে বলেন, 'যদি তা ভুল বলে মনে করা হয়, তাহলে তা আমরা একবারই ভুল করেছি।'[৪]
বর্ষসেরা ব্যক্তি [সম্পাদনা]
১৯২৭ - ১৯৫০ [সম্পাদনা]
| সাল | চিত্র | বিবরণ | জীবনকাল | মন্তব্য | ||
|---|---|---|---|---|---|---|
| ১৯২৭ | চার্লস লিন্ডবার্গ | ১৯০২-১৯৭৪ | মে, ১৯২৭ সালে প্রথম ব্যক্তি হিসেবে বিরতিহীনভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে ফ্রান্সের প্যারিস পর্যন্ত বিমান চালান | |||
| ১৯২৮ | ওয়াল্টার ক্রিসলার | ১৮৭৫-১৯৪০ | ১৯২৮ সালে ক্রিসলার নিজ প্রতিষ্ঠান ক্রিসলার কর্পোরেশনের সাথে ডজকে সাথে একীভূত করেন এবং ক্রিসলার বিল্ডিংয়ের কাজ শুরু করেন। | |||
| ১৯২৯ | ওয়েন ডি. ইয়ং | ১৮৭৪-১৯৬২ | ইয়ং প্ল্যান প্রণেতা। ১ম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর ক্ষয়ক্ষতি নির্ধারণ সম্পর্কীয় কমিটির সভাপতি ছিলেন। | |||
| ১৯৩০ | মহাত্মা গান্ধী | ১৮৬৯-১৯৪৮ | ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধী নেতৃস্থানীয় ছিলেন। ১৯৩০ সালে তিনি লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন। ২৪০ মাইলব্যাপী এ প্রতিবাদ ছিল ব্রিটিশ রাজ কর্তৃক লবণের উপর কর আরোপের বিরুদ্ধে। | |||
| ১৯৩১ | পিঁয়েরে লাভাল | ১৮৮৩-১৯৪৫ | চার মেয়াদকালে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন। | |||
| ১৯৩২ | ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট | ১৮৮২-১৯৪৫ | রুজভেল্ট ১৯৩২ সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন। জনমতের সহসা পরিবর্তন ঘটিয়ে পূর্বসূরী হার্বার্ট হুভারকে পরাভূত করেন। | |||
| ১৯৩৩ | হিউজ স্যামুয়েল জনসন | ১৮৮২-১৯৪২ | জনসন মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সরকারের জাতীয় পুণঃর্গঠন প্রশাসন সম্পর্কীয় সংস্থার পরিচালক ছিলেন। শিল্প, শ্রম এবং সরকারী কর্মপন্থাকে একীভূত করে স্বচ্ছ জবাবদিহিতা ও মূল্য নির্ধারণে কাজ করেন। | |||
| ১৯৩৪ | ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট | ১৮৮২-১৯৪৫ | ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রুজভেল্ট মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। | |||
| ১৯৩৫ | প্রথম হেইলি সেলাসি | ১৮৯২-১৯৭৫ | ১৯৩০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইথিওপিয়া সাম্রাজ্যের সম্রাট ছিলেন। অক্টোবর, ১৯৩৫ সালে ইতালীয় সেনাবাহিনী ইথিওপিয়া অবরুদ্ধ করলে দ্বিতীয় ইতালো-আবিসিনিয়ান যুদ্ধ শুরু হয়। | |||
| ১৯৩৬ | ওয়ালিস সিম্পসন | ১৮৯৬-১৯৮৬ | ১৯৩৬ সালে রাজা অষ্টম এডওয়ার্ড সিম্পসনকে বিয়ে করার জন্যে রাজ সিংহাসন ত্যাগ করেন। | |||
| ১৯৩৭ | চিয়াং কাই-শেক | ১৮৮৭-১৯৭৫ | প্রজাতন্ত্রী চীনের প্রধান ছিলেন। | |||
| সুং মে-লিং | ১৮৯৮-২০০৩ | চিয়াং কাই-শেকের স্ত্রী ছিলেন। | ||||
| ১৯৩৮ | অ্যাডলফ হিটলার | ১৮৮৯-১৯৪৫ | এ বছর আন্সলাস ও মিউনিখ চুক্তির পর সংযুক্ত জার্মানির সাথে অস্ট্রিয়া ও সাডেটেনল্যান্ডকে একীভূত করেন। | |||
| ১৯৩৯ | জোসেফ স্টালিন | ১৮৭৮-১৯৫৩ | ||||
| ১৯৪০ | উইনস্টন চার্চিল | ১৮৭৪-১৯৭৫ | ||||
| ১৯৪১ | ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট | ১৮৮২–১৯৪৫ | ||||
| ১৯৪২ | জোসেফ স্টালিন | ১৮৭৮-১৯৫৩ | ||||
| ১৯৪৩ | জর্জ মার্শাল | ১৮৮০-১৯৫৯ | ||||
| ১৯৪৪ | ডুয়িট ডি. আইজেনহাওয়ার | ১৮৯০-১৯৬৯ | ||||
| ১৯৪৫ | হ্যারি এস. ট্রুম্যান | ১৮৮৪-১৯৭২ | ||||
| ১৯৪৬ | জেমস এফ. বায়ার্নস | ১৮৭৯-১৯৭২ | ||||
| ১৯৪৭ | জর্জ মার্শাল | ১৮৮০-১৯৫৯ | মার্শাল প্ল্যান প্রণেতা | |||
| ১৯৪৮ | হ্যারি এস. ট্রুম্যান | ১৮৮৪-১৯৭২ | ||||
| ১৯৪৯ | উইনস্টন চার্চিল | ১৮৭৪-১৯৬৫ | অর্ধ-শতাব্দীয় সেরা মানব | |||
| ১৯৫০ | আমেরিকান যোদ্ধা | কোরীয় যুদ্ধে সেনাদলের অংশগ্রহণ | ||||
১৯৫১ - ২০০০ [সম্পাদনা]
২০০১ - ২০৫০ [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Paid & Verified Magazine Publisher's Statement (January–June 2011)"। timemediakit.com। Audit Bureau of Circulations। July 25, 2011। সংগৃহীত September 6, 2011।
- ↑ Person of the Year: 75th Anniversary Celebration (Special Collector's Edition ed.). New York: Time Books. 2002. OCLC 52817840.
- ↑ Time (2002) p. 1.
- ↑ "The Time of Their Lives". Retrieved April 22, 2007.
- ↑ Larsen, Roy (January 5, 1970)। "A Letter From The Publisher"। Time। http://www.time.com/time/magazine/article/0,9171,943108,00.html#ixzz1EiZ91J8D।
- ↑ Mick Foley Cactus Jack Pro Wrestling Legend Media Man International
- ↑ Lev Grossman (13 December 2006). "You — Yes, You — Are TIME's Person of the Year". Time. Retrieved 2012–12–20.
- ↑ "Person of the Year 2007"। Time। 2007। http://www.time.com/time/specials/2007/0,28757,1690753,00.html। সংগৃহীত 2009–07–08।
- ↑ "Person of the Year 2008"। Time। 2008–12–17। http://www.time.com/time/specials/2008/personoftheyear/article/0,31682,1861543_1865068,00.html?cnn=yes। সংগৃহীত 2008–12–17।
- ↑ Grunwald, Michael (16 December 2009)। "Person of the Year 2009"। Time। http://www.time.com/time/specials/packages/article/0,28804,1946375_1947251,00.html। সংগৃহীত 16 December 2009।
- ↑ Grossman, Lev (15 December 2010)। "Person of the Year 2010"। Time। http://www.time.com/time/specials/packages/article/0,28804,2036683_2037183,00.html। সংগৃহীত 15 December 2010।
- ↑ Grunwald, Michael (14 December 2011)। "Person of the Year 2011"। Time। http://timemagazine.tumblr.com/post/14212577849/times-2011-person-of-the-year-is-the-protester। সংগৃহীত 14 December 2011।
- ↑ "Person of the Year 2012"। Time। 2008–12–19। http://poy.time.com/2012/12/19/person-of-the-year-barack-obama/। সংগৃহীত 2012–12–23।
আরও দেখুন [সম্পাদনা]
উদ্ধৃতি ত্রুটি: "n" নামের গ্রুপের <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য <references group="n"/> ট্যাগ দেয়া হয়নি