গর্ডন ব্রাউন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| গর্ডন ব্রাউন | |
|---|---|
| জন্ম | ২০ ফেব্রুয়ারি; ১৯৫১ |
| নাগরিকত্ব | ইংল্যান্ড |
| যে জন্য পরিচিত | ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী |
গর্ডন ব্রাউন (জন্ম: ২০ ফেব্রুয়ারি; ১৯৫১) ইংল্যান্ড সাবেক প্রধানমন্ত্রী। ২০০৭ সালের ২৭ জুন তিনি সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন এবং ১২ মে ২০১০ এ অবসর নেন। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য। টোনি ব্লেয়ারের মন্ত্রীসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পরিচ্ছেদসমূহ |
জন্ম ও শিক্ষা [সম্পাদনা]
ব্রাউন গ্লাসগোতে জন্ম গ্রহণ করেন। তার পিতা জন ইবেনজার ব্রাউন ধর্ম মন্ত্রী ছিলেন। ১৬ বছর বয়সে ব্রাউন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়তে ইতিহাস পড়তে ভর্তি হন। তিনি বৃটেনের সেই চার জন প্রধানমন্ত্রীর একজন যারা, অক্সফোর্ড বা ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়তে অধ্যয়ন করেন নাই। ব্রাউন এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মান, স্নাতক (১৯৭২ ও পিএইচ.ডি ১৯৮২ ডিগ্রি লাভ করেন। তার পিএইচ.ডি এর বিষয় ছিল "লেবার পার্টি এবং ১৯১৮-২৯ সালে স্কটল্যান্ডের রাজনৈতিক পরিবর্তন।
রাজনীতি [সম্পাদনা]
১৯৭২ সালে ছাত্র থাকাকালীন ব্রাউন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নির্বাচিত হন। ব্রাউন একজন খন্ডকালীন প্রভাষক হিসেবে গ্লাসগোর ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে "রাজনীতি" পড়ান। তারপর তিনি স্কটিশ টেলিভিষণে একজন সাংবাদিক হিসেবেও কাজ করেন।
যুক্তরাজ্যের ১৯৮৩ সালের নির্বাচনে ব্রাউন সংসদ সদস্য (Member of Parliament) নির্বাচিত হন। সেই সময় তিনি বিরোধী দলের বানিজ্য ও শিল্প বিষয়ক মুখপাত্রের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে তিনি লেবার পার্টির রাজনীতিবিদ জেমস্ ম্যাক্সটন-এর জীবনী গ্রন্থ লিখেন। টোনি ব্লেয়ারের মন্ত্রীসভায় তিনি ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পুরস্কার ও সম্মাননা [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহি:সংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |