মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র (ইংরেজি: Martin Luther King, Jr) (জন্মঃ ১৫ই জানুয়ারি, ১৯২৯ - মৃত্যুঃ ৪ঠা এপ্রিল, ১৯৬৮) বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।
১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় মার্টিন লুথার কিং জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে তিনি বোষ্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচীতে তার ঐতিহাসিক ভাষনের শিরোনাম ছিল: আই হ্যাভ এ ড্রিম
১৯৬৮ সালের ৪ এপ্রিল শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক জেমস আর্ল রে নামক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন মৃত্যুবরণ করেন।
- David Garrow, Bearing the Cross: Martin Luther King, Jr., and the Southern Christian Leadership Conference (1989)
- Kirk, John A., ed. Martin Luther King Jr. and the Civil Rights Movement: Controversies and Debates (2007). 224 pp.
- Flip Schulke and Penelope McPhee, King Remembered, Foreword by Jesse Jackson (1986)
- Nick Kotz, Judgment Days: Lyndon Baines Johnson, Martin Luther King Jr., and the Laws that Changed America (2005)