ওসামা বিন লাদেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ওসামা বিন মুহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন
(

আরবি ভাষায়: أسامة بن محمد بن عوض بن لادن)

মার্চ ১০, ১৯৫৭- মে ২, ২০১১
Osama.jpg
Osama bin Laden, Prosecution exhibit from the trial of Zacarias Moussaoui.
জন্ম স্থান রিয়াদ, সৌদি আরব
মৃত্যুর স্থান এবোটাবাদ, পাকিস্তান
আনুগত্য আফগান মুজাহিদ
Maktab al-Khadamat
al-Qaeda
কার্যকাল ১৯৭৯ - ২০১১
পদমর্যাদা কমান্ডার-ইন-চিফ
যুদ্ধসমূহ আফগান গৃহ যুদ্ধ
সন্ত্রাসবিরোধী যুদ্ধ

ওসামা বিন মুহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন (আরবি: أسامة بن محمد بن عوض بن لادن; জন্ম: মার্চ ১০, ১৯৫৭, মৃত্যুঃ মে ২, ২০১১ [১][২][৩]) সৌদী আরবে জন্মগ্রহণকারী একজন ইসলামী জঙ্গী যাকে আল কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়। সাধারনত তিনি ওসামা বিন লাদেন বা উসামা বিন লাদেন নামে পরিচিত। তিনি যশস্বী বিন লাদেন পরিবারের একজন সদস্য। অন্য কয়েকজন ইসলামী জঙ্গীর সাথে মিলে ওসামা বিন লাদেন দুইটি ফতোয়া জারি করেন; একবার ১৯৯৬ সালে, অন্যটি ১৯৯৮ সালে। ফতোয়াটি ছিল, মুসলিমদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্য করা যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি সব সহায়তা বন্ধ করে এবং সব মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে।

[সম্পাদনা] মৃত্যু

২০১১ সালের মে ২ তারিখে দিবাগত রাতে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় (অপারেশন জেরোনিমো) ওসামা বিন লাদেন নিহত হন। গোপনসূত্রে খবর পেয়ে মার্কিন কমান্ডোরা ২টি হেলিকপ্টারযোগে লাদেনের বাসভবনে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান মিলিটারি একাডেমির মাত্র ১০০০ ফুট দূরে লাদেনের এই গোপন আস্তানাটি ২০০৫ সালে নির্মাণ করা হয়। এখানে লাদেন তাঁর কনিষ্ঠা স্ত্রী এবং পুত্র সহ বাস করতেন।

লাদেনের মরদেহ মার্কিন কমান্ডোরা হেলিকপ্টারযোগে প্রথমে আফগানিস্থানে এবং পরে মার্কিন রণতরীতে নিয়ে যায়। লাদেনের দেহ ডিএনএ প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা হয়। শনাক্তকরণের শেষে ইসলামী প্রথানুসারে মরদেহ আরব সাগরে দাফন করা হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Obituary: Osama Bin Laden। প্রকাশক: BBC News। 1 May 2011http://www.bbc.co.uk/news/world-middle-east-10741005 
  2. Kate Zernike; Michael T. Kaufman (May 2, 2011)। "The Most Wanted Face of Terrorism"The New York Timeshttp://www.nytimes.com/2011/05/02/world/02osama-bin-laden-obituary.html। সংগৃহীত হয়েছে: May 2, 2011 
  3. Osama bin Laden Killed; ID Confirmed by DNA Testing। প্রকাশক: ABC News। 1 May 2011http://abcnews.go.com/Blotter/osama-bin-laden-killed/story?id=13505703 

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ