সাহিত্যে নোবেল পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহিত্যে নোবেল পুরস্কারের মেডেল। নোবেল ফাউন্ডেশনকৃত মূল নকশা।

সাহিত্যে নোবেল পুরস্কার (সুয়েডীয়: Nobelpriset i litteratur) একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছর এক বা একাধিক লেখক তথা সাহিত্যিককে প্রদান করা হয়। বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেদ নোবেল এই পুরস্কারের গোড়াপত্তন করেন। আলফ্রেদ নোবেলের করে যাওয়া উইল অনুসারে জানা যায়, তিনি বলে গেছেন, "তাদেরকেই সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হবে যারা একটি আদর্শগত প্রবণতার মাধ্যমে কোন অনন্যসাধারণ কাজ প্রদর্শন করতে পারবেন।" (মূল সুয়েডীয় ভাষায়, "den som inom litteraturen har producerat det utmärktaste i idealisk riktning")। প্রতি বছর কাকে এই পুরস্কার দেওয়া হবে তা সুইডিশ একাডেমি ঠিক করে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচিতের নাম ঘোষণা করে।

প্রথম প্রথম যখন এই পুরস্কার প্রদান শুরু হয় তখন বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। নোবেল তার উইলে বলে গিয়েছিলেন যে পুরস্কার পাবে তাকে অবশ্যই idealisk তথা আদর্শিক কিছু করে দেখাতে হবে। প্রথমদিককার নির্বাচককরা তার কথাগুলোকে আঁকড়ে ধরেছিলেন গোঁড়াভাবে। তাই তারা শুধুমাত্র আদর্শিক দিকটিই চিন্তা করেছেন। অনেক বিখ্যাত সাহিত্যিক যারা হয়তো বড় কোন আদর্শের জন্ম দিতে পারেনি, তারা নোবেল পুরস্কার পায়নি। এর সবচেয়ে বড় উদাহরণ লিও তলস্তয় এবং হেনরিক ইবসেন। উপন্যাস ও নাটকের জগতে কিংবদন্তীতুল্য এই দুই ব্যক্তির নোবেল না পাওয়া নোবেল পুরস্কারের ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। অবশ্য পরবর্তীতে পুরস্কারের নির্বাচকরা আরও উদার হয়েছেন। আদর্শিক নয় বরং কার সাহিত্য সকল যুগে মানুষের আবেগের ইন্ধন যোগাবে অর্থাৎ কোনটি অমরত্ব অর্জন করবে তার ভিত্তিতেই এখন নির্বাচন করা হচ্ছে। অবশ্য এ কারণে এমন অনেকে পুরস্কার পেয়েছেন যারা অতটা জনপ্রিয় বা পরিচিত নন। যেমন: ১৯৯৭ সালে দারিও ফো এবং ২০০৪ সালে এলফ্রিদে ইয়েলিনেক। আবার অনেক বিখ্যাত ও জনপ্রিয় সাহিত্যিকই এই পুরস্কার পাননি বলে সমালোচকরা মন্তব্য করেছেন।

[সম্পাদনা] পুরস্কারপ্রাপ্তদের তালিকা

বর্ষ নাম দেশ ভাষা পুরস্কার প্রাপ্তির কারণ
১৯০১ সুলি প্রুধোম Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি তার কাব্য রচনার নিদর্শনস্বরুপ, যে কাব্য মহৎ আদর্শ, শৈল্পিক নৈপুণ্য এবং হৃদয় ও বুদ্ধিমত্তার একটি বিরল সমন্বয়ের স্বাক্ষর বহন করে
১৯০২ থিওডর মম্‌সেন  জার্মানি জার্মান ইতিহাস লিখন শিল্পের জীবন্ত কিংবদন্তী। বিশেষত তার কালজয়ী রচনা হিস্ট্রি অফ রোম-এর জন্য।
১৯০৩ ইয়র্নস্টার্ন ইয়র্নসেন  নরওয়ে নরওয়েজীয় তার মহৎ, অনন্য সুন্দর এবং বহুমুখী কবিতা, যা তার উচ্ছ্বাসের পরিশুদ্ধতা এবং চেতনার বিশুদ্ধতা কারণে ব্যতিক্রমী ধারার সৃষ্টি করেছে।
১৯০৪ ফ্রেদেরিক মিস্ত্রাল Flag of ফ্রান্স ফ্রান্স অক্সিটান তার কবিতার পরিশুদ্ধ মৌলিকত্ব এবং বাস্তব উচ্ছ্বাসের স্বীকৃতিস্বরুপ, যা বিশ্বস্তরুপে প্রাকৃতিক সৌন্দর্য্য এবং তার অঞ্চলের মানুষের চেতনা বহিঃপ্রকাশ ঘটায়। একইসাথে ভাষাতত্ত্বে তার বিশেষ অবদানের জন্য।
জোসে এচেগারে  স্পেন স্পেনীয় বিপুল সংখ্যক বুদ্ধিদীপ্ত নাটক রচনার জন্য যা তার একক এবং মৌলিক সৃষ্টি হিসেবে স্পেনীয় নাট্যজগতে মহত্তম প্রথার সূচনা ঘটিয়েছে।
১৯০৫ হেন্‌রিক শিন্‌কিয়েউইচ  পোল্যান্ড পোলীয় মহাকাব্য রচনায় বিশেষ পারদর্শীতা প্রদর্শনের জন্য।
১৯০৬ জিওসুয়ে কার্দুচ্চি  ইতালি ইতালীয় কেবলমাত্র তার গভীর জ্ঞান এবং সূক্ষ্ণাতিসূক্ষ্ণ গবেষণার জন্যই নয় বরং কাব্যজগতে তার সৃজনশীল শক্তি, নিজস্ব ঘরাণার পরিশুদ্ধতা এবং কবিতার লিরিক রচনায় শক্তিমত্তার পরিচয় প্রকাশের স্বাক্ষরস্বরুপ।
১৯০৭ রুডইয়ার্ড কিপলিং  যুক্তরাজ্য ইংরেজি তার পর্যবেক্ষণ শক্তি, কল্পনাপ্রবণতায় মৌলিকত্ব, আদর্শিক ধারণাসমূহের পুরুষোচিত কাঠিন্য এবং বিশেষ বুদ্ধিময়তা যা তাকে একজন বিশ্বখ্যাত লেখকের মর্যাদায় আসীন করেছে।
১৯০৮ রুডল্‌ফ ক্রিস্টোফ ইউকেন  জার্মানি জার্মান তার সত্য অনুসন্ধানের ঐকান্তিক প্রচেষ্টা, চিন্তা করার অপ্রতিরোধ্য ক্ষমতা, বিভিন্ন স্তরে দৃষ্টিভঙ্গি বিশ্লেষণের যোগ্যতা এবং উপস্থাপনের ক্ষেত্রে উষ্ণ শক্তিময়তার স্বীকৃতিস্বরুপ যা তার বিপুল সংখ্যক রচনায় প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে তিনি একটি জীবনের একটি আদর্শিক দর্শনরুপ প্রতিষ্ঠা করেছেন।
১৯০৯ সেলমা লাগেরলফ  সুইডেন সুয়েডীয় তার লেখনির মহৎ আদর্শ, সুতীব্র কল্পনাশক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধির স্বীকৃতি স্বরুপ।
১৯১০ পল হাইসে  জার্মানি জার্মান
১৯১১ মরিস মেটারলিংক‌  বেলজিয়াম ফরাসি
১৯১২ গেরহার্ট হাউপ্টমান  জার্মানি জার্মান
১৯১৩ রবীন্দ্রনাথ ঠাকুর Flag of Imperial India.svg (ব্রিটিশ ভারত) বাংলা তার কাব্যের অতি উচ্চ মানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা-চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে।
১৯১৫ রোমাঁ রোলাঁ Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯১৬ ফের্নার ফন হাইডেন্‌শ্‌টাম  সুইডেন সুয়েডীয়
১৯১৭ কার্ল এডল্‌ফ গিয়েলেরুপ  ডেনমার্ক ডেনীয়
হেনরিক পন্টোপ্পিদান  ডেনমার্ক ডেনীয়
১৯১৯ কার্ল ‌স্পিটেলার  সুইজারল্যান্ড জার্মান
১৯২০ নাট হ্যামসূন  নরওয়ে নরওয়েজীয়
১৯২১ আনাতোল ফ্রঁস Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯২২ হাসিন্তো বেনাভেন্তে  স্পেন স্পেনীয়
১৯২৩ উইলিয়াম বাটলার ইয়েট্‌স্‌  আয়ারল্যান্ড ইংরেজি
১৯২৪ লাডিস্লো রেইমন্ট  পোল্যান্ড পোলীয়
১৯২৫ জর্জ বার্নার্ড শ  আয়ারল্যান্ড ইংরেজি
১৯২৬ গ্রাজিয়া দেলেদ্দা  ইতালি ইতালীয়
১৯২৭ অঁরি বের্গসন Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯২৮ সিগ্রিড উন্ড্‌সেট  নরওয়ে নরওয়েজীয়
১৯২৯ টমাস মান  জার্মানি জার্মান
১৯৩০ সিনক্লেয়ার লুইস  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৩১ এরিক এক্সেল কার্ল্‌ফেল্ট  সুইডেন সুয়েডীয়
১৯৩২ জন গল্‌স্‌ওয়ার্দি  যুক্তরাজ্য ইংরেজি
১৯৩৩ আইভান আলেক্সেইভিচ বুনিন  রাশিয়া (নির্বাসনে) রুশ
১৯৩৪ লুইজি পিরানদেল্লো  ইতালি ইতালীয়
১৯৩৬ ইউজিন ও'নিল  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৩৭ রজার মার্টিন দ্য গর্ড‌ Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৩৮ পার্ল এস. বাক  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৩৯ ফ্রান্স ইমিল সিলান্‌পা  ফিনল্যান্ড ফিনীয়
১৯৪৪ জোহানেস ভি. জেনসেন  ডেনমার্ক ডেনীয়
১৯৪৫ গাব্রিয়েলা মিস্ত্রাল  চিলি স্পেনীয়
১৯৪৬ হারম্যান হেস  সুইজারল্যান্ড জার্মান
১৯৪৭ আন্দ্রে জিদ্ Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৪৮ টি. এস. এলিয়ট  যুক্তরাষ্ট্র/ যুক্তরাজ্য ইংরেজি
১৯৪৯ উইলিয়াম ফক্‌নার  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৫০ বার্ট্রান্ড রাসেল  যুক্তরাজ্য ইংরেজি
১৯৫১ পার ল্যাগারভিস্ত  সুইডেন সুয়েডীয়
১৯৫২ ফ্রঁসোয়া মরিয়াক Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৫৩ উইনস্টন চার্চিল  যুক্তরাজ্য ইংরেজি
১৯৫৪ আর্নেস্ট হেমিংওয়ে  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৫৫ হ্যাল্‌ডর ল্যাক্সনেস  আইসল্যান্ড আইসল্যান্ডীয়
১৯৫৬ হুয়ান রামোন হিমেনেস  স্পেন স্পেনীয়
১৯৫৭ আলবার্তো কামু Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৫৮ বরাস পাস্তেরনাক (প্রত্যাখ্যান করেন)[১]  রাশিয়া রুশ
১৯৫৯ সাল্‌ভাতোর কোয়াসিমোদো  ইতালি ইতালীয়
১৯৬০ সাঁ-জঁ পের্স Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৬১ ইভো আন্দ্রিচ যুগোস্লাভিয়া এর পতাকা যুগোস্লাভিয়া সার্বো-ক্রোয়েশীয়
১৯৬২ জন স্টেইনবেক  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৬৩ গিয়র্গোস সেফেরিস  গ্রীস গ্রীক
১৯৬৪ জঁ-পল সার্ত্র্‌ (প্রত্যাখ্যান করেন)[২] Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৬৫ মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভ  রাশিয়া রুশ
১৯৬৬ শ্‌মুয়েল ইয়োসেফ আগ্‌নোন  ইসরাইল হিব্রু
নেলি সাক্স  জার্মানি/ সুইডেন জার্মান
১৯৬৭ মিগেল আন্‌হেল আস্তুরিয়াস  গুয়াতেমালা স্পেনীয়
১৯৬৮ ইয়াসুনারি কাওয়াবাতা  জাপান জাপানি
১৯৬৯ স্যামুয়েল বেকেট  আয়ারল্যান্ড ইংরেজি/ফরাসি
১৯৭০ আলেক্সান্দ্‌‌র সল‌ঝেনিত্‌‌সিন  রাশিয়া রুশ
১৯৭১ পাবলো নেরুদা  চিলি স্পেনীয়
১৯৭২ হাইন্‌রিখ বোল  জার্মানি (পশ্চিম) জার্মান
১৯৭৩ প্যাট্রিক হোয়াইট‌  অস্ট্রেলিয়া


ইংরেজি
১৯৭৪ আইভিন্ড জনসন  সুইডেন সুয়েডীয়
হ্যারি মার্টিনসন  সুইডেন সুয়েডীয়
১৯৭৫ ইউজেনিও মন্তালে  ইতালি ইতালীয়
১৯৭৬ সল্‌ বেলো  কানাডা/ যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৭৭ ভিসেন্তে আলেইক্সান্দ্রে  স্পেন স্পেনীয়
১৯৭৮ আইজাক বাশেভিস সিঙ্গার  পোল্যান্ড/ যুক্তরাষ্ট্র ইদিশ
১৯৭৯ ওডিসিয়াস এলাইটিস  গ্রীস গ্রীক
১৯৮০ চেশোয়াফ মিওস  পোল্যান্ড
 যুক্তরাষ্ট্র
 লিথুয়ানিয়া
পোলীয় যিনি যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আপোষহীন এবং সূক্ষদৃষ্টিসম্পন্ন এক মানুষের উদাহরণ পেশ করেছেন।
১৯৮১ এলিয়াস কানেত্তি  যুক্তরাজ্য জার্মান
১৯৮২ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস  কলম্বিয়া স্পেনীয় হান্ড্রেড ইয়ার্‌স অফ সলিটিউড
১৯৮৩ উইলিয়াম গোল্ডিং  যুক্তরাজ্য ইংরেজি
১৯৮৪ ইয়ারোস্লাভ্‌ সাইফার্ত্‌  চেক প্রজাতন্ত্র) চেক
১৯৮৫ ক্লদ্‌ সিমোঁ Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
১৯৮৬ ওলে সোয়িংকা  নাইজেরিয়া ইংরেজি
১৯৮৭ জোসেফ ব্রড্‌স্কি  রাশিয়া/ যুক্তরাষ্ট্র রুশ/ইংরেজি
১৯৮৮ নাগিব মাহফুজ  মিশর আরবি
১৯৮৯ কামিলো হোসে সেলা  স্পেন স্পেনীয়
১৯৯০ অক্টাভিও পাস  মেক্সিকো স্পেনীয়
১৯৯১ ন্যাডিন্‌ গর্ডিমার  দক্ষিণ আফ্রিকা ইংরেজি
১৯৯২ ডেরেক ওয়ালকট‌ সেন্ট লুসিয়া ইংরেজি
১৯৯৩ টনি মরিসন  যুক্তরাষ্ট্র ইংরেজি
১৯৯৪ কেন্‌জাবুরো ওহয়ে  জাপান জাপানি
১৯৯৫ শেমাস্‌ হীনি  আয়ারল্যান্ড ইংরেজি
১৯৯৬ ভিশ্লাভা শিম্বোর্স্‌কা  পোল্যান্ড পোলীয়
১৯৯৭ দারিও ফো  ইতালি ইতালীয়
১৯৯৮ হোসে সারামাগো  পর্তুগাল পর্তুগিজ
১৯৯৯ গুন্টার গ্রাস  জার্মানি জার্মান
২০০০ গাও শিংশিয়ান  চীন/Flag of ফ্রান্স ফ্রান্স চীনা
২০০১ বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল  ত্রিনিদাদ ও টোবাগো/ যুক্তরাজ্য ইংরেজি
২০০২ ইমরে কার্তেজ  হাঙ্গেরি হাঙ্গেরীয়
২০০৩ জন ম্যাক্সওয়েল কুতসি  দক্ষিণ আফ্রিকা ইংরেজি
২০০৪ এল্‌ফ্রিডে ইয়েলিনেক  অস্ট্রিয়া জার্মান দি পিয়ানো টিচার (উপন্যাস)
২০০৫ হ্যারল্ড পিন্টার  যুক্তরাজ্য ইংরেজি
২০০৬ অরহান পামুক  তুরস্ক তুর্কী ইস্তাম্বুল (আত্মজীবনী)
২০০৭ ডোরিস লেসিং  যুক্তরাজ্য ইংরেজি ১৯৬২ তে লেখা গোল্ডেন নোটবুক এর জন্য।
২০০৮ জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও Flag of ফ্রান্স ফ্রান্স ফরাসি
২০০৯ হের্টা মুলার  জার্মানি

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ