দ্বিতীয় এলিজাবেথ
| দ্বিতীয় এলিজাবেথ | |
|---|---|
| ২০০৭ সালে দ্বিতীয় এলিজাবেথ | |
|
কমনওয়েলথ রাষ্ট্রসমূহের রাণী
যুক্তরাজ্য (১৯৫২–)
কানাডা (১৯৫২–) অস্ট্রেলিয়া (১৯৫২–) নিউ জিল্যান্ড (১৯৫২–) পাকিস্তান (১৯৫২–৫৬) সাউথ আফ্রিকা (১৯৫২-৬১) সেইলন (১৯৫২৭২) ঘানা (১৯৫৭–৬০) নাইজেরিয়া (১৯৬০–৬৩) সিয়েরা লিয়ন (১৯৬১-৭১) তাঙ্গানিয়াকা (১৯৬১-৬২) জামাইকা (১৯৬২–) ত্রিনিদাদ ও টোবাগো (১৯৬২–৭৬) উগান্ডা (১৯৬২–৬৩) কেনিয়া (১৯৬৩–৬৪) মালাউয়ি (১৯৬৪–৬৬) মাল্টা (১৯৬৪–৭৪) গাম্বিয়া (১৯৬৫–৭০) গায়ানা (১৯৬৬–৭০) বারবাডোস (১৯৬৬–) মরিশাস (১৯৬৮–৯২) ফিজি (১৯৭০–৮৭) বাহামাস (১৯৭৩–) গ্রেনাডা (১৯৭৪–) পাপুয়া নিউগিনি (১৯৭৫–) সলোমন দ্বীপপুঞ্জ (১৯৭৮–) টুভালু (১৯৭৮–) সেন্ট লুসিয়া (১৯৭৯–) সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ (১৯৭৯–) বেলিজ (১৯৮১–) অ্যান্টিগুয়া ও বার্বুডা (১৯৮১–) সেন্ট কিট্স ও নেভিস (১৯৮৩–) |
|
| সময়কাল | ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারী থেকে |
| অভিষেক | ২ জুন ১৯৫৩ |
| পূর্বসূরী | ষষ্ঠ জর্জ |
| চার্লস, প্রিন্স অফ ওয়েলস | |
| দাম্পত্য সঙ্গী | প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা |
| ইশু | |
| চার্লস, প্রিন্স অফ ওয়েলস অ্যানি, প্রিন্সেস রয়াল প্রিন্স অ্যান্ড্রু, ডিউক অফ ইয়র্ক প্রিন্স এডওয়ার্ড |
|
| পূর্ণ নাম | |
| এলিজাবেথ আলেকজ্যান্ড্রা মেরি | |
| বাসগৃহ | হাউস অফ উইন্ডসর |
| পিতা | ষষ্ঠ জর্জ |
| মাতা | এলিজাবেথ বউয়েস লিয়ন |
| স্বাক্ষর | দ্বিতীয় এলিজাবেথএর স্বাক্ষর |
| ধর্ম | চার্চ অফ ইংল্যান্ড ও চার্চ অফ স্কটল্যান্ড |
দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজ্যান্ড্রা মেরি, জন্ম ২১ এপ্রিল ১৯২৬) হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রাণী ও রাষ্ট্র প্রধান। কমনওয়েলথ রাষ্টসমূহ হচ্ছে: যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জামাইকা, বারবাডোস, বাহামাস, গ্রেনাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বার্বুডা এবং সেন্ট কিট্স ও নেভিস। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ অফ নেশনসেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অফ ইংল্যান্ডেরও প্রধান।
এলিজাবেথ নিজ বাড়িতে শিক্ষা গ্রহণ করেছেন। তাঁর পিতা ষষ্ঠ জর্জ ছিলেন ১৯৩৬ সালে ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান। এলিজাবেথের দাম্পত্য সঙ্গী হল প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা। তাঁদের চার সন্তান রয়েছে: চার্লস, অ্যানি, অ্যান্ড্রু এবং এডওয়ার্ড।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] জীবনী
এলিজাবেথ ছিলেন রাজা জর্জের প্রথম সন্তান। ২১ এপ্রিল ১৯২৬ সালে এলিজাবেথ মেফেয়ারের লন্ডন হাউসে জন্ম গ্রহন করেন।[১]এলিজাবেথের বোন প্রিন্সেস মার্গারেট ১৯৩০ সালে জন্ম গ্রহন করেন। মারিয়ন ক্রফোর্ডের তত্ত্বাবধানে এলিজাবেথের ঘরোয়া পরিবেশে শিশুশিক্ষার ব্যবস্থা করা হয়।[২]
১৯৩৭ সালে এলিজাবেথের বাবা ৬ষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে বসেন। এলিজাবেথ ছিলেন তখন ব্রিটিশ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। ১৯৩৯ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এলিজাবেথ নরফকে অবস্থান করেন।[৩] ১৯৪০ সালের শুরুতে স্বল্প সময়ের জন্য উন্ডসরের অবস্থান করেন। ১৯৪০ সালের মে থেকে উইন্ডসরের ক্যাসেলে থাকা শুরু করেন এলিজাবেথ।[৪] ১৯৪০ সালে এলিজাবেথ প্রথম রেডিও বিবিসিতে শিশুদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন।[৫] ১৯৪৩ সালে ১৬ বছর বয়সে এলিজাবেথ প্রথম জনসম্মুখে আসেন।[৬] ১৯৪৫ সালে তিনি সামরিক বাহিনীতে প্রশিক্ষনের জন্য যোগদান করেন।
[সম্পাদনা] ঢাকা ভ্রমণ
ব্রিটেনের রানি এলিজাবেথ দুবার ঢাকায় এসেছেন। প্রথমবার এসেছিলেন পূর্ব পাকিস্তান আমলে। ১২ ফেব্রুয়ারি, ১৯৬১ সালে রানির বিমান নেমেছিল পুরোনো বিমানবন্দরে।রমনা পার্কের সামনে একটি পুরোনো বাড়ি সাজানো হয়েছে রানির জন্য। সেই বাড়িটি এখনকার বঙ্গভবন। ১৩ ফেব্রুয়ারি রানি বের হয়েছিলেন স্টিমারে বুড়িগঙ্গা ভ্রমণে। ভ্রমণ শেষে রানি যান আদমজী জুট মিলে।[৭]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Brandreth, p. 103; Pimlott, pp. 2–3; Lacey, pp. 75–76; Roberts, p. 74
- ↑ Crawford, p. 26; Pimlott, p. 20; Shawcross, p. 21
- ↑ Crawford, pp. 104–114; Pimlott, pp. 56–57
- ↑ Crawford, pp. 114–119; Pimlott, p. 57
- ↑ Children's Hour: Princess Elizabeth. প্রকাশক: BBC. 13 October 1940. http://www.bbc.co.uk/archive/princesselizabeth/6600.shtml?all=1&id=6600। সংগৃহীত হয়েছে: 22 July 2009.
- ↑ Early public life. প্রকাশক: Royal Household. http://www.royal.gov.uk/HMTheQueen/Publiclife/EarlyPublicLife/Earlypubliclife.aspx। সংগৃহীত হয়েছে: 20 April 2010.
- ↑ দেশের প্রথম নারী আলোকচিত্রী: সাঈদা খানম, বেগম পত্রিকায় ফটোসাংবাদিক সাঈদা খানম রানির ছবি তোলার সুযোগ পেয়েছিলেন।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: দ্বিতীয় এলিজাবেথ |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: দ্বিতীয় এলিজাবেথ |