বিষয়বস্তুতে চলুন

রিয়াদ

(Riyadh থেকে পুনর্নির্দেশিত)
রিয়াদ
الرياض
রিয়াদের অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
রিয়াদ সৌদি আরব-এ অবস্থিত
রিয়াদ
রিয়াদ
রিয়াদ এশিয়া-এ অবস্থিত
রিয়াদ
রিয়াদ
সৌদি আরবের মধ্যে রিয়াদের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৮′ উত্তর ৪৬°৪৩′ পূর্ব / ২৪.৬৩৩° উত্তর ৪৬.৭১৭° পূর্ব / 24.633; 46.717
সরকার
  রিয়াদের গভর্নরফয়সাল বিন বান্দর আল সৌদ
  মেয়রইব্রাহীম মুহাম্মদ আল-সুলতান
আয়তন
  মোট১৭৯৮ বর্গকিমি (৬৯৪ বর্গমাইল)
উচ্চতা৬১২ মিটার (২,০০৮ ফুট)
জনসংখ্যা (2015)[]
  মোট৭১,২৫,১৮০
  জনঘনত্ব৪,০০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলআরবীয় মান সময় (ইউটিসি+৩)
Postal Code(5 digits)
এলাকা কোড+966-11
ওয়েবসাইটHigh Commission for the Development of Riyadh Riyadh Municipality
সৌদি আরবের মানচিত্রে রিয়াদের অবস্থান

রিয়াদ (/rˈjɑːd/, আরবি: الرياض, lit.: 'The Gardens' [ar.riˈjaːdˤ] Najdi pronunciation: [er.rɪˈjɑːðˤ]), পূর্বে হিসাবে পরিচিত হাজর আল-ইয়ামামাহ, সৌদি আরবের রাজধানী ও বৃহত্তম শহর। এটি নজদ অঞ্চলের আর-রিয়াদ প্রদেশের অংশ, এবং আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ৪২,৬০,০০০ মানুষের বসবাস রয়েছে, যা সারা দেশের মোট জনসংখ্যার ২০%। রিয়াদের অবস্থান হল ২৪°৪২'৪২" উত্তর অক্ষাংশ, ৪৬°৪৩'২৭" পূর্ব দ্রাঘিমাংশ। সৌদি আরবের রাজধানী রিয়াদ সমুদ্রপৃষ্ঠের ২৫০০ ফিট উপরে আরব উপদ্বীপের মধ্যস্থলে নাজদের গ্রেট চুনাপাথর মালভূমিতে অবস্থিত। রিয়াদ শহর রিয়াদ পৌরসভার ও রিয়াদ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ ১৭টি উপ পৌরসভায় বিভক্ত। এর প্রধান হলেন রিয়াদ প্রদেশের যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। ঊষর মরুর মধ্যে অবস্থিত রিয়াদে কদাচিৎ বৃষ্টিপাত হয়। ৫টি বাঁধে বৃষ্টির পানি ধরে রাখা হয়। এছাড়া রয়েছে ৯৬টি কূপ, এবং ২৯০ মাইল (৪৬৭ কিমি) পাইপলাইন, যার মাধ্যমে পারস্য উপসাগরের লবণ-মুক্তকরণ কেন্দ্র হতে বিপুল পরিমাণে পানি নিয়ে আসা হয়।

আরবিতে রিয়াদের আক্ষরিক অর্থ বাগানসমূহ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯০২ সালে যুবক আব্দুল আজিজ রিয়াদের নিয়ন্ত্রণ গ্রহণের পর লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত আরব উপদ্বীপের বিশাল অঞ্চলের ওপর ক্রমান্বয়ে আধিপত্য প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে রিয়াদকে তিনি ব্যবহার করেন। এই অঞ্চল ১৯৩২ সালে সৌদি আরবীয় রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। বর্তমানে রিয়াদ অত্যাধুনিক স্থাপত্য ও আধুনিক শহুরে অবকাঠামোসমৃদ্ধ একটা ব্যস্ত মহানগরী। আরব উপদ্বীপে হজ্জযাত্রীদের চলার পথে একটা প্রাক্তণ ব্যবসা কেন্দ্র হিসেবে রিয়াদ কয়েক শতাব্দী যাবত মানুষের প্রধান আকর্ষণ ছিল।

প্রতিষ্ঠান

[সম্পাদনা]

রিয়াদে দুইটি বিশ্ববিদ্যালয় আছে, সিটিজ কিং সৌদ ও ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়। এছাড়াও আছে সেনা ও নিরাপত্তা মহাবিদ্যালয়। এছাড়াও রিয়াদ শহরে আছে তথ্য, সাংস্কৃতিক তথ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র, খেলাধুলার সুযোগ ও স্টেডিয়াম, পাঠাগার কেন্দ্র এবং জন পাঠাগার।

আবহাওয়া

[সম্পাদনা]

রিয়াদের আবহাওয়া গরমকালে মহাদেশীয়, গরম এবং শুষ্ক আবার শীতকালে মৃদুভাবাপন্ন। গরমে তাপমাত্রা ৪০ ডিগ্রী থেকে ৪৭ ডিগ্রী সে. আবার শীতের সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। আদ্রতা গড়ে ৩৫%। নভেম্বর ও মে মাসে খুব সামান্য বৃষ্টি হয়। শীতকালে বাতাস শান্ত থাকে আবার গরমের সময় উত্তরের ধুলিময় ও ঝড়ো হাওয়া বয়।

বিমানবন্দর

[সম্পাদনা]

শহরের ৩৫ কি.মি. উত্তরে অবস্থিত বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর রিয়াদ শহরের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর।

জনসংখ্যা

[সম্পাদনা]
রিয়াদের জনসংখ্যার বৃদ্ধি ১৮৬২-২০২০*
বছরজনসংখ্যা
১৮৬২৭,৫০০
১৯৩৫৩০,০০০
১৯৬০১৫০,০০০
১৯৭০৩৭০,০০০
১৯৭২৫০০,০০০
১৯৭৪৬৫০,০০০
১৯৮৮১,৫০০,০০০
১৯৯০২,০০০,০০০
১৯৯৭২,৮০০,০০০
২০০৭*৫,০০০,০০১
২০২০*৮,৯০০,০০০
  • আনুমানিক

১৯৭৪ থেকে ১৯৯২ এর মধ্যে রিয়াদ শহরের গড় বৃদ্ধির হার ৮.২% প্রতি বছর।

দর্শনীয় স্থান সমূহ

[সম্পাদনা]
  • দিরা স্কোয়ার
  • মাসমাক দুর্গ
  • প্রত্নতাত্ত্বিক ও নৃ-তত্ত্ব যাদুঘর
  • মুরাব্বা প্রাসাদ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Population"Statistical Yearbook 47 (2011)। Central Department of Statistics & Information। ১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৩