ফিলিস্তিন
| ফিলিস্তিন রাষ্ট্র[১][i] دولة فلسطين
Dawlat Filasṭin |
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| জাতীয় সঙ্গীত: "فدائي" "ফিদা'ঈ"[২][৩] "আমার পরিত্রাণ" |
||||||
| রাজধানী | জেরুসালেম(ঘোষিত)[ii][৪][৫] রামাল্লাহ / গাজা ভূখণ্ড (প্রশাসনিক) |
|||||
| বৃহত্তম শহর | গাজা ভূখণ্ডঅ | |||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | আরবি | |||||
| সরকার | সংসদীয় গণতন্ত্র[১] | |||||
| • | রাষ্ট্রপতি | মাহমুদ আব্বাসআ | ||||
| • | পার্লামেন্ট স্পিকার | সেলিম জানাউন | ||||
| আইন-সভা | জাতীয় কাউন্সিল | |||||
| সার্বভৌমত্ব নিয়ে ইসরায়েলের সাথে বিতর্কিত | ||||||
| • | Statehood ঘোষিত | ১৫ই নভেম্বর, ১৯৮৮ | ||||
| • | পর্যবেক্ষক রাষ্ট্র অবস্থার জন্য ইউএনজিএ প্রস্তাব | ২৯শে নভেম্বর, ২০১২ | ||||
| • | Statehood কার্যকর | এখনো না - দাবিকৃত অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণ অধীন [iii] | ||||
| • | মোট | ৬,২২০ কিমি২
২,৪০০ বর্গ মাইল |
||||
| জনসংখ্যা | ||||||
| • | ২০১০ (জুলাই) আনুমানিক | ৪,২৬০,৬৩৬অ (১২৪তম) | ||||
| জিডিপি (পিপিপি) | ২০০৮অ আনুমানিক | |||||
| • | মোট | $১১.৯৫ বিলিয়নঅ (–) | ||||
| • | মাথা পিছু | $২,৯০০অ (–) | ||||
| এইচডিআই (২০০৭) | ত্রুটি: অকার্যকর এইচডিআই মান · ১০৬তম |
|||||
| মুদ্রা | জর্দানিয়ান দিনার[তথ্যসূত্র প্রয়োজন] মিশরীয় পাউন্ড[তথ্যসূত্র প্রয়োজন] ইসরায়েলি শেকেল[তথ্যসূত্র প্রয়োজন] (JOD, EGP, ILS) |
|||||
| সময় অঞ্চল | (ইউটিসি+২) | |||||
| • | গ্রীষ্মকালীন (ডিএসটি) | (ইউটিসি+৩) | ||||
| কলিং কোড | +৯৭০ই | |||||
| ইন্টারনেট টিএলডি | .ps | |||||
| অ. Population and economy statistics and rankings are based on the Palestinian territories. আ. Also the Chairman of the Executive Committee of the Palestine Liberation Organization. ই. +৯৭২ সব সময় ব্যবহারিত। |
||||||
ফিলিস্তিন বা প্যালেস্টাইন [i] (আরবি: فلسطين, ফিলাস্ত্বীন্),[৫])[৪] সরকারিভাবে ফিলিস্তিন রাষ্ট্র (আরবি: دولة فلسطين, দাউলাৎ ফিলাস্ত্বীন্)[১] ১৫ নভেম্বর ১৯৮৮ সালে আলজিয়ার্স শহরে নির্বাসনে ঘোষিত একটি রাষ্ট্র, যেখানে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ (পিএনসি) একপাক্ষিক ভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল । ১৯৮৮ ঘোষণার সময়ে কোনো অঞ্চলেই পিএলওর নিয়ন্ত্রণ ছিল না,[৮] যদিও তারা যে অঞ্চলগুলি দাবি করেছিল আন্তর্জাতিকভাবে সেইগুলি ইজরায়েলের দখলে ছিল। [৯] আরবরা দাবি করেছি, ১৯৪৭ সালে জাতি সংঘ দ্বারা প্রস্তাবিত ফিলিস্তিন বিভাগ যেভাবে প্রস্তাবিত হয়েছিল, যেখানে ফিলিস্তিন ভূখন্ড (গাজা ভূখন্ড ও ওয়েস্ট ব্যাংক) ছাড়াও ইসরায়েল শাসনাধিন অঞ্চলও ছিল এবং জেরুজালেমকে ঘোষিত রাষ্টের রাজধানী আখ্যা দেওয়া হয়েছিল। [ii][৪][৫]
১৯৭৪ আরব লীগ শীর্ষ বৈঠকে স্থির হয়েছিল, পিএলও ফিলিস্তিনের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি এবং ও তাদের জন্য জরুরি ভিত্তিতে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত আহবান জানিয়েছিল । "[১০] ২২ নভেম্বর ১৯৭৪, থেকে একটি হিসেবে জাতি >পিএলও কে " রাষ্ট্রহীন-সত্তা " রুপে পর্্যবেক্ষক অবস্থা রাখা হয়েছিল। [১১][১২] যারা কেবলমাত্র জাতি সংঘে তাদের বক্তব্য রাখতে পারতেন, কিন্তু ভোট দেবার কোনো ক্ষমতা ছিল না।
পরিচ্ছেদসমূহ
গ্যালারী[সম্পাদনা]
ফিলিস্তিন সমস্যার প্রেক্ষাপট[সম্পাদনা]
ভূমধ্যসাগরের পূর্বে ১০,৪২৯ বর্গমাইলব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীন, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল বৃটেন বিরোধী জোটে৷ তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় ১৯১৭ সালে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন৷ যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত৷ যেহেতু আরবরা ছিল ইহুদিদের তুলনায় কয়েকগুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই তারা ধরে নেয়৷ কিন্তু এর মাঝে যে মহা ধোকাটি লুকিয়ে ছিল তা তারা বুঝতে পারেনি৷ বৃটিশ শাসনের শুরু থেকে৷ প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ড. হেইস বাইজম্যান৷ ফলে আনন্দিত বৃটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান৷ উত্তর ছিল অর্থ নয় আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি আর তা হবে ফিলিস্তিন৷ ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় বৃটেন৷ প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর বৃটেন স্বাধীনতা দেয়ার অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০ বছর দেশটিকে নিজেদের অধীন রাখে৷ মূলত এই সময়টিই ফিলিস্তিনকে আরব শূন্য করার জন্য ভালোভাবে কাজে লাগায় ইহুদি বলয় দ্বারা প্রভাবিত ইঙ্গ-মার্কিন শক্তি৷ [১৩]
আরবদের উচ্ছেদকরণ ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা[সম্পাদনা]
বৃটিশরা একদিকে ইহুদিদের জন্য খুলে দেয় ফিলিস্তিনের দরজা, অন্যদিকে বৃটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তোলে অনেক প্রশিক্ষিত গোপন সন্ত্রাসী সংগঠন৷ তার মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানাহ, ইরগুন ও স্ট্যার্ন গ্যাং যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে নিরীহ ফিলিস্তিনদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে৷ সন্ত্রাসী সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল তখন পরিস্থিতকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানাহ বেছে নেয় আত্মহনন পন্থা৷ ১৯৪০ সালে এসএস প্যাটৃয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে ২৭৬ জন ইহুদিকে হত্যা করে৷ ১৯৪২ সালে আরেকটি জাহাজকে উড়িয়ে ৭৬৯ জন ইহুদিকে হত্যা করে৷ উভয় জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে আসছিল আর বৃটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না৷ হাগানাহ এভাবে ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করলো৷ পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত৷ এর ফলে ২০ লাখ বসতির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা দাড়ালো ৫ লাখ ৪০ হাজার৷ এ সময়ই ১৯৪৭ সালের ২৯ নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গ-মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ হয় তাতে ৩৩টি রাষ্ট্র পক্ষে, ১৩টি বিরুদ্ধে এবং ১০টি ভোট দানে বিরত থাকে৷ প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ হয়েও ইহুদিরা পেল ভূমির ৫৭% আর ফিলিস্তিনরা পেল ৪৩% তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর-পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে৷ ফলে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায় ফিলিস্তিন। জাতিসংঘের মাধ্যমে পাস হয়ে যায় একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাব৷ প্রহসনের নাটকে জিতে গিয়ে ইহুদিরা হয়ে ওঠে আরো হিংস্র৷ তারা হত্যা সন্ত্রাসের পাশাপাশি ফিলিস্তিনদের উচ্ছেদ করার উদ্দেশে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুৎ লাইন কাটা, বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ, জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতন করে মৃত্যু বিভীষিকা সৃষ্টি করতে লাগলো৷ ফলে লাখ লাখ আরব বাধ্য হলো দেশ ত্যাগ করতে৷ এরপরই ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করলো ইহুদিরা৷ ১০ মিনিটের ভেতর যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিল, অতঃপর সোভিয়েত ইউনিয়ন-বৃটেন [১৩]
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের নাম[সম্পাদনা]
পাদটীকা[সম্পাদনা]
| i. | ^ Note that the name Palestine can commonly be interpreted as the entire territory of the former British Mandate, which today also incorporates Israel. The history was expressed by Mahmoud Abbas in his September 2011 speech to the United Nations: "... we agreed to establish the State of Palestine on only 22% of the territory of historical Palestine - on all the Palestinian Territory occupied by Israel in 1967."[১৪] The name is also officially used as the short-form reference to the State of Palestine[৫] and this should be distinguished from other homonymous uses for the term including the Palestinian Authority,[৪] the Palestine Liberation Organization,[১৫] and the subject of otherproposals for the establishment of a Palestinian state. |
| ii. | ^ The Palestinian Declaration of Independence proclaims the "establishment of the State of Palestine on our Palestinian territory with its capital Jerusalem (Al-Quds Ash-Sharif)."[১] The same decision was taken also by the PLC in May 2002 when it approved the PNA Basic Law, which states unambiguously "Jerusalem is the Capital of Palestine".[১৬] Ramallah is the administrative capital where government institutions and foreign representative offices are located. Jerusalem's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see "Negotiating Jerusalem", University of Maryland). The United Nations and most countries do not accept Israel's annexation of East Jerusalem through the Jerusalem Law of 1980 (see Kellerman 1993, পৃ. 140) and maintain their embassies to Israel in Tel Aviv (see the The World Factbook. Central Intelligence Agency). |
| iii. | ^ Israel allows the PNA to execute some functions in the Palestinian territories, depending on the area classification. It maintains minimal interference (retaining control of borders: air,[১৭] sea beyond internal waters,[১৭][১৮] land[১৯]) in the Gaza Strip, and varying degrees of interference elsewhere.[২০][২১][২২][২৩][২৪] See also Israeli-occupied territories. |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ Palestinian Declaration of Independence (1988).
- ↑ "Palestinian National Authority"। World Statesmen.org। Ben Cahoon। ৮ ফেব্রুয়ারি ২০১৪-এ মূল থেকে আর্কাইভ। সংগৃহীত ৮ জুন ২০১৪।
- ↑ "Palestine" (includes audio)। nationalanthems.info। ৩১ মার্চ ২০১৪-এ মূল থেকে আর্কাইভ। সংগৃহীত ৮ জুন ২০১৪।
- ↑ ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ Baroud, Ramzy (২০০৪)। Kogan Page, সম্পাদক। Middle East Review (27th সংস্করণ)। London: Kogan Page। পৃ: ১৬১। আইএসবিএন 978-0-749-44066-4।
- ↑ ৫.০ ৫.১ ৫.২ ৫.৩ Bissio, 1995, p. 433. উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ অবৈধ; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Bissiop433" নাম একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "CIA - The World Factbook"। cia.gov। সংগৃহীত ২০১২-০৯-০১।
- ↑ "CIA - The World Factbook"। cia.gov। সংগৃহীত ২০১২-০৯-০১।
- ↑ Bercovitch and Zartman, 2008, 43 (via Google Books).
- ↑ Staff (২০ ফেব্রুয়ারি ২০০৮)। "Palestinians 'May Declare State'"। BBC News। সংগৃহীত ২০১১-০৯-২৭। "But another negotiator and senior official, Saeb Erekat, disagreed arguing that the Palestine Liberation Organisation had already declared independence in 1988. 'Now we need real independence, not a declaration. We need real independence by ending the occupation. We are not Kosovo. We are under Israeli occupation and for independence we need to acquire independence', Mr Erekat said."
- ↑ al Madfai, Madiha Rashid (১৯৯৩)। Jordan, the United States and the Middle East Peace Process, 1974–1991। Cambridge Middle East Library 28। Cambridge: Cambridge University Press। পৃ: ২১। আইএসবিএন 978-0-521-41523-1।
- ↑ UN General Assembly (২২ নভেম্বর ১৯৭৪)। "UN General Assembly Resolution 3237"। UN General Assembly (via The Jerusalem Fund)। সংগৃহীত ২০১১-০৯-২৯।
- ↑ Geldenhuys, Deon (১৯৯০)। Isolated States: A Comparative Analysis। Cambridge Studies in International Relations 15। Cambridge: Cambridge University Press। পৃ: ১৫৫। আইএসবিএন 978-0-521-40268-2।
- ↑ ১৩.০ ১৩.১ দৈনিক যায়যায়দিন, ২৯ নভেম্বর, ফোকাস পাতা
- ↑ Abbas speech transcript
- ↑ UN General Assembly (৯ ডিসেম্বর ১৯৮৮)। "United Nations General Assembly Resolution 43/177"। UN Information System on the Question of Palestine। সংগৃহীত ২০১১-০৯-২৯।
- ↑ "2002 Basic Law"। The Palestinian Basic Law। সংগৃহীত ২০১০-০৮-০২।
- ↑ ১৭.০ ১৭.১ control of the airspace and the territorial waters of the Gaza Strip.
- ↑ Map of Gaza fishing limits, "security zones".
- ↑ Disengagement Plan: Renewing the Peace Process: "Israel will guard the perimeter of the Gaza Strip, continue to control Gaza air space, and continue to patrol the sea off the Gaza coast. ... Israel will continue to maintain its essential military presence to prevent arms smuggling along the border between the Gaza Strip and Egypt (Philadelphi Route), until the security situation and cooperation with Egypt permit an alternative security arrangement."
- ↑ "Israel: 'Disengagement' Will Not End Gaza Occupation"। Human Rights Watch। ২৯ অক্টোবর ২০০৪। সংগৃহীত ২০১০-০৭-১৬।
- ↑ Gold, Dore; Institute for Contemporary Affairs (২৬ আগস্ট ২০০৫)। "Legal Acrobatics: The Palestinian Claim that Gaza Is Still 'Occupied' Even After Israel Withdraws"। Jerusalem Issue Brief (Jerusalem Center for Public Affairs) 5 (3)। সংগৃহীত ২০১০-০৭-১৬।
- ↑ Bell, Abraham (২৮ জানুয়ারি ২০০৮)। "International Law and Gaza: The Assault on Israel's Right to Self-Defense"। Jerusalem Issue Brief (Jerusalem Center for Public Affairs) 7 (29)। সংগৃহীত ২০১০-০৭-১৬।
- ↑ Transcript (২২ জানুয়ারি ২০০৮)। "Address by FM Livni to the 8th Herzliya Conference"। Israeli Ministry of Foreign Affairs। সংগৃহীত ২০১১-০৯-২৬।
- ↑ Salih, Zak M. (১৭ নভেম্বর ২০০৫)। "Panelists Disagree Over Gaza's Occupation Status"। University of Virginia School of Law। সংগৃহীত ২০১১-০৯-২৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Cross, Tony (24 September 2011). "After Abbas's UN Bid Are Palestinians Closer To Having a State?". Radio France Internationale. Retrieved 2011-9-28.
- Recognition of a Palestinian state Premature Legally Invalid and Undermining any Bona Fide Negotiation Process
- Political Statement accompanying Palestinian Declaration of Independence
- Permanent Observer Mission of Palestine to the United Nations
- The Historic Compromise: The Palestinian Declaration of Independence and the Twenty-Year Struggle for a Two-State Solution[অকার্যকর সংযোগ]
- Palestine in Ottoman Times
- International Recognition of a Unilaterally Declared Palestinian State: Legal and Policy Dilemmas, by Tal Becker
- আরবি ভাষার লেখা রয়েছে এমন নিবন্ধ
- দেশ নিবন্ধসমূহের রক্ষণাবেক্ষণ প্রয়োজন
- উৎসবিহীন তথ্যসহ নিবন্ধ অক্টোবর ২০১২ থেকে
- অকার্যকর বহিঃসংযোগ সহ নিবন্ধ সেপ্টেম্বর ২০১১ থেকে
- ফিলিস্তিন
- ফিলিস্তিন রাষ্ট্র
- রাষ্ট্র
- ১৯৮৮-তে প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং অঞ্চলসমূহ
- ফিলিস্তিনের স্বাধীনতা সংস্থা
- ফিলিস্তিনি জাতীয়তাবাদ
- অস্বীকৃত বা বিশালভাবে অস্বীকৃত রাষ্ট্র
- স্বায়ত্বশাসিত অঞ্চল
- আরব লীগের সদস্য রাষ্ট্র
- বিভক্ত অঞ্চল
- ইসলামিক সহযোগিতার সংগঠনের সদস্য রাষ্ট্র
- ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ বৈদেশিক সম্পর্ক
